হুসাইন বিন আফতাব, শ্যামনগর: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি ছামিউল মনিরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন। সভায় গুণীজন সংবর্ধনার আয়োজন, প্রেসক্লাবের সংবিধানের অস্পষ্টতা দূর করতে কমিটি গঠন এবং সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা হয়। এ সময় সদস্যদের নিজ হাতে সংবাদ লেখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অনিয়মিত সদস্যদের নিয়মিত হওয়া এবং সুনির্দিষ্ট কারণ ছাড়া সভায় অনুপস্থিত থাকা সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য জাহিদ সুমন, সোহরাব হোসেন, আলহাজ আবু কওছার, আবু সাঈদ, রনজিৎ বর্মণ, এস এম মোস্তফা কামাল, মোহাম্মদ আলী, শেখ আফজালুর রহমান, কামরুজ্জামান, মুরাদ হোসেন, আরিফ হোসেন, মারুফ হোসেন, আবু মুছা, আমিনুল ইসলাম বকুল, মিজানুর রহমান, সাহেব আলী, রাজিব রায়, টুমু আনাম, আশরাফুল আলম মিন্টু, আব্দুল কাদের, আশিকুর রহমান, মুনসুর আলম, মনজুরুল ইসলাম, আব্দুল আহাদ, মেহেদী হাসান, সামিউল মন্টি, আব্দুল আলিম ও মনিরুজ্জামান মিশুকসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে




