তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ও খলিলনগর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।”
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবণ ঘোষ বাবলু, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, মাস্টার শাহাদাত হোসেন, চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, রেজাউল ইসলাম রেজা, মনিরুল ইসলাম মনি, যুবদল নেতা আব্দুল করিম, সাংবাদিক আসাদুজ্জামান রাজু ও ছাত্রদল নেতা রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।


