ডেস্ক রিপোর্ট:পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় সমাবেশ, মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা কবিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডা. আফতাব উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক গোলাম ফারুখ, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আকবর হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুর রহমান উজ্জ্বল, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মেহেদি হাসান, খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী হাসান, তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিয়ার রহমান এবং শিবির সভাপতি শাহাদুজ্জামানসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে মানবসভ্যতার ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। ওই দিনের লগি-বৈঠার সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের স্মৃতিচারণ করে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ জানানো হয়।




