স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার তালা, পাটকেলঘাটা ও কুমিরা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু ছালেহ মো. আশরাফুল আলম। সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে পুলিশ সুপার তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্স, মাগিয়াড়া ও শিবপুর দুর্গামন্দির, তালা বাজার, মোবারকপুর ও উথালীর বীরেন্দ্রনাথ ভদ্রের দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আকতারুজ্জামান, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসআই মহসীন আলী, তালা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের সভাপতি কল্যাণ বসু ও সাধারণ সম্পাদক জীবন ঘোষ।এ ছাড়া মহাশ্মশান দুর্গামন্দির কমিটির সভাপতি লাল সেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের তালা উপজেলা সভাপতি অমল কুমার দত্ত, শিক্ষক শ্যামল চৌধুরী লিটু, শিক্ষক জগবন্ধু মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিরাপত্তা ও পূজার সার্বিক পরিবেশ নিয়ে মতবিনিময় করেন। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।