জুলাই জাতীয় সনদের গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমানের দাবি, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত কাজ করবে বলেও জানান তিনি।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, সংবিধান সংশোধনের নামে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, আগামী ৩১ তারিখের লংমার্চ ঘিরে কোনো ষড়যন্ত্র করবেন না। যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে ১৯৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের যৌথ লংমার্চের কাফেলা যেভাবে সবকিছু মোকাবিলা করে চট্টগ্রামে গিয়েছিল, এবারও আমরা জনগণের জন্য একইভাবে গন্তব্যে পৌঁছাব। কোনো বাধা আমাদের আটকাতে পারবে না। কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করব না। আমরা ন্যায়ের পথে আছি।
গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার জামায়াত আমিরের
গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার জামায়াত আমিরের




