এফএনএস বিদেশ : সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদস্থ ভারতীয় দূতাবাস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। নতুন প্রাপ্ত তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এই ঘটনায় তাদের দেশের একজন নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় মোট আটজন আহত হয়েছেন, যাদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বিমানবন্দর এলাকার সার্বিক ক্ষতি নিশ্চিত করার কাজ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে। বর্তমানে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং বিমান চলাচলসহ সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সূত্র: আল জাজিরা
সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩
সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩




