ডেস্ক রিপোর্ট:সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারির ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. ইলিয়াস।
সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম ও কোষাধ্যক্ষ মিহির সাহাসহ জেলার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বেকারি ও রিসোর্টের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল লেকভিউ, পানসী রেস্তোরাঁ, হোটেল টাইগার প্লাস, রয়েল প্লাস, অরিজিনাল সাগর সুইটস, মাওয়া চাইনিজ রেস্তোরাঁ, ঠিকানা হোটেল, জয়হুন ডেইরি ফার্ম, অগ্রগতি রিসোর্ট, হোটেল বৈশাখী, শাহিন বেকারি, দক্ষিণা রেস্টুরেন্ট, কাচ্চি ডাইন এবং মুজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট।