হাফিজুল ইসলাম: জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীকে মারধর ও লাঞ্ছিত করা এবং আইনজীবী সমিতির সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনকে কক্ষে আটকে রাখার অভিযোগে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রিপন কুমার বিশ্বাসের অপসারণ দাবি করেছেন আইনজীবীরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনারের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা ইউনিটের উদ্যোগে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এডিসিকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। মানববন্ধনে অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, অ্যাডভোকেট ইব্রাহিম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট হেলালুজ্জামান, অ্যাডভোকেট জাকির, অ্যাডভোকেট শাহাজান, অ্যাডভোকেট জগলু, অ্যাডভোকেট একরাম ও অ্যাডভোকেট জাহিদুর রহমানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় এডিসির অপসারণ দাবিতে আইনজীবীদের মানববন্ধন
সাতক্ষীরায় এডিসির অপসারণ দাবিতে আইনজীবীদের মানববন্ধন




