ডেস্ক রিপোর্ট:‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল, সড়ক ও জনপথ বিভাগের সাতক্ষীরার প্রকৌশলী মো. নজরুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহিন, বিআরটিএর মোটরযান পরিদর্শক ওমর ফারুক, সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর আবুবক্কারসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কাজী রাজী উজ্জামান, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তা, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের কর্মকর্তা, বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং বাস-ট্রাকচালকেরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটিএ সাতক্ষীরার মোটরযান পরিদর্শক ওমর ফারুক।




