ডেস্ক রিপোর্ট: ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরার আল-আমিন ট্রাস্ট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণ করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।