ডেস্ক রিপোর্ট : ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৬ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পূর্বনির্ধারিত ১২ প্লাটুনের সঙ্গে অতিরিক্ত ৯ প্লাটুনসহ মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ উপ-নির্বাবনে প্রার্থীরা হলেন মির্জা ফয়সল আমিন ধানের ,শীষ, জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন ,দাঁড়িপাল্লা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ,বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম , হাতপাখা ,এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ,ডাব, ।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন
২১ প্লাটুন বিজিবি মোতায়েন




