সাইফুজ্জামান মিঠু, মানিকগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মানিকগঞ্জে শতাধিক পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ পৌর শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানিকগঞ্জ পৌর শহরের পশ্চিম দাশড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ডেঙ্গু থেকে সুরক্ষার জন্য অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে মশারি তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমির মো. হুমায়ুন কবির, পৌর সেক্রেটারি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লোকমান আহমেদ, পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি সাইফুজ্জামান, সমাজসেবক ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সরকার মাসুদুর রহমান, আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আক্কাস আলী, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আশরাফুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ডা. আবদুল কুদ্দুস এবং ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে মশারি ব্যবহারের পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
মশারি পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারের সদস্যরা। এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতাও জানান তাঁরা।
মানিকগঞ্জে শতাধিক অসহায় পরিবারের মধ্যে জামায়াতের মশারি বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ




