ডেস্ক রিপোর্ট: পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মা সূর্য বানুকে (৫৫) ধান কাটার কাঁচি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে পাষণ্ড মাদকাসক্ত ছেলে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী ওই গ্রামের লোকমান হোসেন সরদারের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে উদ্দিন সরদারকে (২৭) আটক করেছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মা সূর্য বানু রান্না করছিলেন। এমন সময় মাদকাসক্ত ছেলে উদ্দিন মায়ের কাছে টাকা চান। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।