এস,এম মোস্তাফিজুর রহমান: আশাশুনির ব্রীজের দক্ষিণ পাশে বাসস্ট্যান্ড এলাকায় আগুনে ৪টি দোকান পুড়ে যায়। দোকানগুলো হলো- মুজিবুর রহমানের মুকুল স্টোর, বকুল মোড়ল, রাজু আহমদ ও রজব আলীর দোকান। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা। স্থানীয় ফায়ার ব্রিগেডের ১২ জনের টিম আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Category: আশাশুনি
-
আশাশুনিতে শ্বশুরবাড়ির লোকজনের হাতে জামাই হত্যার অভিযোগ
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে শফিকুল ইসলাম গাজী (৫৫) শ্বশুরবাড়ির লোকজনের হাতে পিটিয়ে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানিয়েছেন, নিহতের দ্বিতীয় স্ত্রী রিজিয়া বেগম, শ্বাশুড়ি মোমেনা বেগম ও শালী জবেদা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। নিহতের প্রথম স্ত্রী বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। লাশ বর্তমানে থানার হেফাজতে রয়েছে।
-

প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের দূরমুজখালি এলাকায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নূরনগর ইউনিয়ন ভূমি অফিস অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) রনজিৎ মন্ডল। স্থানীয়রা জানান, দূরমুজখালি ও পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের সীমানাবর্তী সরকারি খালের অংশে গভীর নলকূপ ও খননযন্ত্র (ড্রেজার) বসিয়ে বালি উত্তোলনের প্রস্তুতি চলছিল। অভিযোগ রয়েছে, মোমরেজ গাজীর ছেলে ইউপি সদস্য ফজলুর রহমান ও ড্রেজার মালিক আব্দুস সালাম এই কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। রনজিৎ মন্ডল জানান, “অবৈধ বালি উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এতে ভূমিধস, ফসলি জমির ক্ষতি ও আশপাশের বসতবাড়ির ঝুঁকি বেড়ে যায়। তাই প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” তিনি আরও জানান, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে নিয়মিত নজরদারি চলবে। এলাকাবাসী প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
-

জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবে ..প্রতাপনগরের জনসভায় এমপি প্রার্থী রবিউল বাশার
এস,এম মোস্তাফিজুর রহমান।।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-আমরা আল্লাহর আইন চাই,সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের পক্ষে আমরা সর্থন দেব,এর জন্য জান-মাল দেওয়ার জন্য তৈরী থাকবো। সৎ লোকের শাসন ছাড়া আল্লাহর আইন চালু হতে পারে না এবং সমাজ দুর্নীতি মুক্ত হতে পারেনা।
আমরা দেখেছি ইতিপূর্বের শাসনগুলো ছিল দুর্নীতিপূর্ণ।
আল্লাহ আমাদেরকে যদি,জামায়াতে ইসলামীকে যদি এদেশের জনগণ সরকার গঠনের পর্যায়ে নিয়ে যায়, তাহলে আমরা দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো। চাঁদাবাজি,ঘুষ,দখলবাজি বন্ধ করার চেষ্টা করবো। আসুন আমরা দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তোলার চেষ্টা করি।
প্রধান অতিথি বলেন,হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান সবাই সবার অধিকার ধর্মীয়ভাবে,স্বাধীনভাবে পালন করবে। আমরা দেশকে গড়ার কাজে উন্নয়নের কাজে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করবো।
রবিউল বাশার বলেন,আপনারা আওয়ামীলীগ, বিএনপি জাতীয় পার্টির শাসন দেখেছেন একবার জামায়াতকে দেখুন। তিনি দাঁড়িপাল্লা প্রতিকে ও হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বুধবার (০৪ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় প্রতাপনগর ইউনাইটেড হাইস্কুল মাঠে ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিকাল ৩ টার আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
ইউনিয়ন আমীর উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আল-আমীন ও মাওঃ কামরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা,সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,সমাজ কল্যান সম্পাদক প্রতাপনগর চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী,জেলা ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ আনিছুর রহমান,শহর ছাত্র শিবির সেক্রেটারী মেহেদী হাসান,সাবেক শিবির নেতা মাগফুর রহমান,মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন,সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্র শিবির সভাপতি রফিকুল ইসলাম,গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডল,শহীদ আনাছ বিল্লাহর পিতা আরেজ আলী প্রমুখ। -

আশাশুনির বলাবাড়ি ও নাকতাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লার প্রতিকের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত হয়েছে।সোমবার (০২ ফেব্রুয়ারী) আশাশুনি সদরে ইউনিয়নের বলাবাড়ি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মুফতি হাফেজ জায়েদ আব্দুল্লাহ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা,সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,শ্রীউলা ইউনিয়ন আমির চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান,সাতক্ষীরা শহর শিবির সেক্রেটারি মেহেদী হাসান,সরকারী কলেজ সভাপতি রফিকুল ইসলাম,জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য এএইস এম রিফাত হোসেন,গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল,বাবু রামকৃষ্ণ মন্ডল,সাবেক মেম্বার দিলীপ চন্দ্র মন্ডল,ছাত্রনেতা শামীম হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মুসলিম,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার ধর্ম পালন করবে কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো।তিনি বলেন,জামায়াত সরকার গঠন করলে বাংলাদেশ একটি উন্নতদেশে পরিনত হবে,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে,দেশ চাঁদাবাজ মুক্ত হবে,ঘের দখল,বাড়ি দখল মুক্ত হবে। তিনি আশাশুনি তথা দেশের উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান## -

আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত
এস,এম মুোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মিনিবাস ও ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় ভ্যান চালক আব্দুল কুদ্দুছ নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার(২৭মার্চ) দুপুর ১ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুল কুদ্দুছ (৫৫) তার ইঞ্জিন ভ্যানে বিচলী নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল। ঘটনাস্থল মহেশ্বরকাটি মৎস্য সেটের আগে তুলসী আঢ্যর মৎস্য ঘেরের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৪) দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিনিবাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালক আঃ কুদ্দুছ গুরুতর আহত হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত কুদ্দুছকে নিয়ে বুধহাটা পর্যন্ত গেলে এ্যাম্বুলেন্সে করে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। -

আশাশুনি গণধিকার পরিষদের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আশাশুনিতে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ মার্চ) বিকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা গণধিকার পরিষদ এ ইফতার মাহফিলের আয়োজন করে। উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ নাসিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান,যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারী আজিবুর রহমান,গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইয়াসিন আরাফাত,যবদল নেতা আবু জাহিদ সোহাগ,ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত পলাশ,ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন,যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম,যুব অধিকার পরিষদের উপজেলা সিনিয়র সহ সভাপতি আসলাম উদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর বিন মিজান। দৈনিক সংগ্রামের আশাশুনি উপজেলা প্রতিনিধি এস এম মোস্তাফিজুর রহমান,সাংবাদিক এম এম রুহুল আমিন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান।
-

আশাশুনি কলিমাখালি জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: আশাশুনি শ্রীউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ মার্চ বিকাল সাড়ে চারটায় কলিমাখালী জামে মসজিদে ৭নংওয়ার্ডের জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন জামায়াতের ওয়ার্ডের সভাপতি ফরিদ উদ্দিন সেলিম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুরতাজা।এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, ইউনিয়ন নায়েবে আমির নজরুল ইসলাম,মাওলানা আবু ইসহাক, হাফেজ ওমর ফারুক, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাওলানা আবু রায়হান মোস্তফা
-

আশাশুনিতে জামায়াত কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আঃ করিমের ইন্দনে জামায়াতের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেকাকাশিপুর খেয়াঘাট এলাকায় শত শত পুরুষ মহিলার উপস্থিতিতে ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ মোশাররফ হোসেন,কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবু বকর সিদ্দিক,পেশাজীবী বিভাগের সভাপতি গোলাম মোস্তফা সরদার,যুব বিভাগের সভাপতি মোঃ ইউনুছ আলী,আকবর আলী,সোনাভান বিবি,মনিরা বেগম প্রমুখ। বক্তারা বলেন-গত ২০ মার্চ সকালে টেকা কাশিপুর গ্রামের দাউদ সানার স্ত্রী সোনাভান বিবির সাথে পার্শ্ববর্তী আব্দুস সালামের সাথে জমির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে কাদাকাটি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল করিম সানা ঘটনাস্থলে এসেই সালামের পক্ষ নিয়ে সোনাভানের উপর হামলে পড়ে তাকে রক্তাক্ত জখম করে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য বিকালে বসাবসির উদ্যোগ নিলে করিম সানা তার দলবল নিয়ে ফের হামলা করে। এতে সোনাভানের ছেলে কোহিনূর,আইনুর ও শাহিনুর তাদের বেধড়ক মারপিটে রক্তাক্ত জখম হয়। এতো কিছুর পরেও গ্রামের মুরুব্বিরা থানায় না গিয়ে শান্তিপূর্ণ ভাবে মিমাংসার কথা বলে। কিন্তু করিম সানা মামলার বাদীকে ভুল বুঝিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারসহ জামায়াতের ১২জন কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর,সালামের স্ত্রী শেফালীর বাচ্চা নষ্ট করার মত ঘৃণ্য ও মিথ্যা অভিযোগ তুলে থানায় মিথ্যা এজাহার দায়ের করিয়ে নেয়।
গ্রামের মহিলারা বলেন করিম সানা লম্পট প্রকৃতির। সে দীর্ঘ দিন ধরে অসৎ উদ্দেশ্যে সালামের বাড়িতে যাতায়াত করে। মামলার পর থেকে তার লোকজন রাতে আমাদের বাড়িতে এসে মহিলাদের উত্যক্ত করে যাচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়ি থেকে বের হতে পারছিনা বলে অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবার সহ জামায়াতের ১২ নেতা-কর্মীকে অবিলম্বে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। -

আশাশুনি কাদাকাটি দাখিল মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক :আশাশুনি কাদাকাটি দাখিল মাদ্রাসায় রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার) ২১মার্চ বিকাল সাড়ে ৫.০০ঘটিকা কাদাকাটি দাখিল মাদ্রাসা সভাপতি অধ্যাপক এস এম হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও মাওলানা মহিববুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ছিলেন ফরহাদ খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওলানা নুরুল আফসার মুরতাজা,বিশেষ অতিথি হিসেবে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি সদস্য ডাক্তার শহিদুল আলম পক্ষে প্রতিনিধি ছিলেন কাদাকাটি ইউনিয়নে বিএনপি’র সভাপতি মো: তুহিনুল্লাহ তুহিন, আরো উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল, ইউপি সদস্য আব্দুল হান্নান, সাবেক ইউপি সদস্য আবু হাসান বাবু, ইউপি সদস্য ইয়াকুব আলী, মাস্টার তরিকুল ইসলাম, কৃষক দলের ইউনিয়ন সভাপতি সাহেব আলী, হাফেজ মাওলানা আব্দুল মালেক,কাদাকাটি দাখিল মাদ্রাসা সুপার মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।
