আশাশুনি ব্যুরো: আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে মঙ্গলবার (৩১ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আনুমানিক ৮১০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করা হয়েছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তাওহিদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। দোকানের পেছনে লুকানো ৪টি ড্রামে থাকা পেট্রোল উদ্ধার করে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। প্রতি ৫ লিটার ৬০০ টাকায় বিক্রির মাধ্যমে ৯৭,২৯০ টাকা সরকারি কোষাগারে জমা হবে। ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Category: আশাশুনি
-

তেলের কৃত্রিম সংকটের অভিযোগে পাম্প পরিদর্শনে এমপি বরিউল বাশার
আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগে দুটি পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তাঁর পরিদর্শনের পর সংশ্লিষ্ট পাম্পগুলোতে তেল বিক্রি স্বাভাবিক হয় বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তিনি প্রথমে বুধহাটা এলাকার রহমান ফিলিং স্টেশন এবং পরে মহেশ্বরকাটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে এলাকার কয়েকটি পেট্রোল পাম্পে তেলের কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি সীমিত রাখা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। মহেশ্বরকাটি ফিলিং স্টেশন পরিদর্শনের সময় সেখানে উল্লেখযোগ্য পরিমাণ অকটেন মজুত থাকার তথ্য পান সংসদ সদস্য। তবে ক্রেতাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি পাম্প কর্তৃপক্ষকে ভোক্তাদের হয়রানি না করার নির্দেশ দেন এবং মজুত তেল বিক্রির ব্যবস্থা করতে বলেন। পরে পাম্পে তেল বিক্রি শুরু হলে কয়েক দিন ধরে অপেক্ষায় থাকা ভোক্তারা তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেন। পরিদর্শনকালে আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এন এ এম মুরতাজা আলী, বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতক্ষীরা জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
-

প্রতাপনগরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল
এসএম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মসূচি হয়। ইউনিয়ন আমির মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূরুল আবছার মুরতাজা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহসেক্রেটারি প্রভাষক শাহজাহান আলী, চেয়ারম্যান আলহাজ আবু দাউদ ঢালী, প্রতাপনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা রিয়াছাত আলী, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান, অধ্যক্ষ মুজিবুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান টুকু ও ছাত্রশিবির সভাপতি মহিববুল্লাহ। ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
-

আশাশুনিতে ‘আপন বাংলা’ নিউজ চ্যানেলের ইফতার মাহফিল
আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে জনপ্রিয় অনলাইন নিউজ চ্যানেল ‘আপন বাংলা’ পরিবারের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে আশাশুনি সরকারি বুদ্ধি প্রতিবন্ধী ও এতিমখানা মিলনায়তনে বর্ণাঢ্য এ আয়োজন সম্পন্ন হয়। আপন বাংলা নিউজ চ্যানেলের চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া ধারাভাষ্যকার আশরাফ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম. হেদায়েতুল ইসলাম এবং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মাওলানা মো. আবু বাক্কার সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন আশাশুনি থানার পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, বর্তমান সভাপতি এস কে হাসান, সাবেক সভাপতি আহসান হাবীবসহ শিক্ষক, সাংবাদিক ও অন্যান্য সুধীজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুল্লাহ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর নু.আ.ম. মুরতাজা আলী। -

আশাশুনিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
এসএম মোস্তাফিজুর রহমান: আশাশুনি উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা পরিষদ চত্বর ও আশাশুনি মডেল মসজিদ সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিএনসিসি, বিডি ক্লিন এবং রোভার স্কাউটসের সদস্যরা অংশ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুরতাজা, বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব মশিউল হুদা তুহিন, থানার পিএসআই দীপ্তিষ মণ্ডল, সমবায় অফিসের পরিদর্শক সন্যাসী মণ্ডল, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, যুগ্ম সম্পাদক লিংকন আসলাম, কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, ইউএনও অফিসের সিএ মাহবুবুর রহমান, মাওলানা আরাফাত হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
-

সাতক্ষীরায় খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলেন জামায়াতের এমপি মুহা: ইজ্জত উল্লাহ
আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরাতে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণের তালিকা প্রকাশ করলেন সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনের এমপি মুহাম্মদ উজ্জত উল্লাহ। বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে খেজুর বিতরণের তালিকা প্রকাশ করেন তিনি। তালিকা বিশ্লেষণে দেখা যায়, বেশির ভাগ খেজুর স্থানীয় এতিমখানা ও মাদ্রাসাগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। পোস্টে তিনি লেখেন, আমি মোহাম্মদ ইজ্জত উল্লাহ (এম.পি) জবাবদিহিতায় বিশ্বাসী। নিজেদের নাগরিক অধিকারের ব্যাপারে আওয়াজ তোলায় সচেতন মহলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এই আওয়াজ জারি থাকুক এই প্রত্যাশাই করি। পোস্টে তিনি আরো লেখেন, তালা- কলারোয়া খেজুর উপবরাদ্দ ও বিতরণের ব্যাপারে সচেতন সমাজের নাগরিকগণ বিভিন্ন মাধ্যমে জানতে চাচ্ছেন। সকলকে অবহিতকরণের লক্ষ্যে সৌদি আরব থেকে বরাদ্দকৃত খেজুর উপবরাদ্দ এবং বিতরণের আপডেট সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি। খেজুরের কার্টুনগুলো এখনো জেলা থেকে তালা- কলারোয়া সংশ্লিষ্ট অফিসে আসেনি। বরাদ্দের পরিমাণ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট অফিসে আজ পৌঁছায়ছে খেজুরগুলো আসা মাত্রই প্রশাসনের মাধ্যমে এতিমখানা, হেফজ ও কওমী মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনপন্থায় সমভাবে বণ্টন করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর এক স্মারকের মাধ্যমে জানানো হয়-উপর্যুক্ত বিষয় ও সুরোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে এ জেলায় বরাদ্দকৃত করহম ঝধষসধহ ঐঁসধহরঃধৎরধহ ধরফ ধহফ জবষরবভ ঈবহঃবৎ “উপহার হিসেবে প্রেরিত সৌদি খেজুর” উপজেলা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে উপ-বরাদ্দ প্রদান করা হলো। (ক) জেলা প্রশাসক, সাতক্ষীরা মহোয়দ বরাদ্দকৃত সৌদি খেজুর বিভাজন মোতাবেক উপজেলা নির্বাহী অফিসারদের অনুকূলে উপ-বরাদ্দ প্রদানসহ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-২০১৩ অনুসরণে দুঃস্থ ও অসহায় জনগনের মাঝে বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। (খ) বরাদ্দকৃত সৌদি খেজুর বিতরণ শেষে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুরসণ করে দুঃস্থ ও অসহায় জনগনের মাঝে বিতরণ। কটন করতে হবে এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে হবে। (গ) বরাদ্দকৃত সৌদি খেজুর বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। সাতক্ষীরার ৭৭টি ইউনিয়নে ২০৭ কাটুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আশাশুনির ১১টি ইউনিয়নে ২৮ কাটুন, দেবহাটার ৫টি ইউনিয়নে ১৩ কাটুন, কলারোয়ার ১২টি ইউনিয়নে ৩০ কাটুন, কালিগঞ্জের ১২টি ইউনিয়নে ৩০ কাটুন, সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নে ৩২ কাটুন, শ্যামনগরের ১১টি ইউনিয়নে ৩৪ কাটুন, তালার ১২টি ইউনিয়নে ৩০ কাটুন এবং স্থানীয় ভাবে বিতরণ করা হবে ১০ কাটুন। -

নির্মাণের এক বছরেও হয়নি হস্তান্তর, ধসে পড়ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর
স্টাফ রিপোটার: সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণ শেষ হয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু এখনও উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়নি। এরই মধ্যে পাশের পাড় ধসে পড়া ও ঘরে ফাটল দেখা দেওয়ায় প্রকল্পটির স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর দুই পাশেই রয়েছে মৎস্য ঘের। ঘরের সামনে ও পেছনের অংশে মাটি ধসে বড় ধরনের ফাটল তৈরি হয়েছে। পাড় রক্ষায় বসানো প্যালাসাইডিংয়ের কিছু অংশ কাত হয়ে পড়েছে। এতে ভাঙন ধীরে ধীরে ঘরের কাছাকাছি চলে আসায় স্থানীয়দের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ৫৫ শতক জমির ওপর ১৮টি ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। সেই হিসেবে পুরো প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৪৬ লাখ ৭১ হাজার টাকা। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার প্রায় এক বছর পার হলেও এখনো উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়নি। শ্রীউলা ইউনিয়নের সমাজকর্মী শেখ হাবিবুর রহমান বলেন, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্প উদ্বোধনের আগেই পাড় ধসে পড়া অত্যন্ত হতাশাজনক। প্রকল্প বাস্তবায়নের সময় জমির ধরন ও আশপাশের ঘেরের প্রভাব যথাযথভাবে বিবেচনায় নেওয়া উচিত ছিল। দীর্ঘদিন ঘরগুলো অব্যবহৃত পড়ে থাকা এবং পর্যাপ্ত তদারকি না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং দ্রুত ঘরগুলো নিরাপদ করে ভূমিহীনদের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।
এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পটির দুই পাশে মাছের ঘের রয়েছে। এতদিন ঘেরে পানি থাকায় প্যালাসাইডিং ঠিক ছিল। সম্প্রতি ঘের মালিকরা পানি সেচ দেওয়ায় প্যালাসাইডিং কাত হয়ে পড়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঘেরে আবার পানি উঠলে তখন প্রয়োজনীয় সংস্কার করা হবে। তবে ঘর হস্তান্তরের দায়িত্ব ভূমি অফিসের বলেও জানান তিনি। এদিকে স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুমে পানির চাপ বাড়লে ভাঙনের মাত্রা আরও বাড়তে পারে। তাই আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো রক্ষায় দ্রুত টেকসই ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। -

আশাশুনিতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা
এস,এম মোস্তাফিজুর রহমান: ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। সভায় বক্তব্য দেন আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার আরিফ, থানার এসআই ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ। সভায় ২৫ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, মসজিদ-মন্দির-গীর্জায় দোয়া, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, ব্ল্যাকআউট এবং ২৬ মার্চ ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সংবর্ধনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়।
-

যাকাত আমাদের আর্থিক ইবাদত: এমপি রবিউল বাশার
এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামী উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) সকালে আশাশুনি মহিলা কলেজ কনফারেন্স রুমে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি। লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, আশাশুনি সরকারি কলেজের (অবঃ) অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, নায়েবে আমীর মাওলানা নুরুল আবসার মুর্তাজা, আশাশুনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসান ও সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জুবায়েরুল ইসলাম। প্রধান অতিথি এমপি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ বা খুঁটি রয়েছে- কালেমায়ে শাহাদাৎ, নামাজ কায়েম, যাকাত আদায়, রমজানে রোজা রাখা ও হজ্ব সম্পাদন। তিনি উল্লেখ করেন, শুধু খুঁটি বা স্তম্ভ যথেষ্ট নয়; ইসলাম প্রতিষ্ঠার জন্য ছাদ, বেড়া, দরজা ও জানালা প্রয়োজন। আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে। তিনি বিভিন্ন হাদীছ ও কোরআনের উদ্ধৃতি উল্লেখ করে বলেন, নামাজ ও রোজা হলো দৈহিক ইবাদত, আর যাকাত হলো আর্থিক ইবাদত। যাকাত আদায় না করলে নামাজ-রোজা কবুল হয় না। যারা যাকাত স্বীকার করলেও আদায় করেন না, তারা ফাসেক। যারা সম্পদ সঞ্চয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করেন না, তাদের উপর কঠিন শাস্তি রয়েছে। উৎপাদিত ফসলের ওশরও অবশ্যই আদায় করতে হবে। যেহেতু আমাদের দেশ ইসলামী রাষ্ট্র নয়, তাই ব্যক্তিগতভাবে যাকাত আদায় করা প্রয়োজন। প্রধান অতিথি সকলকে পবিত্র রমজান মাসে মোত্তাকী হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখার জন্য আহবান জানান। অপরদিকে, আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫ টায় শীতলপুর জামে মসজিদ চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ান আমির হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আঃ হাই এর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার। এরআগে বিকাল ৩ টায় গোয়ালডাঙ্গা আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বড়দল ইউনিয়ান আমির মাওলানা মোঃ আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি সিকান্দার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাসার। এ সময় তিনি বলেন- সুন্দর ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বড়দল ইউনিয়ন জোয়া, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত করার কথা বলেন। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা পেশ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুরতাজা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর সানা, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুক, সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান লিপু, সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিবৃন্দ।
-

জনপদের উন্নয়ন ও ইনসাফ কায়েমে আপনাদের পাশে থাকবো: এমপি রবিউল বাশার
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারকে বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থানে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (৩ মার্চ) অনুষ্ঠানে শেখপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, রামনগর বাজার ফুটবল মাঠ এবং দক্ষিণ দরগাহপুর ৯নং ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দিনশেষে খড়িয়াটি কেন্দ্রীয় মসজিদে বিশাল সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় এমপি রবিউল বাশার বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এটি আমার পবিত্র দায়িত্ব। জনপদের উন্নয়ন ও ইনসাফ কায়েমে আমি সর্বদা আপনার পাশে থাকবো।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা জামায়াত ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং নবনির্বাচিত এমপি সাধারণ মুসল্লিদের সঙ্গে ইফতারে অংশ নেন।
