আশাশুনি কলিমাখালি জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি: আশাশুনি শ্রীউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ মার্চ বিকাল সাড়ে চারটায় কলিমাখালী জামে মসজিদে ৭নংওয়ার্ডের জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন জামায়াতের ওয়ার্ডের সভাপতি ফরিদ উদ্দিন সেলিম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আফসার মুরতাজা।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা লুৎফর রহমান, ইউনিয়ন নায়েবে আমির নজরুল ইসলাম,মাওলানা আবু ইসহাক, হাফেজ ওমর ফারুক, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাওলানা আবু রায়হান মোস্তফা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *