Category: আশাশুনি

  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা ব্যবসায়ীকে জরিমানা

    আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা ব্যবসায়ীকে জরিমানা

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও এক জনকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার কল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে মহিষাডাঙ্গা বাজারের রেশাদ এন্টার প্রাইজের সত্বাধিকারী সার ও কীটনাশক ব্যবসায়ী এহসান আহমেদ সুজনকে সার বিক্রয়কালে চালান বা ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আরেক ব্যবসায়ী সৌরভ এন্টার প্রাইজের সত্বাধিকারী বৈদ্যনাথ সরকারকে সতর্ক করা হয়। কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • আশাশুনি শোভনালী যুব বিভাগের কমিটি গঠন

    আশাশুনি শোভনালী যুব বিভাগের কমিটি গঠন

    শোভনালীতে যুব বিভাগের কমিটি গঠন, সভাপতি-এনামুল,সম্পাদক-রুহুল আমিন মনোনীত
    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বুধহাটা ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক যুব সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ এনামুল কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃআব্দুল ওয়াদুদ,সেক্রেটারী মাওঃ রবিউল ইসলাম,যুব বিভাগের উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামান,সেক্রেটারী আজহারুল ইসলাম প্রমুখ। যুব সভা শেষে-২০২৫-২০২৬ সেশনের জন্য নিম্নোক্ত আংশিক কমিটি গঠন করা হয়: সভাপতি মোঃ এনামুল কবির,সহসভাপতি আরিফ বিল্লাহ,সেক্রেটারী রুহুল আমিন,সহকারী সেক্রেটারী জাকির হোসেন,বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল্লাহ।

  • আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত , সভাপতি-আবুল কাশেম,সেক্রেটারী-হযরত মনোনীতএস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদর ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধা ৭ টায় আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আবুল কাশেম সানার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান হোসেন,সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান প্রমুখ। সম্মেলন শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য আবুল কাশেম সানা সভাপতি,মিজানুর রহমান সহ-সভাপতি,হযরত আলী সেক্রেটারী,আমির হামজা খোকন প্রচার সম্পাদক, জিয়াউল ইসলাম, সমাজ কল্যা সম্পাদক ও আলতাফ হোসেনকে কার্যকরী সদস্য করে আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আংশিক কমিটি গঠন করা হয়।

  • আশাশুনিতে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

    আশাশুনিতে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন এর নেতৃত্বে এসআই শামীমুর রহমান অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ার আসামীকে গাঁজাসহ গ্রেফতার করেছে। টিআর-৫২/২২ ও জিআর-২৩৭/২১ (আশাঃ) এর আসামী বুড়াখারাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে জাহাঙ্গীর গাজীকে ১০০ গ্রাম গাঁজা সহ মহিষকুড় বাজার হতে হাতেনাতে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা {নং-১৪(০১)২৫} রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

  • আশাশুনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা উদ্বোধন

    আশাশুনিতে তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা উদ্বোধন

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৩ জানুয়ারি) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান,আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক ববিল্লাহ,একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান,আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল ১ম,শরাফপুর মাধ্যমিক বিদ্যালয় দল ২য় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল ৩য় স্থান অধিকার করে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে ১ম স্থান অধিকারী দলের সামিয়া ফারিহা শিমু। কুইজ প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আলী কদর ১ম, শরাফপুর হাই স্কুলের ৯ ম শ্রেণির ছাত্র সুমন মোড়ল ২য় ও বুধহাটা কলেজিয়েট স্কুলের ১০ ম শ্রেণির ছাত্রী সিরাজুম্মুনীরা ৩য় স্থান অধিকার করেছে।

  • আশাশুনি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    আশাশুনি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন-চলতি বছরে দেশব্যাপী যে শৈত্য প্রবাহ চলছে,প্রচন্ড শীতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচন্ড কষ্ট করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সমার্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির এই এলাকার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করবে। আপনারা জানেন,জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের মেসেজ পৌঁছে দিয়ে মানুষের চিন্তার পরশুদ্ধির মাধ্যমে পথ ভোলা মানুষদেরকে আমরা আল্লাহর পথে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করে ইসলামী আন্দোলনের খাটি গোলাম,নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় আমরা নিয়োজিত আছি। তিনি গতকাল আশাশুনিতে শাতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,প্রভাষক শাহজাহান আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।

  • আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

    আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার(১৩ জানুয়ারি) দুপুর ২.৪৫ টার দিকে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
    গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী (৭২) দীর্ঘদিন মৃগীরোগে ভুগছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার তাদের বাড়ির পাশে পুকুরে মোহাম্মদ আলী গোসল করতে যান। গোসল করা অবস্থায় তার মৃগীরোগ শুরু হলে পানিতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • আশাশুনির বুধহাটা যুব বিভাগের কমিটি গঠন

    আশাশুনির বুধহাটা যুব বিভাগের কমিটি গঠন

    আশাশুনির বুধহাটা যুব বিভাগের কমিটি গঠন, সভাপতি-অলিউর,সম্পাদক-আমিরুল মনোনীত
    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বুধহাটা ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক যুব সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ অলিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম,যুব বিভাগের উপজেলা সেক্রেটারী মোঃ আজহারুল ইসলাম প্রমুখ। যুব সভা শেষে-২০২৫-২০২৬ সেশনের জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয়: সভাপতি মোঃ অলিউল ইসলাম,সহ-সভাপতি হাফেজ মহসিন শরীফ,সেক্রেটারি আমিরুল ইসলাম,সহকারী সেক্রেটারি শাহ আলম,অফিস সম্পাদক মোঃ আল-আমিন হোসেন,বায়তুলমাল সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত,প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোঃ তোবারেক হোসেন।

  • আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ

    আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট-২৪ নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় নির্দেশনা বাস্তবায়নে কবর থেকে লাশ তুলতে দায়িত্ব প্রাপ্তরা প্রতাপনগর গমন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হাসানুজ্জামান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রসূন কুমার মন্ডল,আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ ওয়াদুদ নিহতদের বাড়িতে উপস্থিত হন। এ সময় আন্দোলনে শহীদ পরিবার এবং তাদেররকে হত্যাকারী ও জনরোষে নিহতদের পরিবারের সাথে কথা বলেন কর্মকর্তাবৃন্দ। নিহতদের পরিবার কারো মৃতদেহ উত্তোলনে সম্মত নয় মর্মে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী,ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওঃ ওহিদুজ্জামান,সেক্রেটারী আলামিন হোসেন,বিএনপি সভাপতি আক্রুতাজ্জামান ও ইউপি সদস্যবৃন্দসহ এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

  • বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

    নিউজ অনলাইন: বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
    আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন।
    সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
    তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।