এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩:৩০মিনিটে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে সংগঠনের সাথী ও ইউনিয়ন দায়িত্বশীলদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পশ্চিম থানা শাখার সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ নাহিদ হাসান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, আশাশুনি থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডাঃ বিল্লাল হোসেন,উপজেলা অফিস সম্পাদক রেদওয়ান আহম্মেদ,কলেজ সম্পাদক ওমর ফারুক,স্কুল সম্পাদক ফয়সাল হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।
Category: আশাশুনি
-

আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০:৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই শংকর কুমার মল্লিক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাহার আলী খান,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল বিক্রম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ। আগামী ১৫ ই মার্চ-২০২৫ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পে ৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
-

আশাশুনিতে গণ হত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি।।সাতক্ষীরার আশাশুনিতে ২৫ মার্চ গণ হত্যা দিবস এবং ২৬ মার্চ মহান সববাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০মার্চ) বেলা ১১ ৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ,খাদ্য কর্মকর্তা সঞ্জয় কুমার রায়,ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শাহ নেওয়াজ,ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী,মাওঃ আবু বক্কর সিদ্দিক,সাইফুল ইসলাম বাচ্চু (ভারপ্রাপ্ত),প্রশাসক আক্তার ফারুক বিল্লাল,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন বাবু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান,পূজা উদযাপন পরিষদ সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্য,প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় গণ হত্যা দিবস উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্মৃতিচারণ মূলক সভা,রাত ১০.৩০ মিনিটে বিদ্যুৎ লাইনে ১ মিনিট ব্লাক আউট করা এবং ২৬ মার্চ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,একুত্রিশবার তোপধ্বনী,জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতি সৌধে পুস্পমাল্য অর্পন,সুবিধামত সময়ে মসজিদ-মন্দির-গীর্জায় মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন,আলোক সজ্জা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। -

আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার শাহ নেওয়াজ, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, বড়দল প্রশাসক আক্তার ফারুক বিল্লাহ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান,আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সাংবাদিক আকাশ হোসেন,দৈনিক সংগ্রামের আশাশুনি প্রতিনিধি এস,এম মোস্তাফিজুর রহমান, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল প্রমুখ।
-

আশাশুনিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে এবং ব্রাক,বারসিক,বাংলাদেশ ন্যাজারীণ মিশন,NGO-F, UNDP-GCA প্রকল্প সহ ১২টি এনিজওর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুন নাহার কচি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসি প্রকল্পের আবু হান্নান,বারসিক এনজিওর মাসুম বিল্লাহ,দৈনিক সংগ্রামের আশাশুনি উপজেলা প্রতিনিধি এস,এম মোস্তাফিজুর রহমান,এনজিও প্রতিনিধি আশরাফ হোসেন,আব্দুল্লাহ,মারিয়া খাতুন,নাজমা খাতুন,ডালিয়া খাতুন,কৃষ্ণা রানী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন। অনুষ্ঠান শেষে জিসিএ প্রকল্পের ৫ জন উপকারভোগীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
-

আশাশুনির বুধহাটায় সুধী ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলার বুধহাটায় সুধীজন ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭মার্চ) বুধহাটা করিম সুপার মার্কেটে ফ্রেন্ডশীফ হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন-সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,জামায়াত নেতা এড.শহিদুল ইসলাম,সাবেক মেম্বার আঃ করিম ঢালী, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো,আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা,সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন,সদস্য হাবিবুল্লাহ বিলালী,জগদীশ চন্দ্র সানা,মইনুল ইসলাম,ডাঃ শাহিনুল ইসলাম সাহিন, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাব সভাপতি হাসান ইকবাল মামুন,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ড্যানিশ, যুগ্ম সম্পাদক ডাঃ রফিক আহমেদ,কোষাধ্যক্ষ বাবুল হোসেন,আবু হাসান চঞ্চল,ফারুক হোসেন,ইয়াছিন আরাফাত পিন্টু,আরিফুল ইসলাম,ইয়াছিন আরাফাত,গ্রাম ডাক্তার আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।
-

পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ
নিউজ অনলাইন: রাষ্ট্র পরিচালিত একটি মিডিয়ায় প্রচারিত পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরানের বিচার বিভাগ।
আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যশনাল। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জামে জাম। তবে বিচার বিভাগের গণমাধ্যম অফিস এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাতালুর চূড়ান্ত রায় এখনও দেয়া হয়নি।
মিডিয়াটি দাবি করেছিল, নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ‘তাতালু’ নামে পরিচিত বিতর্কিত গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এই গায়ক ‘আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য’ হয়ে উঠেছেন। ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করা হয়। এরপর মামলা অন্য আদালতে পাঠানো হয়েছে।
২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন ৩৭ বছর বয়সী তাতালু। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি কর্তৃপক্ষ তাকে ইরানে ফেরত পাঠায়। তাকে ‘পতিতাবৃত্তি প্রচার’, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
২০১৭ সালে অতি-রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। মাগসুদলু তার ট্যাটু ও পপ সঙ্গীতের জন্য ভক্তদের কাছে বেশি পরিচিত। ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেন।/এএম
-

পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক
নিউজ অনলাইন: পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
এর আগে, বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের বিভিন্ন রঙয়ের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয়। সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙয়ের পোশাক নির্ধারণ করে নেয়। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক। -

আশাশুনি ৪নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন
আশাশুনি ৪নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন, সভাপতি-আল-মামুন,সম্পাদক-মনিরুজ্জামান মনোনীত
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় সোদকনা অনুষ্ঠিত যুব সভায় এ কমিটি গঠন করা হয়। আল-মামুন সরদারের সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান,সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম,সমাজ সেবক হাফেজ মোঃ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য আল-মামুন সরদার সভাপতি,ফারুক হোসেন ও আব্দুল আলিমকে সহ-সভাপতি,মনিরুজ্জামান সাধারন সম্পাদক, তরিকুল গাজী সহ-সম্পাদক,সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক,শাকিল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক,মাহমুদুর রহমান বাইতুলমাল সম্পাদক,সেলিম গাজী সহ-বাইতুলমাল সম্পাদক,আছাফুর রহমান প্রচার সম্পাদ, গোলাম মোস্তফা সহ- প্রচার সম্পাদক,শাহিনরেজা সমাজ কল্যাণ সম্পাদক,মুজাহিদুল ইসলাম ক্রীড়া সম্পাদক,আল- মামুন সহ-ক্রীড়া সম্পাদক,এবং ডাঃ রাকিবুজ্জামানকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড যুব কমিটি গঠন করা হয়। -

আশাশুনির গোঁদাড়ার কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন
আব্দুর রাজজাক,আশাশুনি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোঁদাড়া গ্রামের কলেজ ছাত্র মোস্তাকিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০.৩০ টায় তার কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিআইডির এএসপি মোঃ মকবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কান্তি রায়,এস আই মাহবুবুর রহমান,এসআই তরিকুল ইসলাম,এসআই নাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সেবক সাংবাদিক মহিউদ্দিন, মামলার বাদি গোলাম রসুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জানা গেছে গত ০৯/০৬/২৪ তারিখে কলেজ পড়ুয়া শিক্ষার্থী গোঁদাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের পুত্র মোস্তাকিম তার পিতার মৎস্য ঘেরে মারা যায়। সে শ্যালোমেশিনে জড়িয়ে মারা গেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা করে তাকে পরদিন সকালে তড়িঘড়ি করে দাফন করা হয়। এবিষয় নিয়ে স্থানীয় একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ ও মানববন্ধন করা হলেও মুস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনে কোনো সুরহা না হওয়ায় এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে আসামীকে করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ০৮ (আশাঃ) একটি মামলা দায়ের করেন।এই মামলায় সিআইডির প্রতিবেদন শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেন।
