এফএনএস বিদেশ : আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অংশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গভীর রাতে এ কম্পন অনুভূত হয় দুই দেশের একাধিক প্রদেশে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে। আফগান সম্প্রচারমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়, ভূমিকম্পে কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ বলে রেকর্ড করেছে। পাকিস্তানের সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ ও উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। আর্থকোয়েক ট্রাকের মতে, ১১০.০ কিমি গভীর থেকে উৎপন্ন এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। আফগানিস্তানের বাদাখশানের আশকাশামে কম্পন অনুভূত হয় বলেও জানায়। সূত্র: আনাদোলু এজেন্সি
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ




