সাতক্ষীরা প্রতিনিধি: খুলনায় এক তরুণীর সঙ্গে আটক হওয়া যুবককে নিজের ভাতিজা হিসেবে প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আটক যুবককে তাঁর ভাতিজা হিসেবে প্রচার করা হচ্ছে। তবে ওই যুবক তাঁর ভাতিজা নন। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
আসসালামু আলাইকুম।
সম্মানিত সচেতন দেশবাসী,
আপনাদের দোয়া ও সমর্থনে আমি ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, খুলনায় এক যুবক নারীর সাথে আটক হয়েছেন। উক্ত যুবককে আমার ভাতিজা হিসেবে প্রচার করে আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে আমি সচেতন দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত যুবক আমার ভাতিজা নন।
তাই এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।
মা'আসসালাম।
অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ
সংসদ সদস্য, ১০৫ সাতক্ষীরা-১,




