ডেস্ক রিপোর্ট: ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত এই দুর্বলতার সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এতে সার্ভারের নিয়ন্ত্রণ দখল, গোপন তথ্য চুরি এবং ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি সতর্কতা জারি করেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সরকারি সংস্থা বিজিডি ই-গভ সার্ট। প্রতিষ্ঠানগুলোকে তাদের নেটওয়ার্ক ও সার্ভারে পিএইচপির ব্যবহার শনাক্ত করে ঝুঁকিপূর্ণ সংস্করণ পরীক্ষা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিজিডি ই-গভ সার্টের প্রকাশিত নিরাপত্তা বিজ্ঞপ্তিতে ‘সিভিই-২০২৬-১০৯৬১৮’ ও ‘সিভিই-২০২৬-১০৯৬১৯’ নম্বরের দুটি নিরাপত্তা ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএইচপি-এফপিএম, মড-পিএইচপি ব্যবহারকারী অ্যাপাচি, পিএইচপি-সিজিআই, ফ্রাঙ্কেনপিএইচপি এবং লাইটস্পিডভিত্তিক সার্ভারগুলো বিশেষভাবে ঝুঁকির মুখে থাকতে পারে। পাশাপাশি কনটেইনার, শেয়ারড হোস্টিং এবং পিএইচপি দিয়ে তৈরি বাণিজ্যিক ওয়েবসাইটের নিরাপত্তা যাচাইয়ের তাগিদ দেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা
বাংলাদেশেও জরুরি সতর্কতা




