Category: দেবহাটা

  • ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেবহাটা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

    ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেবহাটা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

    আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার।। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের এই যুদ্ধ একটি দীর্ঘ যুদ্ধ চলছে ১৯৪৮ সাল থেকে এই সংগ্রাম চলে আসছে। সর্বশেষ যুদ্ধে তারা ৫০হাজারের মতো ফিলিস্তিনি মানুষদের হত্যা করার পর একটা যুদ্ধবিরতি চুক্তি চলছিলো। সেই যুদ্ধবিরতি অবস্থায় হঠাৎ আন্তর্জাতিক সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে রাতের অন্ধকারে যখন সেহরির সময় সেই সময় ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর অতর্কিত বিমান হামলা চালানো হয়। এই হামলায় ৫শতাধিকের বেশি ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছে। তার মধ্যে থেকে ২শতাধিকের বেশি শিশুকে শহীদ করা হয়েছে এ যুদ্ধে।
    তিনি আরো বলেন, আমরা সেই মর্মাতিক দৃশ্য টিভির পদ্মায় দেখেছি ৪ বছরের বোন ১ বছরের ভাইকে কোলে নিয়ে রক্তাত্ব অবস্থায় তারা মরুভুমির উপর দিয়ে ছুটে চলেছে তাদের কোন যাবার জায়গা নেই। কোন আশ্রয় নেওয়ার মতো ঘর-বাড়ি নেই। তাদের জীবনের কোন নিরাপত্তা নেই যে কোন সময় হানাদার ইসরাইলের পক্ষ থেকে তাদের উপর বোমা নিক্ষেপ হতে পারে। এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনি মুসলমান হত্যার দায় নেতানিয়াহু ও ডোরান ট্রাম নিতে হবে। তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পৃথিবীর কোন ভ’খন্ডে এ বর্তমান সময়ে এত বড় মানবতাবিরোধী অপরাধ পৃথিবীতে কোথাও সংঘটিত ঘটছে না যেটা ফিলিস্তিনি মুসলমানদের উপর ঘটছে। এই কর্মকান্ডের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং বিশ্বেও সকল মুসলমানদের ইসরাইলের সাথে সকল প্রকার ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
    শুক্রবার (২০ মার্চ) দুপুরে পারুলিয়া বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম এসব কথা বলেন।
    উক্ত বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেকে মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাওলানা অলিউল ইসলাম

    পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাওলানা অলিউল ইসলাম

    দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ  মাওলানা অলিউল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ  মাওলানা অলিউল ইসলাম অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করে এ কমিটি অনুমোদন করেন। ২০ মার্চ প্রেরিত ওই পত্রে অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাধারণ শিক্ষক মো: ওমর ফারুক, অভিভাবক সদস্য মো: হাসান শরিফ এবং সদস্য সচিব অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। অ্যাডহক কমিটি আগামী ৬মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • দেবহাটার নওয়াপাড়া জামায়াতের গণ ইফতার মাহফিল

    দেবহাটার নওয়াপাড়া জামায়াতের গণ ইফতার মাহফিল

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টায় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম’র সভাপতিত্বে সেক্রেটারী এ্যাড. একরামুল কবির বকুল’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, সহ-সেক্রেটারী আব্দুল গফুর সরদার, ইসরায়েল আশেকে মাগফুর, ইউনিট সদস্য শেখ মাসুদ রানা, উপজেলা (দক্ষিণ) ছাত্র শিবিরের সভাপতি আশিকুর রহমান আশিক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ বাশার, সহ-সেক্রেটারী আলহাজ্ব ইউসুফ আলী, এহছানুল হক, রবিউল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

  • দেবহাটার পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল

    দেবহাটার পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের ইফতার মাহফিল

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড দায়িত্বশীল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪টায় ইউনিয়ন যুব বিভাগ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ ইফতার মাহফিলে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াকুব শফিউল্লাহ’র সভাপতিত্বে সেক্রেটারী রায়হান মাহমুদ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, ইউনিট সদস্য শেখ মাসুদ রানা, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, সহ-সেক্রেটারী আল আমিন, ইউনিয়ন যুব বিভাগের সহ-সেক্রেটারী মহাসিন আলী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

  • দেবহাটার পারুলিয়া ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

    দেবহাটার পারুলিয়া ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন’র ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১২ মার্চ) বিকাল ৩টায় কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    এ সমাবেশে ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারী আরশাদ আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, ইউনিট সদস্য শেখ মাসুদ রানা, ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন, সহ-সভাপতি ফজলুর রহমান, সহ-সেক্রেটারী আল আমিন, হাসান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সাবুর আলী, সেক্রেটারী কাওছার আলী,২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফিজুল ইসলাম, সেক্রেটারী আনারুল ইসলাম, সহ-সেক্রেটারী আয়ুব আলী মোড়ল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • দেবহাটায় জামায়াতের আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার

    দেবহাটায় জামায়াতের আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার

    আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার : দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১০ মার্চ) দুপুর ৩টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
    যাকাত শীর্ষক সেমিনারে উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    তিনি বলেন, যাকাত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দ্বারা রাষ্ট্র ও মানুষের একটি বড় অংশ উপকৃত হয়। রাষ্ট্রের আর্থিক প্রয়োজনীয়তা এবং অন্যান্য অর্থনৈতিক চাহিদা পূরণে ইসলামের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা আছে। যতক্ষণ না সমাজে সেই অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতির তাৎপর্য বোঝা যাবে না এবং রাষ্ট্র ও সমাজের সব চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। যারা যাকাত দেয় আল্লাহ তাদের সাহায্য করেন। পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, শক্তিধর। তারা এমন লোক, যাদের আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করবে।
    তিনি আরো বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পার্শ্ব কামড় দিয়ে বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ।
    আল্লাহ তাআলা আমাদের পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্যলাভের আশায় যথাযথভাবে জাকাত আদায় করার তাওফিক দান করুন।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, কর্ম পরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ইউনিট সদস্যবৃন্দ।

  • দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

    দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

    ইমরান হোসেন, কুলিয়া প্রতিনিধি:  দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    গত বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় শশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    সমাবেশে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফ্ফার’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
    বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমীন, যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য মাছুম খান চৌধুরী, ইউনিয়ন জামায়তের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাষ্টার মনিরুজ্জামান, আব্দুল মান্নান, সহ-সেক্রেটারী মাওলানা মোজাহিদুল আলম, টিম সদস্য মাওলানা আব্দুস ছাত্তার আজাদী, মাওলানা আমিনুর রহমান, আব্দুল হালিম, তরিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মাষ্টার ইশারত আলী, ৯নং ওয়ার্ড সভাপতি (দক্ষিণ) আফতাবুজ্জামান ও (উত্তর) আব্দুস সবুর, সেক্রেটারী জহুরুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

  • দেবহাটায় বিএনপির আয়োজনে বিশাল কর্মী সমাবেশ

    দেবহাটায় বিএনপির আয়োজনে বিশাল কর্মী সমাবেশ

    মেহেদী হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে টাউনশ্রীপুর ঈদগাহ ময়দানে রবিবার ২৬ জানুয়ারী  বিকাল ৩ টায় বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের বুলুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ)।

    বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম নেতা ডাঃ আমিরুল ইসলাম, কুলিয়া বিএনপি নেতা অহিদুল ইসলাম, বিএনপি নেতা শামীম হোসেন, যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক থানা যুবদলের সহ-সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, সাবেক উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল সানা, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এ্যাডঃ আমিনুর ইসলাম আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, সাবেক ইউপি সদস্য সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সাজু পারভীন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, বিএনপি নেতা মুনসুর আলী, বিএনপি নেতা আব্দুল গফফার, বিএনপি নেতা আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে কমিটি গঠন করছে উপজেলা বিএনপির সদস্য সচিব। যারা বিগত ১৭ বছর আওয়ামীলীগের দালালি করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে তাদের নিয়ে দেবহাটা উপজেলায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে সদস্য সচিব ঐ বিতর্কিত কমিটি গঠন করে চলেছে। বক্তারা এজন্য সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরার প্রিয় মানুষ সকলের প্রিয় ডাঃ শহিদুল আলম ও সাতক্ষীরা ৩ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

  • দেবহাটার কুলিয়ায় শহীদ আবুল কালাম ও মারুফ হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

    দেবহাটার কুলিয়ায় শহীদ আবুল কালাম ও মারুফ হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ১১ বছর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর সদস্যরা বুকে গুলি চালিয়ে হত্যা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উপজেলা সেক্রেটারী মেধাবী ছাত্র শহীদ আবুল কালাম আজাদ ও জামায়াত কর্মী শহীদ মারুফ হোসেনের। তাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় কুলিয়া শহীদ মিনার চত্বরে এ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফ্ফার’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবের সেক্রেটারী সাফায়েত হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিধি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
    বিশেষ অতিধি ছিলেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী জুবায়ের হোসেন, দাওয়া সম্পাদক হাফেজ সোহরাব হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমীন, মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য মাছুম খান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সহ-সেক্রেটারী মোজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী, টিম সদস্য আব্দুল হালিম, হাফেজ আব্দুস ছাত্তার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • দেবহাটার সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ

    দেবহাটার সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ৯টা ওয়ার্ড বিএনপির আয়োজনে সখিপুর মোড়ে ২৫ জানুয়ারী শনিবার বিকাল ৪ টায় বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী ও সাবেক ইউপি সদস্য সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির নেতা ইউপি সদস্য নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ)। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম ও দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএনপির অন্যতম নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক থানা যুবদলের সহ-সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, আব্দুল গফফার সানা, সাবেক উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল সানা, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আবু তৈয়ব খান, বিএনপি নেতা ইউনুস আলী, বিএনপি নেতা এ্যাডঃ আমিনুর ইসলাম আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সাজু পারভীন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান,সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে কমিটি গঠন করছে উপজেলা বিএনপির সদস্য সচিব। যারা বিগত ১৭ বছর আওয়ামীলীগের দালালি করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে তাদের নিয়ে দেবহাটা উপজেলায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে সদস্য সচিব ঐ বিতর্কিত কমিটি গঠন করে চলেছে। উক্ত বিতর্কিত কমিটিকে দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অবাঞ্চিত ঘোষণা করেছে। বক্তারা এজন্য সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরার প্রিয় মানুষ সকলের প্রিয় ডাঃ শহিদুল আলম ও সাতক্ষীরা ৩ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।