Category: দেবহাটা

  • পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার সম্মানিত আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।

    আরো উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. কামরুল ইসলাম, সেক্রেটারী মো. আব্দুস সামাদ, জমিদাতা মো. আলহাজ্ব আব্দুল খালেক সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

  • দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

    দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) পারুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পারুলিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জিয়া পরিষদের নেতা অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, বিএনপি নেতা হাসান সরাফি প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

  • দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের গনসংযোগ

    দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের গনসংযোগ

    দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ উপলক্ষে সেকেন্দ্রা বাজারে গণসংযোগ করা হয়েছে।
    ১৯ এপ্রিল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে দাওয়াতী পক্ষ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
    এ সময় মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। গণ মানুষের সেই আকাংখা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। উক্ত দাওয়াতী পক্ষ ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সহ-সেক্রেটারী আব্দুল গফুর সরদার, টিম সদস্য মাওলানা আবু ইউসুফ, শেখ মাসুদ রানা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারী আরশাদ আলী সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

  • দেবহাটায় ভাষা সৈনিকের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

    দেবহাটায় ভাষা সৈনিকের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন। মহান স্বাধীনতা দিবসে ধোপাডাঙ্গায় প্রয়াত এ ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের স্ত্রী রাবেয়া খাতুন, শাহজাহান মাস্টারের পুত্র ফারুক মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, ইমরান হোসেন প্রমুখ। পরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদারের স্ত্রীর সুস্থতা ও সার্বিক বিষয়ে খোঁজ নেন উপজেলা প্রশাসনের নের্তৃবৃন্দরা।

  • কুলিয়ায় যুব বিভাগের উদ্যোগে ঈদ উপহার প্রদান

    কুলিয়ায় যুব বিভাগের উদ্যোগে ঈদ উপহার প্রদান

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে গরিব, অসহায়দের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
    শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় কুলিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ ঈদ উপহার প্রদান করা হয়।
    এ ঈদ উপহার প্রদানে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোজাহিদুল আলম’র সভাপতিত্বে ও সেক্রেটারী অলিউল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।
    তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিভীষিকাময় পরিস্থিতির মাধ্যমে আল্লাহ তাআলা অসহায়দের পাশাপাশি আমাদেরও পরীক্ষা নিচ্ছেন, তাদের ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছি তা দেখছেন। এই পরীক্ষায় পাস করতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। এক্ষেত্রে দরিদ্র আত্মীয়-স্বজন, দরিদ্র প্রতিবেশী, এতিম-মিসকিনসহ প্রত্যেক নিঃস্ব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। মানুষকে অসহায়ত্ব থেকে, বিপদ থেকে উদ্ধারের জন্য খরচ করাকে মহান আল্লাহ বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন এবং সেই বিনিয়োগ তিনি বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন। এতেই নীহিত রয়েছে মহান আল্লাহর দয়া।
    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম, সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সহ-সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, অফিস সেক্রেটারী হাফেজ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মহাসিন আলী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

  • দেবহাটায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে ইফতার মাহফিল

    দেবহাটায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে ইফতার মাহফিল

    দেবহাটা প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেবহাটা উপজেলার সখিপুরস্থ দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের পরিচালনায় সুন্দরবন ট্রান্সপোর্টের আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, গণমাধ্যমকর্মী ইব্রাহীম হোসেন, ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। ট্রান্সপোর্টের পরিচালক ফিরোজ হোসেন বলেন, আপনাদের একান্ত সহযোগিতায় আপনাদের পন্য দ্রব্য বিশ্বাস্ত সাথে, নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে পৌছে দেবো।আপনারা আমাদের কাছে ভালো মানের পন্যদ্রব্য আশা করি।

  • পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণ ইফতার মাহফিল

    পারুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণ ইফতার মাহফিল

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ৫টায় পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ গণ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহ-সেক্রেটারী সোলায়মান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, টিম সদস্য শেখ মাসুদ রানা, ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি হাফেজ ওমর ফারুক, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী হাফেজ নাসিরউদ্দিন, আল আমিন, রওশন আলী, আরশাদ আলী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

  • দেবহাটায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’র ইফতার মাহফিল

    দেবহাটায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’র ইফতার মাহফিল

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ৩টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ ইফতার মাহফিলে উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন’র সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে সেক্রেটারী ইসরাইল আশেকে মাগফুর’ র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    তিনি বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলো জাতি গড়ার কারিগর এজন্য শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করে। আমাদের ইসলামি শিক্ষানীতি চালু করা যার মধ্যে ব্যক্তির দেহ-মন-আত্মার বিকাশ ঘটিয়ে আচরণের ইতিবাচক পরিবর্তন আনে। মানসিক বুদ্ধিবৃত্তিক প্রস্ফুটন করে ইন্দ্রিয় জাগ্রত করে। অর্জিত জ্ঞান নিজেকে আত্মপ্রত্যয়ী ও সংস্কারমুক্ত করে তোলে। শিক্ষার উদ্দেশ্য হলো চরিত্রের বিকাশ, মানবীয় উত্কর্ষ সাধন করা, সুঅভ্যাস গড়ে তোলা, মিথ্যার বিনাশ আর সত্যের সন্ধানে অগ্রসর হওয়া। নৈতিক আচরণের উন্মেষ ঘটিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগরিত করা।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওহেদ, মাদ্রাসা শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা ইয়াকুব আলী, কলেজ শিক্ষক বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, সেক্রেটারী সহকারী অধ্যাপক আকবর হোসেন, কিন্ডারগার্টেন বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক বিভাগের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, ইবতেদায়ী শিক্ষক বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

  • কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

    কুলিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টায় কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
    এ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার’র সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি মাওলানা রুহুল আমিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাও: নুরুল ইসলাম, মাষ্টার মনিরুজ্জামান, সহ-সেক্রেটারী মাও: মুজাহিদুল আলম, মাও: ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, টিম সদস্য মাও: আমিনুর রহমান, ক্বারী রুহুল আমীন, আব্দুল হালিম শেখ, হাফেজ আব্দুস সাত্তার, মাও: আবু সাঈদ প্রমূখ।

  • দেবহাটায় মেন কেয়ার দলের শিক্ষনীয় সেশন বুট ক্যাম্প

    দেবহাটায় মেন কেয়ার দলের শিক্ষনীয় সেশন বুট ক্যাম্প

    ভ্রাম্যমান প্রতিনিধি: মেনকেয়ার দলের পুরুষদের ন্যায়সঙ্গত আচারণ, অহিংস পিতৃত্ব ও শিশুদের যত্নগ্রহণ সম্পর্কিত শিক্ষনীয় বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলার কুলিয়া, পারুলিয়া, দেবহাটা সদর ও নওয়াপড়া ইউনিয়নে এ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৪টি ইউনিয়নের ৬শত কাপলদের নিয়ে এ ক্যাম্পে ১১টি আলাদা সেশনে বুট ক্যাম্প সম্পন্ন হচ্ছে। যার মধ্যে কুলিয়া ইউনিয়নে ২শ জন, পারুলিয়া ইউনিয়নে ১৬০ জন, দেবহাটা ইউনিয়নে ১৪০ জন এবং নওয়াপাড়া ইউনিয়নে ১শ জন শিক্ষনীয় সেশনে অংশ নিচ্ছেন। কুলিয়া ইউনিয়নে সুশীলনের সিডিও জোৎস্না বালার পরিচালনায় ক্যাম্প উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল। পারুলিয়া ইউনিয়নে ইউনিয়নে সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় ক্যাম্প উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। দেবহাটা ইউনিয়নে সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপনের পরিচালনায় ক্যাম্পে উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মইনুল ইসলাম। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা সরকার, সিডিও মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।