Category: দেবহাটা

  • রমজান জীবন গঠনের সময়: এমপি আব্দুল খালেক

    রমজান জীবন গঠনের সময়: এমপি আব্দুল খালেক

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে অন্যতম হলো কুরআনুল কারিম। পবিত্র রমজান মাসেই মহান আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য মহাগ্রন্থ কুরআন নাজিল করেছেন। কোন কাজ করা যাবে আর কোনটা করা যাবে না- তার সুস্পষ্ট নির্দেশনা আল কুরআনে রয়েছে। হালাল ও হারামের পার্থক্যও নির্ধারণ করে দিয়েছে এই মহাগ্রন্থ। তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে কুরআনুল কারিমকে যথাযথ মর্যাদা প্রদান না করা গেলে প্রকৃত সম্মান প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রমজানের মর্যাদা বজায় রেখে ব্যক্তিগত ও সামাজিক জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী-র দেবহাটা সদর ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াত-এর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াত-এর আমীর মাওলানা অলিউল ইসলাম ও সেক্রেটারি এইচ.এম. ইমদাদুল হক। এছাড়াও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসেন, দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, দেবহাটা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

  • পারুলিয়ায় জনগুরুত্বপূর্ণ সড়কে পিচকরণ সম্পন্ন

    পারুলিয়ায় জনগুরুত্বপূর্ণ সড়কে পিচকরণ সম্পন্ন

    আবুল হাসান, দেবহাটা: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নে দীর্ঘ কয়েক বছর পর একটি জনগুরুত্বপূর্ণ সড়কে পিচকরণের কাজ সম্পন্ন হয়েছে। ওয়াবদা অফিসগামী এ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে কাজ শুরু হয়ে বেলা ২টার দিকে পিচকরণ সম্পন্ন হয়। কাজের সময় উপজেলা প্রশাসনের দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করে কালীগঞ্জের মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজ। স্থানীয়দের সঙ্গে কথা হলে তাঁরা জানান, বর্ষা মৌসুমে সড়কটি কাদা ও পানিতে ডুবে যেত, ফলে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ত। পিচকরণ সম্পন্ন হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হবে। একজন বাসিন্দা বলেন, “এখন অন্তত ঘর থেকে বের হয়ে কাদা মাড়িয়ে চলতে হবে না।” কাজের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানান, মানসম্মত পরিবেশ বজায় রেখে কাজ সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নির্ধারিত সময়ের মধ্যেই পিচকরণের কাজ শেষ করা সম্ভব হয়েছে বলে তাঁরা জানান। এ সড়কটি সংস্কার হওয়ায় পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

  • ইরানে হামলার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ

    ইরানে হামলার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও বিক্ষোভ

    আবুল হাসান, দেবহাটা: ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বেলা দুইটার দিকে পারুলিয়া ইউনিয়নের আনছার প্লাজার সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকদের দাবি, ইরানে সাম্প্রতিক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী’র বিরুদ্ধে হুমকির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। পারুলিয়া ইউনিয়নের আল মোস্তফা (সা.) জামে মসজিদ কর্তৃপক্ষ এ কর্মসূচির উদ্যোগ নেয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতীকী পতাকায় আগুন দেওয়া হয়। কর্মসূচিতে মসজিদের ইমাম, মুসল্লি এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান।

  • দেবহাটায় মাদকসহ আটক ৩

    দেবহাটায় মাদকসহ আটক ৩

    ফিরোজ হোসেন: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ও তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার চক্রের সক্রিয়তার বিষয়টি আবারও এই অভিযানে সামনে এসেছে। র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দেবহাটা উপজেলার কুলিয়া চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হাসানুরের বাড়ির পাশ থেকে ৯৯৫ বোতল ভারতীয় করেক্স সিরাপ ও ১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় কুলিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাসানুরকে হাতেনাতে আটক করা হয়। একই অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকার মো. জিয়াউদ্দিন গাজীর ছেলে মুছা করিম এবং সোহরাব হোসেন সরদারের ছেলে মো. মনিরুল ইসলামকেও আটক করা হয়। পরে আটক তিনজনকে দেবহাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৪, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তঘেঁষা এই অঞ্চলে মাদক পাচার চক্র সক্রিয় থাকায় অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন। চেতনা সম্পন্ন মহলের মতে, ধারাবাহিক এ ধরনের অভিযানই সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

  • দায়িত্ব পালনকালে আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আব্দুল খালেক

    দায়িত্ব পালনকালে আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন: এমপি আব্দুল খালেক

    দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা-২ সংসদীয় আসন এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “আপনাদের পবিত্র ভোটে আমি নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি- আমি সবার খাদেম হিসেবে দায়িত্ব পালন করবো। দায়িত্ব পালনকালে আমাকে পবিত্র ও পরিচ্ছন্ন পাবেন।” বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় এমপি আব্দুল খালেক বলেন, দেবহাটা একটি শান্তিপূর্ণ এলাকা এবং এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। উপজেলার যেকোনো সমস্যা সরাসরি জানালে তিনি সমাধানে কাজ করবেন। তিনি বলেন, “আমি কোনো লোভ-লালসা বা দুনিয়ার মোহে কাজ করি না। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো।”সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, দেবহাটা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ অনেকে। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ৩৮ জন রোগীর মাঝে নগদ সহায়তা ও খাবার বিতরণ করেন। পরে পারুলিয়া আনসার প্লাজায় সিয়াম ও যাকাত শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিলে যোগ দেন তিনি। অপরদিকে, দেবহাটার বড়শান্তায় মরহুম জিয়াদ আলী গাজীর রুহের মাগফিরাত উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকাল ৫টায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

  • দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কম্পিউটার চাইল্ড হোম অ্যান্ড স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্জ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক দেবহাটা উপজেলা সেক্রেটারি ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ বিশ্বাস এবং সমাজসেবক গাজী মাসুদ। এসময় ফেয়ার মিশনের ইউছুব বিপ্লব, মজনুর রহমান, মনিরুল ইসলাম, জাকির হোসেন, মুনজুর এলাহী বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • দেবহাটায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ!

    দেবহাটায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ!

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতী নদীর পাশের সরকারি জায়গা চারডালা গেইট সংলগ্ন এলাকায় অবৈধ পাকাপোক্ত স্থাপনার কাজ দেখা গেছে। ইছামতী নদী থেকে অতিরিক্ত জোয়ার-ভাটার পানি সরবরাহ হয় এবং গেইটের মাধ্যমে পারুলিয়া ইউনিয়নের ১৯ কিলোমিটার দীর্ঘ সাপমারা খালের পানি নদীতে প্রবাহিত হয়। স্থানীয়রা জানান, চারডালা গেইটের নিকট ভাতশারপারের কিছু অংশ কয়েকবার সংস্কার করা হয়েছে। তবে সংস্কারের পাড় এখন মারাত্মক ভাঙনের শিকার। একইভাবে কোমরপুর পাড়ের গেটের নিকটস্থ জায়গাতেও মাটি কেটে ভাঙনের দৃশ্য দেখা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী এই ভাঙনের সুযোগ নিয়ে সরকারি জায়গায় অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। সরজমিনে পরিদর্শন করলে দেখা যায়, গেইট সংলগ্ন সরকারি জায়গায় পাকাপোক্ত স্থাপনার কাজ চলছে। স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, এই কাজ কেউ যাতে অবৈধভাবে না চালাতে পারে, তার জন্য দ্রুত প্রশাসনের পক্ষ থেকে তদন্ত ও ব্যবস্থা নেওয়া উচিত। তারা দাবি করেছেন, নদী ও খালের সুষ্ঠু প্রবাহ নিশ্চিত করতে এবং সরকারি জায়গা রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

  • দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

    দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা

    আবুল হাসান : দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন শাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। সভায় দিবসটি যথাযথভাবে পালনের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  • দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলায় এক বিশাল র‌্যালি বের হয়। উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে পারুলিয়া বাসষ্ট্যান্ডে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    ছাত্রশিবিরের দেবহাটা উত্তর শাখার সভাপতি রোকনুজ্জান রোকন’র সভাপতিত্বে ও দেবহাটা দক্ষিণ শাখার সভাপতি আবু সাঈদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মো. নাজমুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্রশিবিরের খুলনা মহানগরীর সাবেক অফিস সম্পাদক মাওলানা মোজাহিদুল আলম, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক সভাপতি শেখ মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আশিকুজ্জামান আশিক, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সাবেক দায়িত্বশীল জাহাঙ্গীর আলম মিলন, দেবহাটা দক্ষিণ শাখার সেক্রেটারী মারুফ হোসেন, দেবহাটা উত্তর শাখার সেক্রেটারী সাফায়াত হোসেন প্রমুখ।

    প্রধান অতিথি নাজমুল ইসলাম বলেন, দেশের সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবির কে আরো বেশী করে কাজ করতে হবে। ছাত্রসমাজের আশা-আকাঙ্খার প্রতীকে পরিণত হতে হবে। কল্যাণ মূলক কাজের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছে। সকল প্রকার আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্রশিবিরের আপসহীন সংগ্রাম অতীতের ন্যায় আগামীতেও জারি রাখতে হবে।
    তিনি আরো বলেন, শত জুলুম নির্যাতন হত্যা করে ছাত্রশিবিরের আদর্শকে স্তব্ধ করা যাবেনা। বরং শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েই এই কাফেলা আজ আরও বেশি শক্তিশালী ও সুসংহত হয়ে কাজ করছে। তিনি শহীদ আবু সাঈদ, আবরার ফাহাদ এবং ওসমান হাদীর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের হত্যার যথাযথ বিচার দাবি করেন।

  • পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার সম্মানিত আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।

    আরো উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. কামরুল ইসলাম, সেক্রেটারী মো. আব্দুস সামাদ, জমিদাতা মো. আলহাজ্ব আব্দুল খালেক সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।