দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলায় তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। (সোমবার) ২০ই জানুয়ারি বেলা ১১টায় ৩০ মিনিটিতে উপজেলা প্রশাসনের এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য শীর্ষক পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এসময় তিনি বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল দেবহাটা উপজেলা গড়ে তুলতে চাই। সবকিছুর মধ্যেও সুন্দর উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফল ভাবে শেষ হওয়ায় তিনি এ কার্যক্রমে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই সময় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি প্রমুখ,এই অভিযানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রতিটি নাগরিক যেন তার বসবাসের স্থান এবং সকল ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়।
Category: দেবহাটা
-

দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান
-

দেবহাটায় বাজার মনিটরিং করলেন ইউএনও-ওসি
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া – সখিপুর বাজার মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকটের জন্য মনিটরিং করলেন- দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি। ২০ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় বাজারের বিভিন্ন স্থানে মনিটরিং এর সময়ে তাদের সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি দোকানের মূল্য তালিকা সাটানো আছে কিনা ও বিভিন্ন বিষয়ের উপর ব্যবসায়ীদের দোকানে যেয়ে খোঁজ খবর নেয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং করা হচ্ছে, তবে এ মনিটরিং অব্যহত থাকবে। দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, আমার দেবহাটায় বিভিন্ন বাজার ঘুরে ভালো লেগেছে যে, এখানে দোকানে মূল্য তালিকা টানানো আছে, সাথে সাথে বিভিন্ন মাংসের দোকানে শুনলাম যে,এখানে সব মুরগী বা গরু মসজিদের হুজুর দিয়ে জবাই করা হয়। এসময় তিনি ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়ে আরো বলেন, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা করার আহ্বান করেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
-

দেবহাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর উপর হামলা
স্টাফ রিপোর্টার: দেবহাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরিয়ান রবি (২২) এর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত শিক্ষার্থী সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ঘটনায় শিক্ষার্থীর মা রহিমা পারভীন বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সজীব হোসেন (১৮), আব্দুল হাকিম (২৫), রিয়াজ (২৪), সুমন মন্ডল (৩০), নাজমুল হুদা (২৭), মিলন হোসেন (২৫), রাজু আহম্মেদ (২৫), সুমন (২৬), সাজন (২৫) কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সুত্রে ও বাদি জানান, আরিয়ান রবি দেবহাটা উপজেলা ছাত্র আন্দোলনের অংশ নেওয়া সদস্য। অভিযুক্তরা প্রায় সময় রবিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার হুমকী দেয়। গত ১৯ জানুয়ারী বেলা অনুমান ০১.৪৫ টার সময় মটর সাইকেল যোগে ডাচ-বাংলা ব্যাংক, পারুলিয়া শাখায় টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে গেলে রবি এর গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে এলোপাতারীভাবে মারপিট শুরু করে। একপর্যায়ে ধারালো দা দ্বারা আমার পুত্রকে হত্যার উদ্দেশ্যে তার মাথার ডান পাশে সজোরে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। লোহার রড দ্বারা আমার পুত্রকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য বাড়ি মারিলে সে বাঁচার তাগিদে মাথা সরাইয়া নিলে উক্ত বাড়ি তার বাম চোখের ভ্রুর পাশে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে আমার পুত্রের হাতে থাকা ১টি চামড়ার ব্যাগ কেড়ে নেয়। যার মধ্যে আমদানী-রপ্তানি ব্যবসার ৮ লাখ ৪ হাজার টাকা ছিল। এ বিষয়ে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
-

পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ
নিউজ অনলাইন: রাষ্ট্র পরিচালিত একটি মিডিয়ায় প্রচারিত পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরানের বিচার বিভাগ।
আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যশনাল। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জামে জাম। তবে বিচার বিভাগের গণমাধ্যম অফিস এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাতালুর চূড়ান্ত রায় এখনও দেয়া হয়নি।
মিডিয়াটি দাবি করেছিল, নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ‘তাতালু’ নামে পরিচিত বিতর্কিত গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এই গায়ক ‘আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য’ হয়ে উঠেছেন। ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করা হয়। এরপর মামলা অন্য আদালতে পাঠানো হয়েছে।
২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন ৩৭ বছর বয়সী তাতালু। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি কর্তৃপক্ষ তাকে ইরানে ফেরত পাঠায়। তাকে ‘পতিতাবৃত্তি প্রচার’, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
২০১৭ সালে অতি-রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। মাগসুদলু তার ট্যাটু ও পপ সঙ্গীতের জন্য ভক্তদের কাছে বেশি পরিচিত। ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেন।/এএম
-

পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক
নিউজ অনলাইন: পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
এর আগে, বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের বিভিন্ন রঙয়ের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয়। সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙয়ের পোশাক নির্ধারণ করে নেয়। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক। -

দেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় পারুলিয়া কম্পিউটার হোম এন্ড চাইল্ড স্কুলে ৫শতের অধিক অসহায় শীতার্ত মানুষদেরকে এই শীতার্ত মানুষদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে এই সমাজসেবামূলক কার্যক্রমের অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিন।
ফেয়ার মিশনের প্রচার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইলিয়াস হোসেন, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, সাধারন সম্পাদক আবু রায়হান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা ফেয়ার মিশনের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানিয়ে সকল কাজে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দ সুশৃঙ্খলভাবে সকলের মধ্যে কম্বল বিতরন সম্পন্ন করেন। -

দেবহাটায় পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং ও পিঠা উৎসব অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে পিতা মাতা ও সন্তানদের মোটিভেশনের জন্য পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং ও শীতকালীন পিঠা উৎসব-২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক এইচ এম ইমদাদুল হক’র সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদ সদস্য নাসিরউদ্দীন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ডিবেট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বিএনপির জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, সরকারি কেবিএ কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক আবু তালেব, আজহারুল ইসলাম, আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির সেক্রেটারী সাদিকুল ইসলাম, অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম প্রমুখ। -

দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী ও সিআর পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। দেবহাটা থানার ওসি হযরত আলির তত্ত্বাবধানে এসআই লেলিন বিশ্বাস, এসআই রিয়াজুল ইসলাম, এএসআই লিয়াকত আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করে। জানা গেছে, পারুলিয়া ইউপি এর পলগাদা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা কালে সাতক্ষীরার শ্রীরামপুর এলাকার আ.গফুর মোড়লেল ছেলে ইনামুল হোসেনকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরঅভিযানে সিআর মামলার ৩ মাসের সাজা পরোয়ানা ভূক্ত আসামী ঘলঘলিয়ার কাছেদ আলীর ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করে। দেবহাটা থানার ওসি হযরত আলি জানান, নিয়মিত অভিযান পরিচালনা কালে মাদক সহ একজন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন আসামীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশকে সঠিক তথ্য ও সহযোগীতা করুন।
-

দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়েলফেয়ার কমিউনিটির আয়োজনে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ কাশেম পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ওয়েলফেয়ার কমিউনিটির আহবায়ক ফয়সাল কবির’র সভাপতিত্বে ও দেবহাটা আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী ফজলুর হক আমিনি’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, পারুলিয়া সেট মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান, ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য ইমরান তাহির, আহাদুল ইসলাম রকি, মাসুম বিল্লাহ, আশরাফুল ইসলাম, আবু রায়হান, মাসুম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৬ জন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।
-

দেবহাটার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর ঘোষণা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সুশীলগাঁতী ও টাউনশ্রীপুর গ্রামে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১১টায় সুশীলগাঁতী নবজাগরণ সংঘ ও টাউনশ্রীপুর সবুজ সংঘের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের সহযোগিতায় উপজেলার সুশীলগাঁতী গ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা বিষয়ক সভায় উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি সাংবাদিক লিটন ঘোষ বাপির সঞ্চালনায় ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ, স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও পরবর্তী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। উক্ত সভায় উপস্থিত থেকে সভার উদ্দেশ্যে ও স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নে নির্দেশক পর্যালোচনা করেন রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেহানা পারভীন, প্রাক্তন শিক্ষক আফছার আলী, উপজেলা সিএসও ফোরামের সভাপতি মো. সালাউদ্দিন, সিএসও আনারুল ইসলাম ও ফিরোজ শাহ আলম। উক্ত সভায় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান খান, রাইট টু গ্রো প্রোজেক্টের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, সিএসও উত্তম কুমার রায়, বিলকিস নাদিরা, চন্দনা রানী দে, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম সহ স্থানীয় উদ্যোক্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান স্বাস্থ্যকর গ্রাম বাস্তবায়নের নির্দেশক সমুহের সামগ্রিক অগ্রগতি বিশ্লেষণ করে সুশীলগাতী ও টাউন শ্রীপুর গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে ঘোষণা করেন এবং ফলক উন্মোচন করেন।