দেবহাটার নওয়াপাড়া জামায়াতের গণ ইফতার মাহফিল

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টায় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব আলম’র সভাপতিত্বে সেক্রেটারী এ্যাড. একরামুল কবির বকুল’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম, সহ-সেক্রেটারী আব্দুল গফুর সরদার, ইসরায়েল আশেকে মাগফুর, ইউনিট সদস্য শেখ মাসুদ রানা, উপজেলা (দক্ষিণ) ছাত্র শিবিরের সভাপতি আশিকুর রহমান আশিক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ বাশার, সহ-সেক্রেটারী আলহাজ্ব ইউসুফ আলী, এহছানুল হক, রবিউল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *