দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার হয়েছে। সোমবার ১৩ জানুয়ারী দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি (ওসি) সহ ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেন। নিশি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতিমধ্যে নিশির নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে। ওসি জানান, দেবহাটা থানার পাশে সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি ও তার স্বামী অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Category: দেবহাটা
-

বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ অনলাইন: বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন।
সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে। -

দেবহাটায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গরুহাট নামক স্থানে পানি ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, ঘটন এটি ১০ই জানুয়ারি (শুক্রবার) আনুমানিক বিকাল ৫ টা দিকে শিশুটি গরুহাট গ্রামের রেজাউল ইসলামের তিনটি সন্তান দুইটি মেয়ের পরে ছেলে রিফাত হোসেন (৩) ।শিশুটির চাচা বিশিষ্ট ফিড ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান বিকালে রিফাতকে বাড়িতে না পেয়ে অনেক খোজাখুজির পরে তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়, তখন তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার শিশুটি পরিবার সহ ওই এলাকায় শোক নেমে এসেছে।
-

দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এসেছে নতুনত্ব
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা রুপসী ম্যানগ্রোভ সেজেছে নতুন রুপে। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রমন পিপাসুদের মানসিক প্রশান্তি ও পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশে বেড়ানোর দিককে সামনে রেখে রূপসী ম্যানগ্রোভকে সজ্জিত করা হয়েছে।
শীতের সকালে বা স্নিগ্ধ বিকালে দর্শনার্থীদের জন্য নতুন রূপে প্রস্তুত করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত¡াবধানে ও দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত নান্দনিক পিকনিক স্পট রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিকে। প্রতিবছর বিভিন্ন ছুটিসহ আবহাওয়ার সাথে তাল মিলিয়ে গরম বা শীত এবং বিভিন্ন ঈদ ও পূজাকে সামনে রেখে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এ পর্যটন কেন্দ্রটি।
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একটু বিনোদন আর আনন্দ উপভোগের জন্য দর্শনার্থীরা সদলবলে ভিড় জমান এখানে। বিশেষ করে পর্যটন কেন্দ্রটির কোলঘেঁষে প্রবাহমান ইছামতি নদীর নৈসর্গিক সৌন্দর্য যেন বারবার কাছে টানে পর্যটকদের। পড়ন্ত বিকেলে ইছামতির পানিতে অস্তমিত রক্তিম সূর্যের আলোর ঝলকানি, নদীর তীরে প্রিয়জনের সাথে রোমাঞ্চকর কিছু সময় কাটানো, ইচ্ছে হলেই প্রিয়জনকে সাথে নিয়ে নদীর বুকে নৌকায় ভেসে বেড়ানো, ট্রেইল বেঁয়ে প্রিয়জনের হাতে হাত রেখে ম্যানগ্রোভ বনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানো, সন্ধ্যায় ঝাঁকে ঝাঁকে আবাসস্থলে ফেরা নানা প্রজাতির পাখির কলকাকলি, আর ভাটির টানে নদীর পানি কমে গেলে ইছামতির বুকে জেগে ওঠা বিস্তৃর্ণ বালুরচরে ছুটে বেড়ানো অনেকটা সমুদ্র সৈকতের মতো অনুভূতির সঞ্চার করে সব বয়সের মানুষের মনে। তাতেই যেন বিমোহিত হয়ে এ পর্যটন কেন্দ্রটির প্রেমে পড়েন দর্শনার্থীরা। ২০১২ পরবর্তী তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার আনম তরিকুল ইসলামের উদ্যোগে সরকারী খাস জমিতে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় এই রুপসী ম্যানগ্রোভকে।
সেজন্য সুন্দরবন থেকে কেওড়া, গেওয়া, সুন্দরী ও গোলপাতাসহ নানা প্রজাতির চারা এনে এখানে রোপন করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী অফিসারকে এসে রুপসী ম্যানগ্রোভকে নতুন নতুন রুপ দেয়ার কাজ করেন। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান যোগদান করে এখানে বিনোদনের জন্য নানারকম ইভেন্ট তৈরি করেন। ইছামতি নদীর কূল ঘেষে এই বিনোদন কেন্দ্রটি সাধারন মানুষের কাছে বেশি আকর্ষনীয় করে তোলার জন্য তিনি কাজ শুরু করেন। তিনি এই নান্দনিক বিনোদন কেন্দ্রটিকে আরো রুপময় ও নৈসর্দিক রুপ দিতে বিভিন্ন নতুন নতুন ইভেন্ট, নতুন করে আবাসিক স্থান, ট্রেইলসহ নানারকম কাজ করেছেন।
এতো গেল প্রাকৃতিক সৌন্দর্য। দর্শনার্থীদের পছন্দ আর প্রত্যশাকে প্রধান্য দিয়ে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বাড়তি সৌন্দর্য ফুঁটিয়ে তুলতে সর্বদা সচেষ্ট রয়েছে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা প্রশাসন। তাইতো জেলা শহর থেকে ২৫ কিঃমিঃ দুরের এ পর্যটন কেন্দ্রে ২০ বিঘা জমিতে অনামিকা লেক, শিশুদের জন্য বঙ্গবন্ধু শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা, সভা-সমাবেশের জন্য কনফারেন্স রুম, ফটোসেশনের জন্য আকর্ষনীয় ও ব্যতিক্রমী একাধিক সেলফি পয়েন্ট, লেকের পানিতে প্যাডেল বোট, কফিশপ, নানা ধরনের কৃত্রিম জীবযন্তু, ঘোড়ার গাড়ি, রাত্রিযাপনের জন্য কটেজ ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকা হওয়া স্বত্বেও ইতোমধ্যেই বিদ্যুতায়নের পাশাপাশি সেখানে পৌঁছেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
নারী-পুরুষের আলাদা আলাদা নামাজের স্থান, ওয়াশ ব্লক এমনকি দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও এখানে রেখেছে দেবহাটা উপজেলা প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জেলার মধ্যে এই রুপসী ম্যানগ্রোভটি সকল শ্রেনীর মানুষের কাছে আকর্ষনীয় ও অন্যরকম অনুভূতির জায়গা উল্লেখ করে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এই বিনোদন কেন্দ্রটির নানারকম রুপ দেয়ার কাজ চলছে। তিনি বলেন, সীমান্ত সংলগ্ন হওয়ায় প্রশাসনের বিভিন্ন উর্দ্ধতন কর্তৃপক্ষ এখানে এসে যেমন বিমোহিত হন ঠিক তেমনি সাধারন মানুষও এখানে এসে প্রশান্তি পান। সবদিক বিবেচনা করেই ভ্রমন পিপাসুদের কাছে এই বিনোদন কেন্দ্রটির আকর্ষন অন্যরকম বলে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান। -

দেবহাটায় শীতার্তদের শীতবস্ত্র বিতরন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও পরে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। প্রধান অতিথি ছিলেন দেবহাটা দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম ও দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সহকারী অধ্যাপক রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, ক্লাবের সদস্য সাংবাদিক আবু সাঈদ প্রমুখ। শেষে অসহায় শীতার্ত মানুষদেরকে অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরন করেন। এসময় অতিথিবৃন্দ শীতার্ত অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করার জন্য রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান
-

দেবহাটায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন মাওলানা আব্দুল গফফার এবং মাওলানা সাদিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী ইসরাইল আশেক মাগফুর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
নবনির্বাচিত কমিটি হলেন, আমীর মাওলানা আব্দুল গফফার, সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান, আব্দুল মান্নান, মাওলানা মুজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী, রফিকুল ইসলাম, টিম সদস্য মাওলানা আমিনুর রহমান, ক্বারী রুহুল আমিন, আব্দুল হালিম, হাফেজ আব্দুস সাত্তার, মাওলানা আবু সাঈদ, তরিকুল ইসলাম, আফতাবুজ্জামান। -

দেবহাটায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড অফিস উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলিয়া ৪নং ওয়ার্ড জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম’র সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রাজ্জাক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আমীর আবুল হোসেন, সহ-সভাপতি ডা.রবিউল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, সহ-সেক্রেটারী আব্দুল হালিম, ফয়জুল ইসলাম, আমিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণের সভাপতি রবিজুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ। -

দেবহাটায় পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ
আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন সোহরাব হোসেন এবং মাওলানা রফিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসেন, টিম সদস্য মাওলানা আবু ইউসুফসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
নবনির্বাচিত কমিটি হলেন, আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারী আরশাদ আলী, টিম সদস্য রফিক আহমেদ, মোসলেম আলী, নজরুল ইসলাম, খায়রুল বাশার, আনছার আলী,আজিজুল ইসলাম, জাহাঙ্গীর সরদার , ফারুক হোসেন।
এসময় ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীর সোহরাব হোসেন ২০২৫-২৬ সেশনের জন্য ৯টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। -

দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এই স্লোগান কে সামনে রেখে ,দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে প্রথম উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মহিউদ্দিন সিদ্দিকী,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দ্রুতি মন্ডল৷, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র-জনতার উপজেলা সমন্বয়ক তানভীর আহমেদ, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়জুল ইসলাম ছাড়াও বিভিন্ন ইউনিয়নের পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। -

দেবহাটায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
দেবহাটা প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে দেবহাটা উপজেলায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক এইচ এম ইমদাদুল হক।
বুধবার (১ জানুয়ারি) সকালে ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ করা হয়।
উদ্বোধনী বক্তব্যে পরিচালক এইচ এম ইমদাদুল হক বলেন , “শিক্ষা জাতির মেরুদণ্ড। নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক, এশারাত আলী,মোস্তাফিজর রহমান, আব্দুল মজিদ,আকরাম হোসাইন,আল আমিন টুটুল, সবুজ হোসাইন,আজমিরা সুলাতানা আখি, রাসেল, সাবিনা সুলতানা সহ শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন।
পরিচালক এইচ এম ইমদাদুল হক শিক্ষার্থীদের নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “এই বইগুলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” বই বিতরণ কার্যক্রমের পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ছিলো স্পষ্ট। অনুষ্ঠানের সমাপ্তি হয় এক উজ্জ্বল শিক্ষাবর্ষের প্রত্যাশার মধ্য দিয়ে।
