ডেস্ক রিপোর্ট: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।
এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা যান। এবার সেই রেকর্ড ছাড়িয়ে এক দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।
দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল, এক দিনে প্রাণ গেল ১১ জনের
দেশে ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল, এক দিনে প্রাণ গেল ১১ জনের




