ডেস্ক রিপোর্ট: খুলনার পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং খুলনা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।
অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী মেসার্স দেবী ফার্মেসি, মেসার্স ইমরান ফার্মেসি, মেসার্স রহিম ফার্মেসি ও মেসার্স রোজিনা ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ঔষধ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




