ডেস্ক রিপোর্ট: ভারতের নয়াদিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ১৩টি দেশ। ২৬ অক্টোবর শুরু হওয়া এ সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা অংশ নিয়েছেন। ভারতের আমন্ত্রণে আয়োজিত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ। তিনি ২৫ অক্টোবর নয়াদিল্লি গেছেন এবং ২৮ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। সম্মেলনে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় গোয়েন্দা তথ্য আদান-প্রদান, মাদক চোরাচালান, মানব পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হচ্ছে। অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনেই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
নয়াদিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশসহ ১৩ দেশ
নয়াদিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশসহ ১৩ দেশ




