ডেস্ক রিপোর্ট: দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবনে কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। সাক্ষাতে কাউন্সিলের চেয়ারম্যান প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, স্থায়ী ভবন বরাদ্দ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বিদেশে বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা অর্জনে কাউন্সিলের সনদ সহায়ক। রাষ্ট্রপতি কাউন্সিলের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির




