ডেস্ক রিপোর্ট: সরকারের অনুমতি পেলে প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবেÑপুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) এমন বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বক্তব্য প্রত্যাহার, আনুষ্ঠানিক ব্যাখ্যা, নিঃশর্ত ক্ষমা এবং আইজিপিকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের অনুমতির শর্তে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতার ইঙ্গিত দেয়। তিনি বলেন, পুলিশের দায়িত্ব পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা। ক্রসফায়ারকে বিকল্প হিসেবে উপস্থাপন করা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান নয়।
আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণ দাবি টিআইবির
আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণ দাবি টিআইবির




