Category: সাতক্ষীরা সদর

  • আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে কর্মশালা ও ইফতার মাহফিল

    আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে কর্মশালা ও ইফতার মাহফিল

    রফিকুল ইসলাম: বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) দুপুর ২টায় মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ আব্দুস সবুর। সভায় সাতক্ষীরা ২ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শিক্ষকদের নৈতিক মানউন্নয়ন ও শিক্ষাথীদের পাঠদানের ক্ষেত্রে শীক্ষানীতি অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় কোরআনের আলোকে আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন সাতক্ষীরা ০৩ আসনের জাতীয় সংসসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, শিক্ষার মান উন্নয়নে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা রাখেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অতীত, বর্তমান ও ভবিষ্যত বিষয় তুলে ধরেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কর্মশালায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

  • আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান: এমপি আব্দুল খালেক

    আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান: এমপি আব্দুল খালেক

    জাকিরুল ইসলাম শরীফ: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলিপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় গাংনীয়া ফুটবল মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাতক্ষীরা সদর ও দেবহাটা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আলিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহামুদুর নবী সভাপতিত্বে এবং ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল রকিব ও আলিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীনের পরিচালনায় ইফতার মাহফিল সম্পন্ন হয়। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুল রহমান, থানা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, থানা শুরা সদস্য মাওলানা শফিকুল ইসলাম, সদর উপজেলা শুরা সদস্য ও আলিপুর ইউনিয়নের দায়িত্বশীল ডঃ শফিকুর রহমান, আলিপুর ইউনিয়ন যুব ও ছাত্র শিবিরের সভাপতি, স্থানীয় নেতৃবৃন্দ এবং মুসল্লিরা। ইফতারি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

  • সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    স্টাফ রিপোর্টার: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধা প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের লক্ষ্যেই বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। বক্তারা আরও বলেন, নারীদের আরও এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা-বিদ্বেষ কমিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা উপ-পরিচালক নাজমুন নাহার।

  • সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচাররোধে প্রেস ব্রিফিং

    সাতক্ষীরা সীমান্তে জ্বালানি তেল পাচাররোধে প্রেস ব্রিফিং

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার প্রতিরোধে সতর্কতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনগুলো নজরদারি বৃদ্ধি, বিশেষ তল্লাশি এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। শনিবার (৭ মার্চ) সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতিতে অস্থিরতা তৈরি হয়েছে। এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশের অভ্যন্তরে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। এ প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার ও অপব্যবহার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার, বিদেশি কার্গো যানবাহনের কম জ্বালানি নিয়ে বাংলাদেশে প্রবেশ করে স্থানীয়ভাবে ট্যাংক পূর্ণ করা কিংবা বাংলাদেশি কার্গো গাড়ির প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে সীমান্ত অতিক্রমের মতো অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ জন্য সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সঠিক বিপণন তদারকি করা হচ্ছে। পাশাপাশি ভোমরা স্থলবন্দর এলাকায় কঠোর নজরদারি ও বিশেষ তল্লাশি পরিচালনা করা হচ্ছে। বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে নিয়মিত তল্লাশি, বিদ্যমান চেকপোস্টের পাশাপাশি বিশেষ চেকপোস্ট স্থাপন এবং মোবাইল টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের নিয়ে জনসচেতনতামূলক সভা ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশের নিরাপত্তাও নিশ্চিত হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়নের উপঅধিনায়ক সাদমান সাদিক, উপসহকারী পরিচালক মাসুম বেগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

    ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে পরিণত হয়ে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। দেখার যেন কেউ নেই, সাতক্ষীরার সুযোগ্য সংসদ সদস্য বিষয়টি দেখবেন কি?। ফিংড়ী ইউনিয়নের অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রায় ১৫ বছর আগে পাকাকরন করা হলেও আজ পর্যন্ত সংস্কার না করায় দীর্ঘদিন যাবত রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন রাস্তা দিয়ে হাজার হাজার পথচারীসহ ছোট বড় বিভিন্ন রকম যানবাহনে চলাচল করে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য গত দেড় দশক আগে তৈরি করা পিচের রাস্তাটি বর্তমানে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে সাতক্ষীরা শহরসহ ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার থেকে আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগরসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা তাদের জিনিসপত্র পরিবহন করে থাকে। সম্প্রতি রাস্তাটির করুন দশার কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কিছুতেই থামছে না দুর্ঘটনা। রাস্তাটির বেহালদশা দেখতে সরেজমিনে গেলে ফিংড়ী শেখপাড়া এলাকার বাসিন্দা ইউনুস আলী সরদার জানান- ফিংড়ী ইউনিয়নের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি প্রায় দেড় দশক আগে পিচ করা হয়। কিন্তু অদ্যবদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন রকম সংস্কার কাজ না করায় প্রায় ৪কিলোমিটার রাস্তার অধিকাংশ জায়গা ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। এর ফলে প্রতিনিয়ত ঘটছে অহরহ দুর্ঘটনা। ফয়জুল্লাহপুর গ্রামের বাসিন্দা আল. সাইফুল্লাহ সরদার জানান- এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন শত শত ছোট-বড় বিভিন্ন রকমের যানবাহন চলাচল করে থাকে। কিন্তু রাস্তাটি এখন চলাচলের জন্য সম্পূর্ণ মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সচেতন এলাকাবাসীর অবিলম্বে রাস্তাটি সংস্কার করার জন্য সাতক্ষীরা নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার ইফতার মাহফিল

    রোটারী ক্লাব অব সাতক্ষীরার ইফতার মাহফিল

    শাহ জাহান আলী মিটন: ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ রমজান (৭ মার্চ) বিকালে শহরের আল বারাকা শপিং সেন্টারের পিজ্জা মিলানে সিনিয়র সিটিজেন, প্রবীণ ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটারী ক্লাব অব সাতক্ষীরার সিনিয়র সহ-সভাপতি রোটাঃ পিপি এনসান বাহার বুলবুল এর সভাপতিত্বে ও প্রেসিডেন্ট নমিনি রোটাঃ কামরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইফতার কমিটি চেয়ারম্যান রোটাঃ মো: নুরুল হক, ক্লাব সেক্রেটারি রোটাঃ ওয়ালী উল্লাহ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আক্তারুজ্জামান কাজল । ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন রোটাঃ পিপি ডা: সুশান্ত কুমার ঘোষ, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি মোঃ হাবিবুর রহমান হাবিব, রোটাঃ পিপি মোঃ আশরাফুল করিম ধনী, রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ পিপি কামরুজ্জামান বুলু, রোটাঃ সি এম নাজমুল ইসলাম, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ শিমুন শামস, রোটাঃ আবদুল কাদের, রোটাঃ সাইফুল ইসলাম, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মাসুদ পারভেজ, রোটাঃ গোলাম রসুল, রোটারী এ্যান বিলকিস আকতার মজুমদার সহ রোটার‌্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সদস্যবৃন্দ।

  • হককে গ্রহণ করতে হবে, বাতিল কে পরিহার করতে হবে: এমপি আব্দুল খালেক

    হককে গ্রহণ করতে হবে, বাতিল কে পরিহার করতে হবে: এমপি আব্দুল খালেক

    স্টাফ রিপোটার: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, হককে গ্রহণ করতে হবে, বাতিল কে পরিহার করতে হবে। পবিত্র রমজান মাসে যিনি বাতিলকে পরিহার করতে পারলো না তার রোজা থাকা আর না থাকার মধ্যে কোন পার্থক্য নেই। সত্যের পক্ষে থাকার আহবান জানান তিনি। শুক্রবার (৬ মার্চ) লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা। ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

  • বদর দিবসে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ইফতার মাহফিল

    বদর দিবসে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ইফতার মাহফিল

    মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে ১৭ রমজান বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫ টায় পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসা পাড়ার আম বাগানে পৌর পূর্ব থানা সভাপতি জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, সাতক্ষীরা শহর ছাত্র শিবিরের শিক্ষা ও ভর্তি কোচিং কার্যক্রম সম্পাদক আল রাজীব, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা পৌর ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মোঃ ইব্রাহিম খলিল, রিসেন্ট সংস্থার পরিচালক মোঃ আবু জাফর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা শহর শাখার সহ-সভাপতি কামরুল ইসলাম, সাবেক পৌরপূর্ব থানা সভাপতি এড. আব্দুর রাজ্জাক ও মাস্টার মফিজুল ইসলাম। প্রধান অতিথি মেহেদী হাসান বলেন, বদর দিবস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে মাত্র ৩১৩ জন সাহাবি ঈমানের শক্তি, ধৈর্য এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়ে বৃহৎ শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায়-সংখ্যা নয়, বরং সত্যের উপর অবিচল থাকা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসাই প্রকৃত শক্তি। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মুফতি আক্তারুজ্জামান।

  • সব ধরনের অন্যায় ও জুলুম থেকে মুক্ত থাকার অনুপ্রেরণা যোগায় রমাদান: এমপি আব্দুল খালেক

    সব ধরনের অন্যায় ও জুলুম থেকে মুক্ত থাকার অনুপ্রেরণা যোগায় রমাদান: এমপি আব্দুল খালেক

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের নিয়ে গণইফতার আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহষ্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের খোলা মাঠে শিক্ষার্থীদের মেডিকেল শাখা শিবিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা মেডিকেল কলেজ শাখার সভাপতি সাব্বির আহমেদ সাকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজালাল সাকিবের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.কাজী আরিফ আহম্মদে, ডা. গাজী নাসিরউদ্দীন. ডা.ফরহাদ জামিল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি, শহর সভাপতি মেহেদী হোসেন, জেলা সভাপতি জোবায়ের হোসেন প্রমুখ। উল্লেখ্য, সাতক্ষীরা শহর শিবিরের একটি শাখা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ শাখা। পবিত্র রমজান উপলক্ষে এই প্রথম বারেরমত গণইফতার আয়োজন করে সংগঠনটি। প্রধান অতিথি এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, রমজান কেবল উপবাস নয়, বরং তাকওয়া (আল্লাহভীতি) অর্জনের মাধ্যমে আত্মশুদ্ধি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ। তিনি বলেন পবিত্র মাস সমাজের সব ধরনের অন্যায় ও জুলুম থেকে মুক্ত থাকার অনুপ্রেরণা যোগায়। আসুন আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি মাসগুলো অতিবাহিত করি। ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, জাতীয় রাজনীতি যাইহোক ক্যাম্পাসগুলোতে আমরা কেনো বিভাজনের রাজনীতি করব না, আমরা সবাই মিলেমিশে রমজানের তাকওয়ায় বলিয়ান হয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলবো।

  • সাতক্ষীরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ

    সাতক্ষীরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ

    স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণকে কেন্দ্র করে সাতক্ষীরায় সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ উঠেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেন ক্রেতারা। সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলা ও কালিগঞ্জ উপজেলা-র বিভিন্ন টিসিবি ডিলারের দোকানে গিয়ে দেখা গেছে, নারী-পুরুষের দীর্ঘ লাইন। ইফতারের ঠিক আগে বা আজানের পূর্বমুহূর্তে পণ্য বিতরণ করায় ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি দেখা দেয়। সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন।
    টিসিবি ট্রাকে সীমিত পরিমাণে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। পাঁচ ধরনের পণ্য সমন্বয়ে একটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা, যা বাজারদরের তুলনায় কম। এই সাশ্রয়ের জন্য মানুষ রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিন ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন।
    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ডিলাররা পণ্য সঠিক সময়ে বিতরণ না করে পরে বেশি দামে বিক্রি করছেন। শহরের কয়েকজন ডিলার গ্রাহকদের নম্বরযুক্ত কার্ড দিয়েছেন, যার ফটোকপি ডিলারের কাছে সংরক্ষিত থাকে। অভিযোগ রয়েছে, যারা নির্ধারিত দিনে পণ্য নিতে আসেন না, তাদের বরাদ্দকৃত পণ্য অন্যত্র বিক্রি করা হয়। এছাড়া কালিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় স্মার্ট কার্ড স্ক্যান করে পণ্য দেওয়ার নিয়ম থাকলেও কিছু ডিলারের কাছে গ্রাহকদের কার্ডের স্ক্যানকপি কম্পিউটার বা ল্যাপটপে সংরক্ষিত থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কপি ব্যবহার করে অনুপস্থিত গ্রাহকদের পণ্য অন্যত্র বিক্রির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। রাশিদা খাতুন নামে এক নারী জানান, দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি পণ্য পাননি। পণ্য কম থাকায় সবাই দ্রুত নিতে চাওয়ায় হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়, যা ঝুঁকিপূর্ণ। মো. বায়েজীদ হাসান অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে টিসিবি পণ্য পরে কালোবাজারে বিক্রি হচ্ছে। বিকাল ৫টার পর পণ্য বিতরণ শুরু হলেও অধিকাংশ মানুষ তা সংগ্রহ করতে পারছেন না। তিনি বিষয়টি জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে দায়িত্বপ্রাপ্ত টিসিবি ডিলার শেখ সাদিকুর রহমান বলেন, মূল স্মার্ট কার্ড স্ক্যান ছাড়া কাউকে পণ্য দেওয়ার সুযোগ নেই। যে কার্ড স্ক্যান হয় না, সেই পণ্য জমা রাখা হয় এবং পরবর্তী মাসে ওই পরিমাণ পণ্য কম বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত সময়েই পণ্য বিতরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, বিষয়টি জানা হয়েছে। খোঁজখবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।