Category: সাতক্ষীরা সদর

  • বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষার দাবীতে মানববন্ধন

    বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষার দাবীতে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সম্মুখ সড়কে সাতক্ষীরা সদর উপজেলা যুব পানি কমিটির আয়োজনায় এ মানববন্ধন হয়। সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু ও সদস্য আব্দুস ছামাদ। সংহতি প্রকাশ করেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুর রহমান, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস, সাতক্ষীরা যুব পানি কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য করিমন নেছা শান্তা ও হাবিবুর রহমান, প্রান্তিক যুব সংঘের ইমতি জামিল এবং বিডি ক্লিন সাতক্ষীরার উপ-সমন্বয়ক মো. ফাতিন। উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট অফিসার দিলীপ কুমার, ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম হোসেন, ভিবিডি সাতক্ষীরার সভাপতি সাজেদুল ইসলাম, ট্রেজারার নাজমুল হাসান, বিডি ক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, টিআরএম বাস্তবায়ন না হওয়ায় খননের পরও বেতনা ও মরিচ্চাপ নদী নাব্যতা হারিয়ে প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছে। নদী ভরাট হয়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা কৃষি, মৎস্য ও মানুষের জীবন-জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সংকট তীব্র হচ্ছে।

  • ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ‘ইফতার ফর অল’

    ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধনে সাতক্ষীরায় ভিবিডি’র ‘ইফতার ফর অল’

    স্টাফ রিপোর্টার: পবিত্র রমজানের মহিমা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর ব্যতিক্রমী আয়োজন ‘ইফতার ফর অল’। শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে শহরের লেকভিউ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ ভ্রাতৃত্ব, সংহতি ও মানবতার মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে লেকভিউ এলাকা। সামাজিক দায়বদ্ধতা ও মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরির লক্ষ্যেই ভিবিডি সাতক্ষীরা জেলা প্রতিবছর এ ধরনের উদ্যোগ গ্রহণ করে। ভিবিডি সাতক্ষীরা জেলার সভাপতি এস এম সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগীয় বোর্ডের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী, যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহীন ইসলাম, ভিবিডি সাতক্ষীরার সাবেক সভাপতি ইব্রাহিম খলিল, সাংবাদিক আলী মুক্তাদা হৃদয়, তৌহিদুজ্জামান, হাবিবুর সোহাগ, মিলন বিশ্বাস, ভিবিডি জেলা বোর্ডের সহ-সভাপতি সুমা খাতুন, সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, হিউম্যান রিসোর্স অফিসার তানজিল আলম, কোষাধ্যক্ষ নাজমুল হাসান এবং জনসংযোগ কর্মকর্তা নাজমুল সাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। আয়োজকরা জানান, এটি কেবল একটি ইফতার মাহফিল নয়; সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একাত্মতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, তরুণ সমাজের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ইফতারের টেবিলে ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে সবাই যখন একসাথে বসে, তখনই রমজানের প্রকৃত শিক্ষা প্রতিফলিত হয়।

  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

    সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতালে পৌঁছায়। র‌্যালি ও পরবর্তী পরিচ্ছন্নতা অভিযানে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তার রোধে কীটনাশক স্প্রে করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মইনুল ইসলাম সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, পৌরসভার সিইও আসাদুজ্জামান, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সময় টিভির প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪ নং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ির আশপাশে তিন দিনের বেশি পানি জমে থাকা চলবে না, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো এবং নাগরিকদের সচেতন রাখা সবচেয়ে কার্যকর উপায়। সাতক্ষীরা জেলা প্রশাসন জানিয়েছেন, প্রতি সপ্তাহে জেলার সব ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে মশা নিধন কার্যক্রম জোরদার করা হবে।

  • ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

    ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) পবিত্র রমজানের ২৪তম দিনে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হুদা। প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আখতারুজ্জামান বাপ্পি, ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির প্রফেসর মো. ইকবাল হোসেন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, ইয়াং মুসলিম জেনারেশনের সভাপতি মো. আব্দুল হান্নান, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি মো. আবু মুসা। এছাড়া উপস্থিত ছিলেন শেখ মহাব্বত আলী, শাহজাহান আলী বাবলু, কবিরুল ইসলাম, মো. লিটন হোসেন, আলতাফ হোসেন, আইয়ুব আলী, মফিজুল ইসলাম, আব্দুল হাই, শাহজাহান আলী, ইয়াসিনসহ ইউনিয়ন যুবদলের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিদুল ইসলাম।

  • সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

    সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

    স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সংঘটিত দুর্র্ধষ চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা কমবে এমন প্রত্যাশা ছিল। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দিন দিন সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা বাড়ছে। বক্তারা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে ভোলায় নারী ধর্ষণ, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, যশোর ও ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যা এবং কুমিল্লায় মন্দিরে ককটেল হামলার ঘটনা চরম উদ্বেগজনক। এসব সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, গত ১১ মার্চ সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির (পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি) ও কাটিয়া সদর সার্বজনীন পূজা মন্দিরে চুরির ঘটনায় মন্দিরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবিলম্বে চুরি হওয়া মূল্যবান মালামাল উদ্ধার এবং জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, জেলা ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য গৌর দত্ত, মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, শিক্ষাবিদ কিশোরী মোহন সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, সাংবাদিক রঘুনাথ খাঁ, দীনবন্ধু মিত্র, সুকৃতি রায়, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত ঘোষ ও ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাসসহ অনেকে।

  • বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান

    বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান

    সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে
    স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে আহবান জানিয়েছেন ছাত্র শিবির। শুক্রবার (১৩ মার্চ) ২৩ শে রমজান সন্ধায় আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল বক্তরা এ আহবান জানান। শহর শিবিরের সভাপতি মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহ, অফিস সম্পাদক মো, রুহুল আমীন সাতক্ষীরা শহর জামায়াতে সেক্রেটারী মো. খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. জুবায়ের হোসেন। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ বিশ্বাস, আলোর পরশের বার্তা সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মুহা: জিল্লুর রহমান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বরুণ ব্যাণার্জী, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, স্টার টিভির জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, সাংবাদিক আনিচুর রহমান, মানবজমিনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। ছাত্র শিবিরের ইফতার মাহফিলে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিনত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, রমজান মাস এসেছে মিথ্যাকে পরিহার করে ভালোকে গ্রহন করতে। মানব জাতীকে সত্য ও মিথ্যার পার্থক্য বোঝাতে। রমজানের শিক্ষা নিয়ে আগামীর পথ চলতে হবে। সাংবাদিকরা সমাজের সঠিক তথ্য তুলে ধরে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী। সভাপতির বক্তব্যে মেহেদী হাসান বলেন, পবিত্র রমজান আমাদের সত্যবাদিতা, নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয়। আমরা সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা সত্য প্রকাশ করুন এবং ইনসাফের পক্ষে অবস্থান নিন। তিনি বলেন, আপনারা আমাদের ভালো কাজগুলোর পাশাপাশি ভুলত্রুটিগুলোও তুলে ধরবেন। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের আরও পরিশুদ্ধ ও গুছিয়ে উঠতে সহায়তা করবে। তিনি আরও বলেন, আমরা অতীতেও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং আগামীতেও থাকব। নতুন বাংলাদেশের এই সময়ে দাঁড়িয়ে আমরা জাতির বিবেক সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই আপনারা সব ধরনের বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিন এবং সত্য প্রকাশ করুন। আপনারা যদি এভাবে দায়িত্ব পালন করেন, তবে এ দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না।

  • চোর আতঙ্কে সাতক্ষীরা পৌরবাসী

    চোর আতঙ্কে সাতক্ষীরা পৌরবাসী

    স্টাফ রিপোর্টার: বারান্দার গ্রিল কেটে ভিতরে ঢুকে চেতনাশক স্প্রে করে বাড়ির সবাইকে অজ্ঞান করে এক হোটেল ব্যবসায়ীর সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) ভোর রাত ৩টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার সন্তোষ ঘোষের বাড়িতে এঘটনা ঘটে। দুর্বৃত্তরা স্বর্ণের গহনা ও নগদ টাকা সহ ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। মাত্র চারদিনের ব্যবধানে শহরের তিনটি চুরির ঘটনায় চোর আতঙ্কে রয়েছে সাতক্ষীরা পৌরবাসী। এছাড়াও সম্প্রতি শহরের রেজিস্ট্রি অফিস পাড়ায় এলাকাবাসী হাতেনাতে একচোরকে ধরে পুলিশকে খবর দিলেও পুলিশ চোর না ধরে উল্টা গ্রামবাসীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বাড়ির মালিক সন্তোষ ঘোষ বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আমি বাড়িতে আসি। রাতে আমরা ঘুমিয়ে পড়ার পর আর কিছু বলতে পারিনা। অন্যদিন রাতে আমি ২/৩ বার উঠি। কিন্তু আজকে রাতে আমার ঘুম ভাঙেনি। সকালে উঠে দেখি আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরে তার মাথার কাছে জানালার গ্রিল কাটা। পরে খোঁজ নিয়ে দেখি বাড়ির সব জিনিসপত্র তছনছ করা। এছাড়া তিন তলার বরান্দার গ্রিল কাটা। তিনি বলেন, ধারনা করা হচ্ছে রাতে বাড়ির তিনতলার বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভিতরে ঢোকে। পরে ঘরের জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে। একপর্যায় আমার স্ত্রীর মাথার কাছে জানালার গ্রিল কেটে চোরেরা ঘরে ঢুকে সবকিছু তছনছ করে। এসময় তারা ঘরের আলমীরাতে রাখা প্রায় ৬ ভরি ওজনের স্বর্ণের গহনা ও নগদ ১৫ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলাই দে জানান, কয়েকদিন আগে কাঠিয়া কর্মকার পাড়া মন্দিওে চুরি হয়েছে। দুইদিন আগে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে চুরির ঘটনায় স্বর্ণের গহনাস ২০ লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে। শুক্রবার ভোর রাত ৩টার দিকে একই এলাকার হোটেল ব্যবসায়ী সন্তোষ ঘোষের বাড়িতে ফের চুরির ঘটনা ঘটায় এই এলাকায় সাধারণ মানুষের মাঝে বিশেষ করে সংখ্যলঘু সম্প্রদায়ের মধ্যে চোর আতঙ্ক দেখা দিয়েছে। তারা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি রাতে এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করার জোর দাবি জানান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল

    ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল

    আল আমিন: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীড়া বিভাগ) এর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাও. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাও. আব্দুস সবুর, সদর উপজেলা মিডিয়া পরিচালক ও কর্মপরিষদ সদস্য মাও. আনিছুর রহমান, যুব বিভাগের আশরাফুল আলম বুলু, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, সেক্রেটারি মাও. নূরুল বাশার, হাফেজ মাও. শাহিনুর রহমান, শিবির সভাপতি আকবার হোসেন, এস. এম. আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামী (যুব ও ক্রীড়া বিভাগ) এর সেক্রেটারি হাফেজ আমির হোসেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. আবু মুছা।

  • সাতক্ষীরা মেডিকেল কলেজে কোটি টাকার লেজার লিথোট্রিপসি মেশিন নষ্ট

    সাতক্ষীরা মেডিকেল কলেজে কোটি টাকার লেজার লিথোট্রিপসি মেশিন নষ্ট

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে কোটি টাকা মূল্যের লেজার লিথোট্রিপসি মেশিনটি গত পাঁচ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। মেশিনটি মেরামতের উদ্যোগ না নেওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন কিডনি রোগীরা। ফলে অনেক রোগী বেসরকারি হাসপাতাল থেকে পেট কেটে বা মাইক্রো সার্জারীর মাধ্যমে কিডনির পাথর অপসারণে মোটা অংকের খরচ করছেন। জানা যায়, ২০১৯ সালে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সামেক হাসপাতালে সরবরাহ করা হয় লেজার লিথোট্রিপসি মেশিনটি। মেশিনটির সাহায্যে রোগীর পেট কাটা ছাড়াই কিডনির পাথর ভাঙা সম্ভব। ২০২১ সালে প্রয়োজনীয় টেকনিশিয়ানের অভাবে মেশিনটি প্রথম চালু করা হয় এবং মাত্র সাত জন রোগীর কিডনির পাথর ক্রাশ করা সম্ভব হয়। পরে সাবেক ওয়ার্ড মাষ্টার মুরাদের স্ত্রীর কিডনির পাথর ভাঙার সময় মেশিনের ভিডিও ইরেটারো রেনসকোপ নষ্ট হয়ে যায়। সেই সময় থেকে মেশিনটি ব্যবহার অযোগ্য অবস্থায় রয়েছে। আশাশুনি উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মোড়ল জানান, তিনি ২০২০ সালে মেশিনটি ব্যবহার করতে আসেন, কিন্তু মেশিন নষ্ট থাকায় বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে প্রচুর খরচে অপারেশন করাতে হয়েছে। সামেক হাসপাতালের সার্জারি বিভাগের ডা. শরিফুল ইসলাম বলেন, “মেশিনটি চালু থাকলে গরিব রোগীরা কাঁটা-ছেঁড়া ছাড়াই চিকিৎসা পেত। বেসরকারি হাসপাতালে অতিরিক্ত খরচ করতে হতো না।” সাবেক অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, মেশিনটি চালু করার পর মাত্র সাতজন রোগীর চিকিৎসা সম্ভব হয়েছিল, পরে এটি নষ্ট হয়ে যায়। হাসপাতালের বর্তমান পরিচালক ডাক্তার মোঃ কুদরত-ই খোদা জানান, তিনি যোগদানের পর থেকে মেশিনটির সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এসেছেন। তিনি স্থানীয় সংসদ সদস্যকেও বিষয়টি অবহিত করেছেন এবং মেরামতের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন। মেশিনটি চালু না থাকায় জেলার দরিদ্র কিডনি রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বেসরকারি হাসপাতালে ভীষণ খরচ করতে বাধ্য হচ্ছেন।

  • সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি

    সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি

    স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোর রাত তিনটার দিকে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দিরে এই ঘটনা ঘটে। চোরেরা মন্দিরের দরজার তালা ভেঙে নগদ টাকা, দূর্গা প্রতিমার জন্য রাখা স্বর্ণ ও রুপার গহনা সহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির এলাকায় মেচে থাকা ছাত্ররা বুধবার ভোর রাত সাড়ে তিনটা- চারটার দিকে চুরির বিষয়টি জানতে পেরে আমাদেরকে অবগত করে। ভোরে আমরা মন্দিরে গিয়ে দেখি কালী মন্দির, অন্নপূর্ণা মন্দির, জগন্নাথ মন্দির, চৈতন্যদেব মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের সবকয়টি দরজার তালা ভাঙ্গা এবং ভেতরে সবকিছু তছনছ করা। পরে আমরা খোঁজখবর নিয়ে দেখি চোরেরা প্রায় সাত ভরি ওজনের স্বর্ণের গহনা, বেশ কয়েকি ভরি ওজনের রুপার গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে, কালীমাতার স্বর্ণের জিহবা, দুটি স্বর্ণের বালা, দুই জোড়া পেটি, দুই জোড়া শাখা, একটি স্বর্ণের চেইন, একটা নথ টানা ও সাথে রুপার গহনা। সব মিলিয়ে প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তালা কাটার মেশিন উদ্ধার করে। মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপা সিন্দু তরফদার বলেন, এখন থেকে দুই দিন আগে শহরের কাটিয় কর্মকার পাড়া এরাকায় মন্দিরেও চুরির ঘটনা ঘটে। এভাবে বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে । দোষীদের দ্রুত গ্রেপ্তার কওে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও মন্দিরের নিরাপত্তা জোরদার করা দাবী জানান তিনি। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ চুরির ঘটনায় তদন্তে নেমেছে।