দেবহাটা ব্যুরো: দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. আসাদুজ্জমান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে। সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষদের জানাতে হবে এবং সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পায় সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিল বিষয়ক কর্মকর্তা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি, গণমাধ্যমর্মী, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানাসহ কমিটির সদস্যবৃন্দ। প্রসংগত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
Category: দেবহাটা
-

সন্ন্যাসীরচক ইমামুদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রদান
দেবহাটা ব্যুরো: সন্ন্যাসীরচক ইমামুদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আকরাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পাইকাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য দেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, মাদ্রাসার সহ সভাপতি মো. আয়ুব হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষিকা নারগিস সুলতানা, সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ক্বারী মো. আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক আনুরুজ্জামান, সহকারী শিক্ষক আকরাম হোসেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনারুর ইসলাম, সাংবাদিক ইব্রাহীম হোসেন। বক্তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে শিশুদের জেনারেল কারিকুলামের সাথে বাংলা, আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে শিক্ষা প্রদান করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক মানের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা। পরে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন ক্লাসে ১,২,৩ রোল অর্জনকারী, বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, অভিভাবক, দাতা এবং শিক্ষক-স্টাফদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
-

দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, দেবহাটা থানার এসআই আদনান বিন আজাদ, জামায়াত নেতা জিয়াউর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনির আহম্দে, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা। সভায় সিদ্ধান্ত হয় রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ থাকবে। মৎস্যঘেরের পাশের রাস্তা থাকলে ভেড়ি দিতে হবে। অবৈধ বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। রপ্তানি শিল্প পুষ ও মাদক বন্ধে ভ্রাম্যমান আদালত সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধিতে তদারকি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
-

যুবকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসী : জামায়াতে আমীর
অনলাইন: যুবকদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসী মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যে যুবকেরা আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়ে বলেছে, ‘বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর।’ সেই যুবকদেরকে সম্মানিত করতে শুধু জামায়াত না, তাদের হাতে আগামীর বাংলাদেশ তুলে দিতে চায় দেশবাসীও।
সোমবার (৩০ ডিসেম্বর) বাদ মাগরিব চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের, সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্ববোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না।’
তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা রাজনৈতিক দলগুলো মিলে আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি। তার পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিল, এদেশের মানুষকে মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিল তাদেরকে ধন্যবাদ জানাই।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখা আয়োজিত পথসভায় উপজেলা আমির মো: রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এছাড়া সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজউদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাহাবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঢাকা মহানগরী মোহাম্মদপুর (দক্ষিণ) থানা আমির শাখাওয়াত হোসেন, সাবেক জেলা আমির ও সাবেক চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দীন মোল্লা, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান পলাশ ও সাইদুল ইসলাম সৈকত, জামায়াতের জেলা কর্মপরিষদের সদস্য আনোয়ার হোসেন, জেলা ইউনিট সদস্য মাওলানা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় খানসামা উপজেলা জামায়াতের আমির আনিছুর রহমান, চিরিরবন্দর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মমিন, পার্বতীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: আবু সায়েদ, খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আতাউর রহমান, খানসামা ওলামা বিভাগের সভাপতি মনিরুজ্জামান নিয়াজী, চিরিরবন্দর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মহসিন আলী, পেশাজীবী সংগঠনের সভাপতি মো: রাজিউল ইসলাম, খানসামা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল কাফি, উপজেলা ছাত্রশিবিরের (উত্তর) সভাপতি মো: হারুনুর রশিদ, উপজেলা ছাত্রশিবিরের (দক্ষিণ) সভাপতি হেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। -

দেবহাটায় দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ
আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার : দেবহাটার কামটা পাওয়ার হাউজ সংলগ্ন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রদান করা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোক্তার হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল ইমদাদুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু হাসান, দাতা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ রওশন আলী, আব্দুস সোবহান, ইমান আলী, নুর আলী সরদার, সোহরাব আলী সরদার, এহছানুল হক প্রমুখ। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহাবুব আলম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বিশিষ্ট ভাষ্যকর সিরাজুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফরিদা পারভীন, প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আজগর আলী, শিক্ষক সাব্বির আহম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে শিশুদের জেনারেল কারিকুলামের সাথে বাংলা, আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে শিক্ষা প্রদান করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক মানের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা। পরে প্লে থেকে কেজি ৭ম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন ক্লাসে ১,২,৩ রোল অর্জনকারী, হেফজ বিভাগ ও বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, অভিভাবক, দাতা এবং শিক্ষক-স্টাফদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
-

মাস্টার হাফিজুর রহমানের শ্বশুরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন
শফিকুল ইসলাম, লাঙ্গলঝাড়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার হাফিজুর রহমানের শ্বশুর মাস্টার আব্দুল আজিজ (৮০) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৫টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ইন্তেকাল করেন।
জানাযা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ওমর আলী, মাস্টার হাফিজুর রহমান, লাঙ্গল ঝড়া জামে মসজিদের ইমাম আজহারুল ইসলাম, মরহুমের ছোট ছেলে অধ্যাপক মহসিন রেজা পিন্টু প্রমুখ।
-

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন
আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার :- বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সোলাইমান হোসেন, আব্দুল গফুর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ, ইসরাইল আশেকে মাগফুর, জিয়াউর রহমান প্রমুখ।
এসময় এ সম্মেলন দেবহাটা উপজেলায় ২০৩ জন পুরুষ/মহিলা সদস্য (রুকন) দের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য দেবহাটা উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত করতে ভোট গ্রহণ করা হয়। -

সব স্রোত মিশেছে জামায়াতের কমীর্ সম্মেলনে, লোকে লোকারন্য
সাতক্ষীরা শহর গতকাল ছিল লোকে লোকারন্য, জনস্রোত, মানুষ আর মানুষ, শহরের সীমানা পেরিয়ে জনস্রোত এর । সুবিশালতা ছড়িয়ে পড়ে কদমতলা, বিনেরপোতা আর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। বিস্মিত, হতভম্ব, শহরবাসি, হাজার ছাড়িয়ে লাখ এবং লাখের মধ্যে কেবল সীমাবদ্ধ ছিল না জনসাগর। কয়েক লক্ষ লোকের সরব, স্বতঃস্ফূর্ত উপস্থিতি নারায়ে তাগবীর, আল্লাহু আকবর ধ্বনি প্রতিধ্বনি সাতক্ষীরার আকাশ বাতাশকে প্রকম্পিত করছিল। সব জনস্রোত ছিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠমুখি। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরায় আগা উপলক্ষ্যে সাতক্ষীরাবাসীর সাথে যে আবেগ, আগ্রহ, উৎসাহ সৃষ্টি হয়েছে জেলার ইতিহাসে এমন আগ্রহময় জনস্রোত দেখা যায়নি এমনটি বলেছেন জায়ায়াতের কর্মী সম্মেলনে। আগতদের অনেকে। আধুনিক শিক্ষায় শিক্ষিত, চিকিৎসা বিদ্যায় পাদদর্শী ডাঃ শফিকুর রহমান বিগত পতিত সরকারের সময়গুলোতে যেভাবে নির্যাতিত নিষ্পেষিত এবং জেল জুলুমের শিকার হয়েছেন তা নজিরবিহীন। দিনের পর দিন মাসের পর মাস ফ্যাসিস্ট এর কারাগারে অন্তরীণ থেকেছেন যে কারণে দেশবাসির কাছে তিনি মজলুম নেতা হিসেবে কেউ আমাদের জন্য হুমকি হোক এটা প্রাণপন চেষ্টা চালিয়েও সরকারি উচ্চ জামায়াত শিবিরের কর্মী সমর্থকরাই সাধারণ মানুষের উপস্থিতি ছিল গতকালের জনস্রোতের । শত সহস্র মহিলারা শহরের বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান নিয়ে কর্মী সম্মেলনে। কর্মী সম্মেলনের উপস্থিত অনেককে আক্ষেপ করতে দেখা গেছে আমীরে জামাতকে কাছ থেকে দেখার সুযোগ না পাওয়াতে। কোন উত্তেজনাকর বা বেহিসেবী (নিবক্তৃতা নয়, অত্যন্ত ধীরস্থির ভাবে, হৃদয়ঙ্গম বক্তব্যের মাধ্যমে তিনি শান্তির বার্তা দিয়ে গেলেন সাতক্ষীরার বিশ লক্ষাধিক মানুষকে। হানাহানী, নৈরাজ্য নয় এদেশ আমাদের সব ধর্মের, বর্ণের। আগামীর বাংলাদেশ হবে শান্তির। এ দেশে ইসলামের পতাকা উড়বে। আমীরে জাময়াতের প্রতিটি শব্দ চয়ন ছিল অনন্য অসাধারণ। সাতক্ষীরার মাটি ৩৬ জামায়াত শিবিরের কর্মীর রক্তে রঞ্জিত। এই সে জমিন শহীদদের জমিন। গতকালে জনস্রোতের মহা উপস্থিতিতে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শহরের প্রতিটি সড়কে ছিল লোকে লোকারণ্য। যে যেভাবে পেরেছে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে। অনেকে বিদ্যালয় কর্মী সম্মেলন খুলে উপস্থিত হতে পারেনি। যে কেবল জনস্রোতে ছিলো তা নয় বিপুল সংখ্যক বিশেষ ভাবে লক্ষ্যণীয়। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের অংশে।
দুপুর দুইটায় কর্মী সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারটার পূর্বেই লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটে সম্মেলন স্থলে। পুরো শহরে যানযটের চিত্র ছিল না। অথচ সর্বকালের বৃহত্তম লোকসমাগম। জামায়াতের নিজস্ব জনবল স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে কোথাও সামান্যতম যানযট হতে দেয়নি। শহরের যতদূর চোখে দেখা যায় ততদূরেই ছিল মানুষ আর মানুষ। সাতক্ষীরার মানুষ মনে রাখবে এমন জনস্রোত
-

সদরের শাল্যে গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন সদর থানার ওসি সামিনুল হক
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন সদর থানার ওসি সামিনুল হক। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শাল্যে গ্রামের পশ্চিম পাড়া মার্কেট চত্বরে বিভিন্ন ধর্মের ও পেশার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মো. শাহিনুর রহমান শাহীন’র সঞ্চালনায় ও ইউপি সদস্য নূরুল হুদা’র সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সদর থানার সেকেন্ড অফিসার (এস আই) এস এম শামীম আক্তার,শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ অহিদুজ্জামান অহিদ, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম সানা, শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেন, মাস্টার সাজ্জাদ হোসেন, মোঃ জাকির হোসেন, আকরামুজ্জামান লিটন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, কামরুজ্জামান খোকন, ডা. দেলোয়ার হোসেন, মোঃ সলিমুল্লাহ সুজন, হাফেজ আসাদুজ্জামান মনা, আল মুজাহিদ , মোঃ বিল্লাল হোসেন রিপন,মোঃ বজলুর রহমান, শাজাহান আলী বাবু, ইনজামামুল হক রানা, শ্রী আনন্দ মন্ডল, পুরোহিত দিনু ঠাকুর, আশুতোষ মন্ডল,গোবিন্দ,প্রকাশ সরকার, বিষ্ণুসহ এলাকাবাসী।
সদর থানার ওসি সামিনুল হক এলাকাবাসীর মতবিনিময়কালে বলেন, আপনাদের এলাকায় কোন প্রকার মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় ও সেবন করলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন দেবেন আমরা তাদের ব্যাপারে আইনানক ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন এলাকায় জুয়া, চুরি বা বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা আমাদের সহযোগিতা করবেন। এ সময় তিনি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জরুরী সেবার নাম্বার ৯৯৯,নিজের ও সদর থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার প্রদান করেন। সদর থানার অফিসার ইনচার্জ এর এমন পদক্ষেপ দেখে এলাকাবাসী পুলিশকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানিয়েছে । -

দেবহাটার যুবলীগের সভাপতি মিন্নু জেল হাজতে
স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দুর্ধর্ষ ক্যাডার মিজানুর রহমান মিন্নুর (৪৭) কে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে। জানা গেছে, ২০১৩-১৪ সাল থেকে জামায়াত-বিএনপি নেতা কর্মী ও নিরীহ মানুষকে দমন নিপীড়নের লক্ষে ব্যাপক তান্ডব চালাতে থাকে। বিশেষ করে ২০১৪ সালে দেবহাটার নাংলা গ্রামের জামায়াতকর্মী আনারুল ইসলামকে মৎস্যঘের থেকে তুলে নিয়ে কথিত বন্দুক যুদ্ধ দেখিয়ে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এমন দাবি করে ২০২৪ সালের ৩০ আগস্ট নিহতের ভাই একটি মামলা দায়ের করেছেন। এ মামলা সহ আরো দুটি মামলায় অভিযুক্ত করে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। আরো জানা গেছে, যুবলীগ নেতা মিন্নুরের নেতৃত্বে পারুলিয়া এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। এই বাহিনীর সদস্যদের দিয়ে জমি দখল, মৎস্যঘের দখল, ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল, ভাংচুর, লুটপাট, মানুষের উপর হামলা, চোরা ঘাট, মাদক পাচার সহ বিভিন্ন অপকর্ম চলে আসছিল। এমনকি নিরীহ মানুষ, সংবাদকর্মী থেকে শুরু করে বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজী, হয়রানি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে গেলে মিন্নুরও আত্নগোপনে চলে যান। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ আরও দুইটি মামলা রয়েছে বলে জানা গেছে। পারুলিয়ার এক যুবক জানায়, ২০২৩ সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরের দিন ১৫ আগস্ট দুপুরে বাড়ি থেকে মিন্নুরের অফিসে ডেকে নিয়ে তাকে মিথ্যা নাশকতা মামলায় পুলিশের কাছে তুলে দেয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তার মত অসংখ্য মানুষকে মিথ্যা ভাবে মামলায় জড়িয়ে হয়রানি করে মিন্নুর। সাম্প্রতিক দেবহাটায় ৫ সংবাদ কর্মীকে জড়িয়ে একটি মিথ্যা মামলার ইন্ধন দেয় যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্নুর। তার এক সহযোগীকে দিয়ে এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা করলে তার তদন্ত করে সিআইডি পুলিশ। পরে তদন্ত কর্মকর্তাদের নানা ভাবে প্রভাবিত করার চেষ্টা করে মিন্নুর সহ আওয়ামী লীগের নেতারা। পরে মামলাটি মিথ্যা হওয়ায় আদালত তা খারিজ করেছেন বিজ্ঞ বিচারক। এদিকে গ্রেফতার মিন্নুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার বাহিনীর কাছে থাকা অস্ত্র সহ বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে বলে মানে করেন অনেকে। দেবহাটা থানার ওসি মো. হযরত আলী জানান, জামায়াত কর্মী আনারুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্নুরকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তিনি ২০১৯ সালের আরও দুটি মামলায় অভিযুক্ত। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
