Blog

  • দেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরন

    দেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষদেরকে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় পারুলিয়া কম্পিউটার হোম এন্ড চাইল্ড স্কুলে ৫শতের অধিক অসহায় শীতার্ত মানুষদেরকে এই শীতার্ত মানুষদেরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে এই সমাজসেবামূলক কার্যক্রমের অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক সাংবাদিক আব্দুল কাদের মহিউদ্দিন।
    ফেয়ার মিশনের প্রচার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা।
    অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইলিয়াস হোসেন, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার, সাধারন সম্পাদক আবু রায়হান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এসময় বক্তারা ফেয়ার মিশনের এই মানবিক কাজের জন্য ধন্যবাদ জানিয়ে সকল কাজে তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের সদস্যবৃন্দ সুশৃঙ্খলভাবে সকলের মধ্যে কম্বল বিতরন সম্পন্ন করেন।

  • দেবহাটায় পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    দেবহাটায় পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং ও পিঠা উৎসব অনুষ্ঠিত

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে পিতা মাতা ও সন্তানদের মোটিভেশনের জন্য পজিটিভ প্যারেন্টিং এন্ড ক্যারিয়ার কাউন্সিলিং ও শীতকালীন পিঠা উৎসব-২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    এ অনুষ্ঠানে ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক এইচ এম ইমদাদুল হক’র সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদ সদস্য নাসিরউদ্দীন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বাংলাদেশ ডিবেট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বিএনপির জেলা কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, সরকারি কেবিএ কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক আবু তালেব, আজহারুল ইসলাম, আশার আলোর পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির সেক্রেটারী সাদিকুল ইসলাম, অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম প্রমুখ।

  • বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ: বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখা অফিস রুমে ২৫টি অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি কাজী হাবিবুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন শাখার নায়েবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম , জামায়াত নেতা নিজামুদ্দিন, আশিকুর রহমান,সহ বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

  • সাতক্ষীরায় দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    সাতক্ষীরায় দৈনিক জবাবদিহি পত্রিকার ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে “দৈনিক জবাবদিহি ”পত্রিকার ৮ম বর্ষের পদার্পণ উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

    শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দৈনিক জবাবদিহি সাতক্ষীরা পরিবারের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয় ।
    সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে ও দৈনিক জবাবদিহি পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহ জাহান আলী মিটন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল সাতক্ষীরার পিপি আলমগীর আশরাফ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক মাসুম বিল্লাহ শাহিন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আবু সাঈদ বিশ্বাস, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাতক্ষীরা সদর সাংবাদিক ক্লাবের সভাপতি মীর আবু বক্কার । এ সময় আরো উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি রাহাত রাজা,দৈনিক মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি বিপ্লব হোসেন, দৈনিক সোলানী কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, দৈনিক দিনের আলো পত্রিকার জেলা প্রতিনিধ আসাদুজ্জামান খান,
    দৈনিক জবাবদিহি পত্রিকার শ্যামনগর প্রতিনিধি শেখ সোহরাব হোসেন, কালীগঞ্জ প্রতিনিধ মোঃ আফজাল হোসেন, কলারোয়া প্রতিনিধি মোঃ আব্দুল আলিম, তালা প্রতিনিধি মো. জাকির হোসেন, আশাশুনি প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এসময় আমন্ত্রিত অতিথিরা বস্তু‌নিষ্ঠা সংবাদ প্রকা‌শে দৈ‌নিক জবাবদিহি প‌ত্রিকার ভূমিকা তু‌লে ধরার পাশাপা‌শি প‌ত্রিকাটির উত্ত‌রোত্তর সাফল‌্য কামনা করেন।

  • দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

    দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী ও সিআর পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। দেবহাটা থানার ওসি হযরত আলির তত্ত্বাবধানে এসআই লেলিন বিশ্বাস, এসআই রিয়াজুল ইসলাম, এএসআই লিয়াকত আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করে। জানা গেছে, পারুলিয়া ইউপি এর পলগাদা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা কালে সাতক্ষীরার শ্রীরামপুর এলাকার আ.গফুর মোড়লেল ছেলে ইনামুল হোসেনকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরঅভিযানে সিআর মামলার ৩ মাসের সাজা পরোয়ানা ভূক্ত আসামী ঘলঘলিয়ার কাছেদ আলীর ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করে। দেবহাটা থানার ওসি হযরত আলি জানান, নিয়মিত অভিযান পরিচালনা কালে মাদক সহ একজন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন আসামীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশকে সঠিক তথ্য ও সহযোগীতা করুন।

  • জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

    জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর আয়োজনে সাতক্ষীরা আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. খোরশেদ আলম এর সঞ্চালনায় কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. ওমর ফারুক, শহর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. ফখরুল হাসান লাভলু, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ মুহতামিম। এসময় জেলা ও শহর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, পৃথিবীর যত ভালো কাজ তার মধ্যে উত্তম হলো শহীদ হওয়া। লড়াই শুরু হয়েছে, এ লড়াই চলবে। যে দিন মৃত্যু চলে আসবে সেদিন দুনিয়ার রাষ্ট্র, বাড়ি, গাড়ি কোন কিছুই কাজে আসবে না। তাই আসুন আমাদের গোটা শরীর, জীবনকে আল্লাহর পথে সপে দেয়।

  • দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

    দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ওয়েলফেয়ার কমিউনিটির আয়োজনে হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ কাশেম পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ওয়েলফেয়ার কমিউনিটির আহবায়ক ফয়সাল কবির’র সভাপতিত্বে ও দেবহাটা আহছানিয়া মিশন জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী ফজলুর হক আমিনি’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, পারুলিয়া সেট মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহমান, ওয়েলফেয়ার কমিউনিটির সদস্য ইমরান তাহির, আহাদুল ইসলাম রকি, মাসুম বিল্লাহ, আশরাফুল ইসলাম, আবু রায়হান, মাসুম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১৬ জন ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় ১৪ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা ব্যবসায়ীকে জরিমানা

    আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা ব্যবসায়ীকে জরিমানা

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে জরিমানা ও এক জনকে সতর্ক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার কল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। কোর্ট পরিচালনাকালে মহিষাডাঙ্গা বাজারের রেশাদ এন্টার প্রাইজের সত্বাধিকারী সার ও কীটনাশক ব্যবসায়ী এহসান আহমেদ সুজনকে সার বিক্রয়কালে চালান বা ক্যাশ মেমো ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় আরেক ব্যবসায়ী সৌরভ এন্টার প্রাইজের সত্বাধিকারী বৈদ্যনাথ সরকারকে সতর্ক করা হয়। কোর্ট পরিচালনাকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • কালিগঞ্জে  আমিনুল-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    কালিগঞ্জে আমিনুল-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ সাতক্ষীরা): আসুন আমরা শীতার্তদের পাশে দাঁড়াই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন আমিনুল- আশরাফ ফাউন্ডেশন । গত বৃহস্পতিবার (১৬ই – জানুয়ারি) বেলা ১০ টার সময় রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আমিনুল ইসলাম ও তার ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামের নিজস্ব বাসভবন চত্বরে প্রায় ৬ শতাধিক শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব মাহবুবুর রশিদ মুকুলের সঞ্চালনায় এবং কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আতাউর রহমান, শিক্ষক মোহাসিন, রতনপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আজাদুর রহমান, দলিল লেখক আব্দুল খালেক, জহিরুদ্দীন, মতিয়ার রহমান প্রমুখ।
    এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করলে সাধারণ অসহায় গরীব মানুষ উপকৃত হবে। আত্ম মানবতা সেবায় আত্মনিয়োগ করা পরম এবাদত। বক্তারা বলেন প্রচণ্ড শীতে এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো বস্ত্র কেনার সামর্থ্য নাই। তাই সামর্থ্যবানদের উচিত এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।

  • নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

    নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

    বিশেষ প্রতিনিধি: নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) আয়োজনে এবং অধ্যাপক ডা. মো.আব্দুল মালেক খান ও অধ্যাপক ডা.এস, এম আব্দুল ওহাব এর সহযোগিতায় বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অভিভাবক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম (খোকন), নলতা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আরিফুল হক, আবুল কাশেম, শরিফা পারভীন, রহিমা খাতুন, আবুল হুসাইন, শাহআলম, রাজিয়া খাতুন সহ প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না। তাদেরও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের জন্য সেবা সবার আগে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হবে। তিনি আরো বলেন, কালিগঞ্জ উপজেলার একমাত্র সরকার স্বীকৃতি প্রতিবন্ধী বিদ্যালয়টি অবহেলিত মানুষের জন্য বিশেষ অবদান রাখায় ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যাব।