Blog

  • আশাশুনি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    আশাশুনি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন-চলতি বছরে দেশব্যাপী যে শৈত্য প্রবাহ চলছে,প্রচন্ড শীতে আল্লাহর বান্দা-বান্দীরা প্রচন্ড কষ্ট করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সমার্থ নিয়ে কিছু শীতবস্ত্র সংগ্রহ করে আশাশুনির এই এলাকার শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করবে। আপনারা জানেন,জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি কাফেলা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ইসলামের মেসেজ পৌঁছে দিয়ে মানুষের চিন্তার পরশুদ্ধির মাধ্যমে পথ ভোলা মানুষদেরকে আমরা আল্লাহর পথে উঠিয়ে নেওয়ার চেষ্টা করি। যারা আমাদের আহবানে সাড়া দেয় তাদেরকে আমরা নানা ভাবে নানা উপায়ে প্রশিক্ষণের মাধ্যমে সংগঠিত করে ইসলামী আন্দোলনের খাটি গোলাম,নেতা বা কর্মী হিসাবে ধীরে ধীরে গড়ার সাধনায় আমরা নিয়োজিত আছি। তিনি গতকাল আশাশুনিতে শাতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,প্রভাষক শাহজাহান আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।

  • আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

    আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

    আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার(১৩ জানুয়ারি) দুপুর ২.৪৫ টার দিকে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
    গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী (৭২) দীর্ঘদিন মৃগীরোগে ভুগছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার তাদের বাড়ির পাশে পুকুরে মোহাম্মদ আলী গোসল করতে যান। গোসল করা অবস্থায় তার মৃগীরোগ শুরু হলে পানিতে ডুবে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • সাতক্ষীরা সদরের ডিবি গার্লস হাইস্কুলে তারুণ্যের মেলায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়োদ্দীপ্ত উচ্ছ্বাস

    সাতক্ষীরা সদরের ডিবি গার্লস হাইস্কুলে তারুণ্যের মেলায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়োদ্দীপ্ত উচ্ছ্বাস

    সাতক্ষীরা প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর বাজারের প্রাণ কেন্দ্রে ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে তারুণ্য মেলা-২০২৫।
    সোমবার (১৩ জানুয়ারি) ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজন করা হয় এ মেলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা মেলায় হাজির করে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যের শত সামগ্রী। হারিকেন, টেমি, দেলকো, ঢেঁকি, রেডিও, যাঁতি, হামানদিস্তা, হ্যাজাক, অচল মুদ্রা, নকশীকাঁথাসহ বিভিন্ন পিতল-কাসার তৈজসপত্র নজর কাড়ে দর্শনার্থী ও অতিথিদের। এছাড়া মাটির তৈরি তৈজসপত্রের সমাহার লক্ষ্য করা যায় মেলায়। মেলায় ৬টি পৃথক স্টলে তুলে ধরা হয় এসব হারিয়ে যাওয়া গৌরবময় ঐতিহ্য। মেলার নান্দনিক আয়োজনের পাশাপাশি ছিল সুর ও ছন্দের আবেশভরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান আর অভিনয়ে মুগ্ধ হন অতিথিগণ।
    বিদ্যালয়ের সুসজ্জিত ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের সদ্যসাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমান্ডার স ম শহিদুল ইসলাম ফিতাকেটে উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন স্টলের আতিথেয়তা গ্রহণ করেন।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক এমএ মাজেদ, শামিম রেজা রাজু, সাবেক বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হামিদ বাবু, সাবেক অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, মৃনাল কুমার বিশ্বাস, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, শাহানারা খাতুন, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান, লুৎফুন নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম।

  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় ৪৫ মিনিটে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাজ পরিয়ে দেন, স্কাউট দল কর্তৃক প্রধান অতিথিকে অভ্যর্থনা জ্ঞাপন ও ফুলেল শুভেচ্ছা জানান, এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীয়া প্রতিযোগীদের মার্চপাস্ট ও প্রধান অতিথি কর্তৃক অভিবাদন গ্রহণ করা হয়। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম, সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের সুষ্ঠু, সুন্দর শিক্ষাজীবন গঠনের দিক নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু। প্রধান অতিথির হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ-সময় উপস্থিতি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল রহমান সহ সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। ক্রীড়ানৈপুণ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাহসিনুল হক আপন।

  • আশাশুনির বুধহাটা যুব বিভাগের কমিটি গঠন

    আশাশুনির বুধহাটা যুব বিভাগের কমিটি গঠন

    আশাশুনির বুধহাটা যুব বিভাগের কমিটি গঠন, সভাপতি-অলিউর,সম্পাদক-আমিরুল মনোনীত
    আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বুধহাটা ইউনিয়ন দলীয় কার্যালয়ে এক যুব সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ অলিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারী মাওলানা রবিউল ইসলাম,যুব বিভাগের উপজেলা সেক্রেটারী মোঃ আজহারুল ইসলাম প্রমুখ। যুব সভা শেষে-২০২৫-২০২৬ সেশনের জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয়: সভাপতি মোঃ অলিউল ইসলাম,সহ-সভাপতি হাফেজ মহসিন শরীফ,সেক্রেটারি আমিরুল ইসলাম,সহকারী সেক্রেটারি শাহ আলম,অফিস সম্পাদক মোঃ আল-আমিন হোসেন,বায়তুলমাল সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত,প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোঃ তোবারেক হোসেন।

  • মাসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

    মাসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মাসজিদে কুবা সাতক্ষীরার আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি ) সকালে শহরের মেহেদীবাগস্থ মাসজিদে কুবার আয়োজনে শেখ মশির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৩য় বারের মতো ব্র্যাক ও বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে সাইট সেভার্স অর্থায়নে মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।চক্ষু চিকিৎসা ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন, মাসজিদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু।এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন প্রমুখ।এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসজিদের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা,সাতক্ষীরার
    সাবেক সিভিল সার্জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: জেড এস আতিক,খুলনা ব্রাকের প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

  • দেবহাটা ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার

    দেবহাটা ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার হয়েছে। সোমবার ১৩ জানুয়ারী দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি (ওসি) সহ ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেন। নিশি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতিমধ্যে নিশির নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে। ওসি জানান, দেবহাটা থানার পাশে সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি ও তার স্বামী অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সাতক্ষীরার তালায় “সাংবাদিক হামলা মামলার” আসামি রমজান কারাগারে

    সাতক্ষীরার তালায় “সাংবাদিক হামলা মামলার” আসামি রমজান কারাগারে

    কামরুজ্জামান মিঠু তালা, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় সেই বহুল আলোচিত ও সমালোচিত রমজান অবশেষে কারাগারে। জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ছিলেন  আবুল কালাম বাবলা। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করেন। একইসাথে তাকে জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন। প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২ টার সময় সাতক্ষীরা তালা ইসলামকাটী ইউনিয়ন পরিষদে ছেলে, মেয়ের জন্ম নিবন্ধন করার নিমিত্তে দৈনিক আমাদের কন্ঠ,ডেইলি টাইমস অফ বাংলাদেশ,দৈনিক আইন বার্তা রুপান্তর প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক আক্তারুল ইসলাম ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার  সাংবাদিক আতাউর রহমান সেখানে পৌছায়। একইসাথে ঐ সময় ইউনিয়ন পরিষদের নিজ ফুফার জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে আগে থেকে ওত পেতে থাকা রমজান আলী সরদার সাংবাদিক আক্তারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। সাংবাদিক আক্তারুল ইসলামকে বাঁচাতে সহকর্মী আতাউর রহমান এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে। রমজান ও তার সহযোগীদের এলোপাতাড়ি আঘাতে জখম প্রাপ্ত আক্তারুল ইসলাম ও আতাউর রহমান কে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গত ১৯-১২-২৪ তারিখ ধারা১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। তালা থানার মামলা নং ০৮। রমজান আলী সরদার (৩২) তালা উপজেলার ঢ্যামসাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এদিকে, তালা থানায় মামলা দায়ের করার পর থেকে রমজান ও তার সহযোগীরা প্রায় ২২ দিন যাবত গাঢাকা দেয়। এরপর রমজান আটক না হওয়ায় সাংবাদিক মহলে তুমুল নিন্দার ঝড় ওঠে। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি ও বিবৃতির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে রমজান আলী সরদার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়ে আসছিলেন।

  • আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ

    আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট-২৪ নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় নির্দেশনা বাস্তবায়নে কবর থেকে লাশ তুলতে দায়িত্ব প্রাপ্তরা প্রতাপনগর গমন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হাসানুজ্জামান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ প্রসূন কুমার মন্ডল,আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ ওয়াদুদ নিহতদের বাড়িতে উপস্থিত হন। এ সময় আন্দোলনে শহীদ পরিবার এবং তাদেররকে হত্যাকারী ও জনরোষে নিহতদের পরিবারের সাথে কথা বলেন কর্মকর্তাবৃন্দ। নিহতদের পরিবার কারো মৃতদেহ উত্তোলনে সম্মত নয় মর্মে লিখিত স্বীকারোক্তি দিয়েছেন। এ সময় প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী,ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওঃ ওহিদুজ্জামান,সেক্রেটারী আলামিন হোসেন,বিএনপি সভাপতি আক্রুতাজ্জামান ও ইউপি সদস্যবৃন্দসহ এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা পৌর-মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

    সাতক্ষীরা পৌর-মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশ করা গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
    রোববার (১২ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
    এর আগে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া এবং বিধি বহির্ভূতভাবে পৌরসভার পোস্ট আফিস মোড়ে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডার সংলগ্ন জমিতে মার্কেট নির্মাণের দরপত্র আহ্বানসহ ১০ দফা অভিযোগ উল্লেখ করে পৌর মেয়র তাজকিন আহমেদের বিরুদ্ধে ১২ কাউন্সিলর গত আগস্ট মাসের শেষ সপ্তাহে জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালকে নির্দেশ দেন। নির্দেশ মতো তিনি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে একই বছরের ২৫ সেপ্টেম্বর পৌর মেয়র তাজকিন আহমেদকে ‘অনাস্থা প্রস্তাব’-এর পরবর্তী সময়ে প্রয়োজনীয় কার্যধারা কেন নেয়া হবে না মর্মে এই চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তাজকিন আহমেদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের চিঠির জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয়ায় তৎকালীন কাউন্সিলর ফিরোজ হাসানকে (ভারপ্রাপ্ত মেয়র) অনাস্থা প্রস্তাব সম্পর্কিত সভা ডাকার আহ্বান জানান।
    ২০২৩ সালের ১৮ অক্টোবর বিকেল ৩টার দিকে সাতক্ষীরা পৌরসভা পরিষদ কক্ষে ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সভায় ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ১১ জনই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে ওই সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ উপস্থিত ছিলেন না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌরসভার মেয়রের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে রিট দায়ের করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২৩ সালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদের পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গেজেট স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুল জারি করা হয়। গেজেট চ্যালেঞ্জ করে তাজকিন আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন।
    আইনজীবী তানভীর আহমেদ জানান, মোট তিনটি গেজেট ইস্যু করা হয়। প্রথমটিতে মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। দ্বিতীয় প্যানেল মেয়রকে-১ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয় এবং তৃতীয় স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর-৩৩ (২) ধারা অনুসারে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য সচিব নির্বাচন কমিশন সচিবালয় বরাবর চিঠি দেওয়া হয়। এ তিনটি গেজেট তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। ফলে তাজকিন আহমেদের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই বলে জানান।