Blog

  • সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন

    সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : এসো দেশ বদলায় পৃথিবী বদলায় “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে (অনূর্ধ্ব-১৭) বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে হয়েছে।
    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে সোমবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ আবুল খায়ের,সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিন, নির্বাহী কমিটির সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইকবাল কবির খান বাপ্পি, আ. ম.আখতারুজ্জামান মুকুল, কাজী কামরুজ্জামান,রুহুল আমিন, ক্রীড়া শিক্ষক ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।
    সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

  • সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিনিধি : ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    (২০ জানুয়ারি ) সোমবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে শীতের সকালে উষ্ণতায় আবেশে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ধারণ করে নানান সাজে কোমলমতি শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো। নাচে,গানে বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। এর আগে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয় শিক্ষার্থীরা।
    সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ তাজকিন আহমেদ চিশতী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের। সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী।
    এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক সাবিনা শারমিন, মোঃ আকতারুজ্জামান, মামা তৈবুর রহমান, শাহিনা পারভীন, কবীর আহমদ, এস এম নওরোজ, এ এইচ এম শামীম পারভেজ সহ সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।
    সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা বিথি।

  • দেবহাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর উপর হামলা

    দেবহাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর উপর হামলা

    স্টাফ রিপোর্টার: দেবহাটায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরিয়ান রবি (২২) এর উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। আহত শিক্ষার্থী সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজের একাদশ শ্রেনীর দ্বিতীয় বর্ষের ছাত্র। ওই ঘটনায় শিক্ষার্থীর মা রহিমা পারভীন বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে সজীব হোসেন (১৮), আব্দুল হাকিম (২৫), রিয়াজ (২৪), সুমন মন্ডল (৩০), নাজমুল হুদা (২৭), মিলন হোসেন (২৫), রাজু আহম্মেদ (২৫), সুমন (২৬), সাজন (২৫) কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ সুত্রে ও বাদি জানান, আরিয়ান রবি দেবহাটা উপজেলা ছাত্র আন্দোলনের অংশ নেওয়া সদস্য। অভিযুক্তরা প্রায় সময় রবিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন প্রকার হুমকী দেয়। গত ১৯ জানুয়ারী বেলা অনুমান ০১.৪৫ টার সময় মটর সাইকেল যোগে ডাচ-বাংলা ব্যাংক, পারুলিয়া শাখায় টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে গেলে রবি এর গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে এলোপাতারীভাবে মারপিট শুরু করে। একপর্যায়ে ধারালো দা দ্বারা আমার পুত্রকে হত্যার উদ্দেশ্যে তার মাথার ডান পাশে সজোরে কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। লোহার রড দ্বারা আমার পুত্রকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য বাড়ি মারিলে সে বাঁচার তাগিদে মাথা সরাইয়া নিলে উক্ত বাড়ি তার বাম চোখের ভ্রুর পাশে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে আমার পুত্রের হাতে থাকা ১টি চামড়ার ব্যাগ কেড়ে নেয়। যার মধ্যে আমদানী-রপ্তানি ব্যবসার ৮ লাখ ৪ হাজার টাকা ছিল। এ বিষয়ে দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ

    পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ

    নিউজ অনলাইন: রাষ্ট্র পরিচালিত একটি মিডিয়ায় প্রচারিত পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরানের বিচার বিভাগ।
    আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যশনাল। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জামে জাম। তবে বিচার বিভাগের গণমাধ্যম অফিস এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাতালুর চূড়ান্ত রায় এখনও দেয়া হয়নি।
    মিডিয়াটি দাবি করেছিল, নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ‘তাতালু’ নামে পরিচিত বিতর্কিত গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
    ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এই গায়ক ‘আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য’ হয়ে উঠেছেন। ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করা হয়। এরপর মামলা অন্য আদালতে পাঠানো হয়েছে।
    ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন ৩৭ বছর বয়সী তাতালু। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি কর্তৃপক্ষ তাকে ইরানে ফেরত পাঠায়। তাকে ‘পতিতাবৃত্তি প্রচার’, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
    ২০১৭ সালে অতি-রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। মাগসুদলু তার ট্যাটু ও পপ সঙ্গীতের জন্য ভক্তদের কাছে বেশি পরিচিত। ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেন।

    /এএম

  • ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    ঝাউডাঙ্গা প্রতিনিধি :: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
    সোমবার (২০ জানুয়ারী) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা শাখার উদ্যোগে ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) এর আওতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
    এভিপি ও শাখা ব্যবস্থাপক এ.কে.এম মতিউর রহমান এর সভাপতিত্বে এবং অপারেশন ম্যানেজার মোঃ হেদায়েত উল্লাহ্ এফএভিপি এর পরিচালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝাউডঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে এলাকার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৪০০ পিচ কম্বল বিতরণ করা হয়। অত্র অনুষ্ঠানে ঝাউডাঙ্গা শাখার সকল কর্মকর্তা কর্মচারী ও বিশিষ্ট গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

  • কেবল পোশাক নয়, পুলিশের মানসিকতায়ও পরিবর্তন আনা দরকার

    কেবল পোশাক নয়, পুলিশের মানসিকতায়ও পরিবর্তন আনা দরকার

    রাসেল আহমেদ: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণ ঝরার পর থেকেই ইমেজ সংকটে বাহিনীটি। এই পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। গঠন করা হয়েছে পুলিশ কমিশন। বাহ্যিক পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। আইজিপি থেকে কনস্টেবল— সবার একই ধরনের পোশাক পরিধান এবং মনোগ্রাম ও ক্যাপ থেকে নৌকা চিহ্ন সরিয়ে দেয়া হয়েছে।
    তবে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, কেবল পোশাকে পরিবর্তন নয়, দরকার মানসিকতায় পরিবর্তন। না হলে কেবল অর্থের অপচয় হবে। তারা মনে করিয়ে দেন, বর্তমানেও উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সদস্যদের পোশাক প্রায় একই।
    পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান বলেন, ব্যাটালিয়ন পুলিশ, জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ—তিনটা আইন দ্বারা পরিচালিত, যদি এক করে ফেলা হয় তাহলে মানুষ তো বিভ্রান্ত হবে। রাস্তায় পুলিশ দেখলে ভাববে যে তার হয়তো দরকার ব্যাটালিয়ন পুলিশের, সে ভেবে ফেলতে পারে এটা জেলা পুলিশ। সেজন্য পুলিশের সব ব্রাঞ্চকে বিশেষ করে তিনটা ব্রাঞ্চের সবাইকে একই পোশাকে নিয়ে আসলে পরে বোধহয় এ নিয়ে বিভ্রান্তি বাড়তে পারে।
    সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। সাধারণ মানুষের প্রতি বদলাতে হবে পুলিশের আচরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, পোশাক পরিবর্তন করলে পুলিশের সবাই যে ভালো হয়ে যাবে এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যে জায়গা থেকে প্রত্যাশিত পুলিশিং ব্যবস্থার সৃষ্টি হতে পারে সেটি প্রশিক্ষণ, তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, তার কমকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করা।
    বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় বড় বাজেটের প্রকল্পের চেয়ে সেবামুলক পরিবর্তনে জোর দেয়ার পরামর্শ তাদের।

  • পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

    পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

    নিউজ অনলাইন: পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
    জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‌্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
    এর আগে, বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের বিভিন্ন রঙয়ের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয়। সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙয়ের পোশাক নির্ধারণ করে নেয়। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক।

  • সাতক্ষীরায় ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার -২

    সাতক্ষীরায় ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার -২

  • আশাশুনি ৪নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন

    আশাশুনি ৪নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন

    আশাশুনি ৪নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন,  সভাপতি-আল-মামুন,সম্পাদক-মনিরুজ্জামান মনোনীত
    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকাল ৩ টায় সোদকনা অনুষ্ঠিত যুব সভায় এ কমিটি গঠন করা হয়। আল-মামুন সরদারের সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান,সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম,সমাজ সেবক হাফেজ মোঃ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য আল-মামুন সরদার সভাপতি,ফারুক হোসেন ও আব্দুল আলিমকে সহ-সভাপতি,মনিরুজ্জামান সাধারন সম্পাদক, তরিকুল গাজী সহ-সম্পাদক,সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক,শাকিল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক,মাহমুদুর রহমান বাইতুলমাল সম্পাদক,সেলিম গাজী সহ-বাইতুলমাল সম্পাদক,আছাফুর রহমান প্রচার সম্পাদ, গোলাম মোস্তফা সহ- প্রচার সম্পাদক,শাহিনরেজা সমাজ কল্যাণ সম্পাদক,মুজাহিদুল ইসলাম ক্রীড়া সম্পাদক,আল- মামুন সহ-ক্রীড়া সম্পাদক,এবং ডাঃ রাকিবুজ্জামানকে উপদেষ্টা করে ১৫ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড যুব কমিটি গঠন করা হয়।

  • আশাশুনির গোঁদাড়ার কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন

    আশাশুনির গোঁদাড়ার কলেজ ছাত্র মুস্তাকিমের লাশ উত্তোলন

    আব্দুর রাজজাক,আশাশুনি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের গোঁদাড়া গ্রামের কলেজ ছাত্র মোস্তাকিমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০.৩০ টায় তার কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সিআইডির এএসপি মোঃ মকবুল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বিপ্লব কান্তি রায়,এস আই মাহবুবুর রহমান,এসআই তরিকুল ইসলাম,এসআই নাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক সেবক সাংবাদিক মহিউদ্দিন, মামলার বাদি গোলাম রসুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।জানা গেছে গত ০৯/০৬/২৪ তারিখে কলেজ পড়ুয়া শিক্ষার্থী গোঁদাড়া গ্রামের আব্দুর রাজ্জাক কারিগরের পুত্র মোস্তাকিম তার পিতার মৎস্য ঘেরে মারা যায়। সে শ্যালোমেশিনে জড়িয়ে মারা গেছে মর্মে থানায় একটি অপমৃত্যু মামলা করে তাকে পরদিন সকালে তড়িঘড়ি করে দাফন করা হয়। এবিষয় নিয়ে স্থানীয় একাধিক পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ ও মানববন্ধন করা হলেও মুস্তাকিম কারিগরের মৃত্যুর গুঞ্জনে কোনো সুরহা না হওয়ায় এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মর্মে নিহত মুস্তাকিম কারিগরের চাচাতো ভাই গোলাম রসুল বাদী হয়ে নিহত মুস্তাকিম কারিগরের পিতা আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আসমা খাতুন পারুলকে আসামীকে করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ০৮ (আশাঃ) একটি মামলা দায়ের করেন।এই মামলায় সিআইডির প্রতিবেদন শেষে আদালত মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নির্দেশ দেন।