ইমরান হোসেন, কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় শশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফ্ফার’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমীন, যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য মাছুম খান চৌধুরী, ইউনিয়ন জামায়তের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাষ্টার মনিরুজ্জামান, আব্দুল মান্নান, সহ-সেক্রেটারী মাওলানা মোজাহিদুল আলম, টিম সদস্য মাওলানা আব্দুস ছাত্তার আজাদী, মাওলানা আমিনুর রহমান, আব্দুল হালিম, তরিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মাষ্টার ইশারত আলী, ৯নং ওয়ার্ড সভাপতি (দক্ষিণ) আফতাবুজ্জামান ও (উত্তর) আব্দুস সবুর, সেক্রেটারী জহুরুল ইসলাম সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
Blog
-

দেবহাটার কুলিয়া ইউনিয়ন জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ
-

দেবহাটায় বিএনপির আয়োজনে বিশাল কর্মী সমাবেশ
মেহেদী হাসান দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।। দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে টাউনশ্রীপুর ঈদগাহ ময়দানে রবিবার ২৬ জানুয়ারী বিকাল ৩ টায় বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের বুলুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ)।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম নেতা ডাঃ আমিরুল ইসলাম, কুলিয়া বিএনপি নেতা অহিদুল ইসলাম, বিএনপি নেতা শামীম হোসেন, যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক থানা যুবদলের সহ-সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য এবাদুল ইসলাম, সাবেক উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, ইউনিয়ন বিএনপি নেতা আনিসুর রহমান, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল সানা, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা এ্যাডঃ আমিনুর ইসলাম আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী, সাবেক ইউপি সদস্য সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সাজু পারভীন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সদস্য সচিব ফিরোজ হোসেন, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান, বিএনপি নেতা মুনসুর আলী, বিএনপি নেতা আব্দুল গফফার, বিএনপি নেতা আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে কমিটি গঠন করছে উপজেলা বিএনপির সদস্য সচিব। যারা বিগত ১৭ বছর আওয়ামীলীগের দালালি করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে তাদের নিয়ে দেবহাটা উপজেলায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে সদস্য সচিব ঐ বিতর্কিত কমিটি গঠন করে চলেছে। বক্তারা এজন্য সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরার প্রিয় মানুষ সকলের প্রিয় ডাঃ শহিদুল আলম ও সাতক্ষীরা ৩ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
-

আগামীর বাংলাদেশ হবে ন্যায়—ইনসাফের বাংলাদেশ : এ এইচ এম হামিদুর রহমান আজাদ
সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায়—ইনসাফের বাংলাদেশ। সেই লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রকে ইসলামাইজেশন তথা কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে জামায়াত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত এদেশকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত করতে চায়। ‘দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। দেশকে নেতৃত্ব দেওয়া মানে একটা জবাবদিহিতার মুখোমুখি হওয়া।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় সার্কিট হাউজে শহর জামায়াত আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহসহ শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃৃবৃন্দ।
এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে, আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে— এমন হবে না। আর কুরআন—সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানান। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়। জামায়াত একটি গতিশীল সংগঠন। সদস্যরা নিজেদের মধ্যে যে আদর্শিক চিন্তা লালন করেন বাস্তব কাজের মাধ্যমে ময়দানে তার প্রতিফলন ঘটাতে হবে।
এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। সংখ্যাকে গুরুত্ব দিয়ে আল্লাহর রাসুলের (সা.) বিজয় আসেনি। প্রত্যেককে যথার্থ মানের হতে হবে। ২৪ সালের বিপ্লবের মাধ্যমে আল্লাহ তায়ালা যে আমানত আমাদের হাতে দিয়েছেন তা কোনভাবে হাতছাড়া হতে দেয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। এর আগে শনিবার সন্ধায় সাতক্ষীরা আল বারাকা কমিউনিটি সেন্টারে দৈনিক আলোর পরশ আয়োজিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন। -

দেবহাটার কুলিয়ায় শহীদ আবুল কালাম ও মারুফ হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ১১ বছর আগে ২০১৪ সালের ২৬ জানুয়ারি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর সদস্যরা বুকে গুলি চালিয়ে হত্যা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উপজেলা সেক্রেটারী মেধাবী ছাত্র শহীদ আবুল কালাম আজাদ ও জামায়াত কর্মী শহীদ মারুফ হোসেনের। তাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় কুলিয়া শহীদ মিনার চত্বরে এ শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফ্ফার’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সাদিকুল ইসলাম ও উপজেলা ছাত্রশিবের সেক্রেটারী সাফায়েত হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিধি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিধি ছিলেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী জুবায়ের হোসেন, দাওয়া সম্পাদক হাফেজ সোহরাব হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমীন, মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিট সদস্য মাছুম খান চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সহ-সেক্রেটারী মোজাহিদুল আলম, মাওলানা ইয়াকুব আলী, টিম সদস্য আব্দুল হালিম, হাফেজ আব্দুস ছাত্তার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা। -

দেবহাটার সখিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ৯টা ওয়ার্ড বিএনপির আয়োজনে সখিপুর মোড়ে ২৫ জানুয়ারী শনিবার বিকাল ৪ টায় বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মাদ আলী ও সাবেক ইউপি সদস্য সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবাদুল ইসলাম ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির নেতা ইউপি সদস্য নুর মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম (সিরাজ)। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম ও দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল মতিন বকুল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএনপির অন্যতম নেতা আব্দুল হাবিব মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক থানা যুবদলের সহ-সভাপতি শেখ তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন বাচ্চু, আব্দুল গফফার সানা, সাবেক উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল সানা, সাবেক উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আবু তৈয়ব খান, বিএনপি নেতা ইউনুস আলী, বিএনপি নেতা এ্যাডঃ আমিনুর ইসলাম আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, ইউপি সদস্য রবিউল ইসলাম, সখিপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য ও উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সাজু পারভীন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, উপজেলা শ্রমিকদলের নেতা ইউপি সদস্য মোখলেছুর রহমান,সরকারী কেবিএ কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রন্ট্রি, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে কমিটি গঠন করছে উপজেলা বিএনপির সদস্য সচিব। যারা বিগত ১৭ বছর আওয়ামীলীগের দালালি করে বিএনপির নেতাকর্মীদের প্রতি জুলুম নির্যাতনে সহযোগীতা করেছে তাদের নিয়ে দেবহাটা উপজেলায় বিএনপিকে নিশ্চিহ্ন করতে সদস্য সচিব ঐ বিতর্কিত কমিটি গঠন করে চলেছে। উক্ত বিতর্কিত কমিটিকে দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অবাঞ্চিত ঘোষণা করেছে। বক্তারা এজন্য সদস্য সচিবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আমানুল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির নেতা সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরার প্রিয় মানুষ সকলের প্রিয় ডাঃ শহিদুল আলম ও সাতক্ষীরা ৩ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হাবিবুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
-

কালিগঞ্জে বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন
মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: গ্রাম হবে শহর এই প্রতিপাদ্যর বাস্তব প্রতিফলনের প্রচেষ্টা এবং গ্রামীন জনপদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে কৃষ্ণনগর বাজারে বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে।সেবা নিন” সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে হসপিটালটির উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে, বন্ধন গ্রুপের নির্বাহী পরিচালক ও বন্ধন চিকিৎসালয়টির প্রধান নির্বাহী আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। হাফিজুর রহমান শিমুল ও আবু আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস , উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন , কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ মৃধা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সা়ংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, সমাজ সেবক মোঃ আব্দুল আজিজ গাইন, মাস্টার রফিকুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, বন্ধন সংস্থার কর্মকর্তা ককর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভা শেষে কৃষ্ণনগর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধন হসপিটাল চত্বরে ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। সবশেষে মাওলানা সিদ্দিক হাসানের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম সমাপ্তি করা হয়। -

দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: এ এইচ এম হামিদুর রহমান আযাদ
সাতক্ষীরা সংবাদদাতাঃ দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে
বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি অতীত ইতিহাসকে না ভুলি, স্মরণ রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এ দেশে কার্যকর হতে পারবে না। পৃথিবীর ইতিহাসে যারা অতীত ভুলেছে, ইতিহাস ভুলেছে তাদের ওপর ফ্যাসিবাদ পুনরায় ফিরে এসেছে।
শনিবার (২৫ জানুয়ারী) বিকাল ৪টায় মুন্সিপাড়াস্থ আল—আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, অধ্যাপক গাজী সুজাআত আলি, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রফেসর ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অফিস সেক্রেটারি রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম প্রমুখ।
হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে স্বাধীনতার গণঅভ্যুত্থানে বিজয়ের ফলাফলের কথা ভুলি নাই। রক্তের দাগ এখনো শুকাই নাই। মা—বোনদের আত্মচিৎকার থামে নাই। আমাদের শহীদদের কবরের মাটি শুকাই নাই। আহতদের হাসপাতালে কাতরানো বন্ধ হয়নি। আমরাও ফ্যাসিবাদের ইতিহাস ভুলি নাই। সুতরাং এদেশে আবারও ফ্যাসিবাদ আসবে যারা আশা করেন তারা স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ সবসময় সজাগ ও সচেতন। ফ্যাসিবাদ থেকে জাতি মুক্ত হয়েছে। নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই যাত্রাই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ।
এ এইচ এম হামিদুর রহমান আযাদ আরো বলেন, ‘আমরা বিজয়ের প্রথম ধাপ অতিক্রম করেছি অভ্যুথানের মধ্য দিয়ে; কিন্তু চূড়ান্ত বিজয় আমাদের আসেনি। যেদিন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। দেশে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। জনগণের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত সরকার কায়েম হবে। সর্বোপরি এতে দেশ বৈষম্যমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে এবং ন্যায়বিচার কায়েম হবে। যদি সামাজিক ন্যায়বিচার না আসে তাহলে মানুষের মর্যাদা, সমতা কোনোটাই ফিরে আসবে না। সে জন্যই আমাদের সংস্কার করতে হবে। -

সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট পুরুস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান
রুহুল কুদ্দুস, ধুলিহর: “সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, পুরুস্কার বিতরণী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ – জানুয়ারি) সকাল ৯:৩০ টার সময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, ৮ নং ইউনিয়ান জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় নক আউট পর্বের এ খেলায় অংশগ্রহণ করেন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ব্যতীত বাকি ৮ টি ওয়ার্ড।
টুর্নামেন্টে প্রতি ম্যাচ ৬ ওভার করে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন ১ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ জিয়ালা, বাগডাঙা, বড়দল ও দামারপোতা গ্রাম এবং ৯ নং ওয়ার্ড যুব একাদশ চাঁদপুর গ্রাম।
গৌরবময় চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের সৌভাগ্য লাভ করে ৯ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ চাঁদপুর।টসে জিতে ব্যাট করতে নেমে ৯ নং ওয়ার্ড চাঁদপুর নির্ধারিত ৬ ওভারে ১০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১ নং ওয়ার্ড মাত্র ৫৭ রান করে।
টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন চাঁদপুরের হামিদুর রহমান ফয়েজ।
আব্দুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী,সদর উপজেলার নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর,সদর যুববিভাগের আমির মাওলানা রবিউল ইসলাম,সেক্রেটারি আশরাফুল আলম বুলু,হযরত আবু বকর সিদ্দিক রাঃ ইসলামিয়া কাবিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বিলালী,হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ওসমান গনি, ৮নং ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান খোকন,ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ ওয়াদুদ, ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার মল্লিক, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম সহ প্রতিটি ওয়ার্ডের যুব বিভাগের নেতা-কর্মীরা।
মোট ৭ ম্যাচের এ খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত আম্পায়ার ওয়াহেদুজ্জামান শামীম সানা এবং ফজলুল করিম। সমুগ্র খেলায় ধারাভাষ্য প্রদান করেন মোঃ শামীম হোসেন -

দেবহাটায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলায় তারুণ্যের উৎসব—২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। (সোমবার) ২০ই জানুয়ারি বেলা ১১টায় ৩০ মিনিটিতে উপজেলা প্রশাসনের এবং স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য শীর্ষক পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এসময় তিনি বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল দেবহাটা উপজেলা গড়ে তুলতে চাই। সবকিছুর মধ্যেও সুন্দর উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সফল ভাবে শেষ হওয়ায় তিনি এ কার্যক্রমে অংশগ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই সময় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি প্রমুখ,এই অভিযানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মানে প্রতিটি নাগরিক যেন তার বসবাসের স্থান এবং সকল ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সে বিষয়ে সচেতন করার বিষয়ে অবহিত করা হয়। -

দেবহাটায় বাজার মনিটরিং করলেন ইউএনও-ওসি
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া – সখিপুর বাজার মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকটের জন্য মনিটরিং করলেন- দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হযরত আলি। ২০ জানুয়ারি সোমবার দুপুর ১২ টায় বাজারের বিভিন্ন স্থানে মনিটরিং এর সময়ে তাদের সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি দোকানের মূল্য তালিকা সাটানো আছে কিনা ও বিভিন্ন বিষয়ের উপর ব্যবসায়ীদের দোকানে যেয়ে খোঁজ খবর নেয়। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং করা হচ্ছে, তবে এ মনিটরিং অব্যহত থাকবে। দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, আমার দেবহাটায় বিভিন্ন বাজার ঘুরে ভালো লেগেছে যে, এখানে দোকানে মূল্য তালিকা টানানো আছে, সাথে সাথে বিভিন্ন মাংসের দোকানে শুনলাম যে,এখানে সব মুরগী বা গরু মসজিদের হুজুর দিয়ে জবাই করা হয়। এসময় তিনি ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়ে আরো বলেন, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ব্যবসা করার আহ্বান করেন এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।