Blog

  • দেবহাটায় জামায়াতের আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার

    দেবহাটায় জামায়াতের আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার

    আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার : দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে যাকাত শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (১০ মার্চ) দুপুর ৩টায় সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
    যাকাত শীর্ষক সেমিনারে উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    তিনি বলেন, যাকাত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যার দ্বারা রাষ্ট্র ও মানুষের একটি বড় অংশ উপকৃত হয়। রাষ্ট্রের আর্থিক প্রয়োজনীয়তা এবং অন্যান্য অর্থনৈতিক চাহিদা পূরণে ইসলামের সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা আছে। যতক্ষণ না সমাজে সেই অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে চালু হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতির তাৎপর্য বোঝা যাবে না এবং রাষ্ট্র ও সমাজের সব চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। যারা যাকাত দেয় আল্লাহ তাদের সাহায্য করেন। পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করবেন, যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, শক্তিধর। তারা এমন লোক, যাদের আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করবে।
    তিনি আরো বলেন, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় মালা পরিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পার্শ্ব কামড় দিয়ে বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ।
    আল্লাহ তাআলা আমাদের পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি এবং আল্লাহর নৈকট্যলাভের আশায় যথাযথভাবে জাকাত আদায় করার তাওফিক দান করুন।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহ-সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্ম পরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলায়মান হোসাইন, আব্দুল গফুর সরদার, কর্ম পরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা শামসুল আরিফ, জিয়াউর রহমান, মাওলানা আনোয়ারুল ইসলাম সহ উপজেলা ইউনিট সদস্যবৃন্দ।

  • কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার গেট নির্মানের কাজ উদ্বোধন

    কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার গেট নির্মানের কাজ উদ্বোধন

    শরিফুল ইসলাম কুশখালী প্রতিনিধি:

    সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাথন্ডা আমিনিয়া আলিম মাদরাসার একটি গেট নির্মানের কাজ উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (৮ মার্চ) বিকাল ৫ টার সময় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আব্দুল গফফার এর সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের‍ উপস্থিতিতে সকলের সু পরামর্শে সবসম্বতিক্রমে পান্তিপাড়া মোড়ের মসজিদ সংলগ্ন এলাকা ২১ ফুট লম্বা একটি গেট করার সিদ্ধান্ত গৃহিত হয়। যার একটি পিলিয়ার মোঃ আয়জদ্দীনের জমিতে অন্যটি মসজিদের টয়লেট সংলগ্ন করার সিদ্ধান্ত হয়। এসময় উপস্তিত ছিলেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জামাল উদ্দীন, ইউনিয়ন জামায়াতে আমীর জালাল উদ্দীন, আগড়দাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আজিজুল ইসলাম, শিক্ষক শামছুর রহমান, জামায়াতের পেশাজিবী সংগঠনের নেতা সাইফুল ইসলাম, দাতা সদস্য নজরুল ইসলাম, মাদরাসা মসজিদের ইমাম আলহাজ্ব অহিদুজ্জামান, মেম্বার মফিজুল ইসলাম,সিরাজুল ইসলাম,আয়জদ্দীন, কামরুল ইসলাম, মোস্তফা, ইকবাল ও জিম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

  • তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

    এসএম মোতাহিরুল হক শাহিন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার তালায় “অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযেগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা।
    শনিবার (৮ মার্চ) সকাল ১০ তালা শিল্পকলা একাডেমি মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিদর্শক প্রভাস কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, ইউমেন জব ক্রিয়েশন কর্মকর্তা কাজী বাবরালী, নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গুলশানারা বেগম প্রমুখ।
    এরপর কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    ##
    তালায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
    কে এম শাহীন
    এস এম মোতাহিরুল হক শাহিন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার তালায় “অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় শহীদ কামেল মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিক্ষক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত নেতা মোঃ ওহিদুজ্জামান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা টিম সদস্য ডাঃ আফতাব উদ্দীন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী।
    বক্তব্য রাখেন, উপজেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, সদর ওয়ার্ড জামায়তের সভাপতি এ্যড. মশিয়ার রহমান প্রমুখ।

  • সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

    সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ

    সাতক্ষীরা সংবাদতাতাঃ কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো,ফুলের মত ফুটবো মোরা জ্ঞানের আলোয় জ্বলবো”এই শ্লোগানকে ধারণ করে সাতক্ষীরায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
    ৮ (ফেব্রুয়ারী) দুপুর ১২টায় শহরের কামালনগর লেকভিউ সেন্টরের কনভেনশান হলরুমে এ পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
    সাতক্ষীরা শহর কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হাবিবুর রহমান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা, মুশাররফ আনসারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক আব্দুর রহিম, শহর শাখার প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, উপদেষ্টা ড. মিজানুর রহমান।
    সভায় অন্যান্যের মধ্যে জেলা চেয়ারম্যান ইমামুল হোসেন, ব্যাংকর শাহানুর আলম, মেহেদী হাসান,সাদ্দাম হোসেন, নুরুন নবি, আরিফ বিল্লাহ, আনিসুর রহমান, শারাফাত হোসেন,মহিউদ্দীন, ইবাদুল ইসলামসহ অনেকে।
    পরে ১৩০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।

  • সাতক্ষীরায় জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত

    সাতক্ষীরায় জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত

    সাতক্ষীরা জামায়াতের শিক্ষাশিবির অনুষ্ঠিত
    ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশি আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে
    মুহাদ্দিস আব্দুল খালেক

    সাতক্ষীরা সংবাদদাতাঃ ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আগামীতে জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে পতিত স্বৈরাচারের দোসরদের যে কোনে ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। সকলে মিলে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে। এব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক
    জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যােগে ইউনিয়ন সভাপতি-সেক্রেটারীদের নিয়ে শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শনিবার ( ৮মার্চ) মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বাংলাদেশের রাজনীত ও জামায়াতে ইসলামীর করণীয় শীর্ষক আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, শিক্ষা শিবিরের বিশেষ অথিথির বক্তব্যে মহাগ্রন্থ আল কুরআনের সূরা তওবার ৩৪ ও ৩৫ নং আয়াতের উপর দারসুল কোরআন তুলে ধরেন দলটির কেন্দ্রীয় শূরা সদস্য সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার, ভিশন ৪৮ ও পরিকল্পনা ২০২৫ বাস্তবায়নে ইউনিয়ন দায়িত্বশীলদের করণীয় শীর্ষক আলোচনা করেন জামায়াতের জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জাতীয় ও স্থানীয় নির্বাচনে কেন্দ্র ভিত্তিক সংগঠন মজবুতি করণ বিষয়ে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,
    সংগঠন পদ্ধতির উপর আলোচনা রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ,আনুগত্য, পরামর্শ ও মহাসাবার উপর কুরআন হাদীসের আলোকে আলোচনা করেন সংগঠনের জেলা সহকারী সেক্রেটারী মোঃ মাহবুবুল আলম,
    শুরুতে দারসে কোরআন পাঠ করেন মাওঃ শেখ আব্দুল হক। জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদার সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে সকাল ৯টায় শুরু হওয়া জেলা জামায়াত আয়োজিত শিক্ষা শিবির শেষ হয় কিকাল ৪টায়।

  • আশাশুনিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

    আশাশুনিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

    আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আশাশুনির আয়োজনে এবং ব্রাক,বারসিক,বাংলাদেশ ন্যাজারীণ মিশন,NGO-F, UNDP-GCA প্রকল্প সহ ১২টি এনিজওর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুন নাহার কচি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএসি প্রকল্পের আবু হান্নান,বারসিক এনজিওর মাসুম বিল্লাহ,দৈনিক সংগ্রামের আশাশুনি উপজেলা প্রতিনিধি এস,এম মোস্তাফিজুর রহমান,এনজিও প্রতিনিধি আশরাফ হোসেন,আব্দুল্লাহ,মারিয়া খাতুন,নাজমা খাতুন,ডালিয়া খাতুন,কৃষ্ণা রানী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক বিল্লাল হোসেন। অনুষ্ঠান শেষে জিসিএ প্রকল্পের ৫ জন উপকারভোগীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই’: মুহাদ্দিস আব্দুল খালেক

    দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই’: মুহাদ্দিস আব্দুল খালেক

    সাতক্ষীরা সংবাদদাতাঃ
    দারিদ্র্যতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই উল্লখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালোক বলেছেন,‘নামাজ রোজার মতোই জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। জাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা।’

    শনিবার (০৮ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে ‘সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমাদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখা এ সেমিনারের আয়োজন করে।

    মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘পবিত্র কোরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গেই জাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কোরআনে জাকাত প্রদানের ৮টি খাত রয়েছে। সুতরাং সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব করে নির্ধারিত জাকাত দিতে হবে। জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।’

    দলটির দলটির জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃআকতার হোসেন প্রধান আলোচকের বক্তব্য রাখেন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ অনেকে। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক, ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, ব্যাংকর, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।

  • কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

    কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সদর উপজেলাধীন কারিমা মাধ্যমিক বিদ্যালয়—এর নবগঠিত এডহক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ (বুধবার) দুপুরে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের কক্ষে এ পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির নবাগত সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক শিবিরের জেলা সভাপতি শিক্ষাবিদ প্রভাষক ওমর ফারুক।
    কমিটির সভায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের লেখা—পড়ার মান উন্নয়ন ও স্কুলের সামগ্রীক উন্নয়ন বিষয়ে বক্তব্য নবাগত সভাপতি প্রভাষক ওমর ফারুক। এসময় নতুন সভাপতি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে মানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে কারিমা মাধ্যমিক বিদ্যালয়—এর সার্বিক উন্নয়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
    এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি রনজিৎ কুমার ঘোষ, অভিবাবক প্রতিনিধি মনিরুল ইসলাম, শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  • আশাশুনির বুধহাটায় সুধী ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল

    আশাশুনির বুধহাটায় সুধী ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল

    এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলার বুধহাটায় সুধীজন ও সাংবাদিকদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭মার্চ) বুধহাটা করিম সুপার মার্কেটে ফ্রেন্ডশীফ হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন-সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান,জামায়াত নেতা এড.শহিদুল ইসলাম,সাবেক মেম্বার আঃ করিম ঢালী, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো,আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা,সাহিত্য ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন,সদস্য হাবিবুল্লাহ বিলালী,জগদীশ চন্দ্র সানা,মইনুল ইসলাম,ডাঃ শাহিনুল ইসলাম সাহিন, বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাব সভাপতি হাসান ইকবাল মামুন,সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ড্যানিশ, যুগ্ম সম্পাদক ডাঃ রফিক আহমেদ,কোষাধ্যক্ষ বাবুল হোসেন,আবু হাসান চঞ্চল,ফারুক হোসেন,ইয়াছিন আরাফাত পিন্টু,আরিফুল ইসলাম,ইয়াছিন আরাফাত,গ্রাম ডাক্তার আবু হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার , ৭ মার্চ বিকাল ৫:৩০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা শাখার উদ্যোগে নলতা হাটখোলা কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াতে মধ্য দিয়ে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক দেবহাটা আমির আসাদুজ্জামান মুকুল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারি সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারী শহিদুল ইসলাম ঢালী,বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন,বাংলাদেশ জামায়াত ইসলামি নলতা ইউনিয়ন শাখার সহ-সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা উপজেলা ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন, অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সাবেক সভাপতি আজিজুর রহমান, জামায়াত নেতা মুজিবুর রহমান,সাইফুল ইসলাম,শ্রমিক নেতা কাওসার আলী,সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।