Category: জাতীয়

  •   সব স্রোত মিশেছে জামায়াতের কমীর্ সম্মেলনে, লোকে লোকারন্য

      সব স্রোত মিশেছে জামায়াতের কমীর্ সম্মেলনে, লোকে লোকারন্য

    সাতক্ষীরা শহর গতকাল ছিল লোকে লোকারন্য, জনস্রোত, মানুষ আর মানুষ, শহরের সীমানা পেরিয়ে জনস্রোত এর । সুবিশালতা ছড়িয়ে পড়ে কদমতলা, বিনেরপোতা আর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। বিস্মিত, হতভম্ব, শহরবাসি, হাজার ছাড়িয়ে লাখ এবং লাখের মধ্যে কেবল সীমাবদ্ধ ছিল না জনসাগর। কয়েক লক্ষ  লোকের সরব, স্বতঃস্ফূর্ত উপস্থিতি নারায়ে তাগবীর, আল্লাহু আকবর ধ্বনি প্রতিধ্বনি সাতক্ষীরার আকাশ বাতাশকে প্রকম্পিত করছিল। সব জনস্রোত ছিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠমুখি। আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের সাতক্ষীরায় আগা উপলক্ষ্যে সাতক্ষীরাবাসীর সাথে যে আবেগ, আগ্রহ, উৎসাহ সৃষ্টি হয়েছে জেলার ইতিহাসে এমন আগ্রহময় জনস্রোত দেখা যায়নি এমনটি বলেছেন জায়ায়াতের কর্মী সম্মেলনে। আগতদের অনেকে। আধুনিক শিক্ষায় শিক্ষিত, চিকিৎসা বিদ্যায় পাদদর্শী ডাঃ শফিকুর রহমান বিগত পতিত সরকারের সময়গুলোতে যেভাবে নির্যাতিত নিষ্পেষিত এবং জেল জুলুমের শিকার হয়েছেন তা নজিরবিহীন। দিনের পর দিন মাসের পর মাস ফ্যাসিস্ট এর কারাগারে অন্তরীণ থেকেছেন যে কারণে দেশবাসির কাছে তিনি মজলুম নেতা হিসেবে কেউ আমাদের জন্য হুমকি হোক এটা প্রাণপন চেষ্টা চালিয়েও সরকারি উচ্চ জামায়াত শিবিরের কর্মী সমর্থকরাই সাধারণ মানুষের উপস্থিতি ছিল গতকালের জনস্রোতের । শত সহস্র মহিলারা শহরের বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান নিয়ে কর্মী সম্মেলনে। কর্মী সম্মেলনের উপস্থিত  অনেককে আক্ষেপ করতে দেখা গেছে আমীরে জামাতকে কাছ থেকে দেখার সুযোগ না পাওয়াতে। কোন উত্তেজনাকর বা বেহিসেবী (নিবক্তৃতা নয়, অত্যন্ত ধীরস্থির ভাবে, হৃদয়ঙ্গম বক্তব্যের মাধ্যমে তিনি শান্তির বার্তা দিয়ে গেলেন সাতক্ষীরার বিশ লক্ষাধিক মানুষকে। হানাহানী, নৈরাজ্য নয় এদেশ আমাদের সব ধর্মের, বর্ণের। আগামীর বাংলাদেশ হবে শান্তির। এ দেশে ইসলামের পতাকা উড়বে। আমীরে জাময়াতের প্রতিটি শব্দ চয়ন ছিল অনন্য অসাধারণ। সাতক্ষীরার মাটি ৩৬ জামায়াত শিবিরের কর্মীর রক্তে রঞ্জিত। এই সে জমিন শহীদদের জমিন। গতকালে জনস্রোতের মহা উপস্থিতিতে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শহরের প্রতিটি সড়কে ছিল লোকে লোকারণ্য। যে যেভাবে পেরেছে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে। অনেকে বিদ্যালয় কর্মী সম্মেলন খুলে উপস্থিত হতে পারেনি। যে কেবল জনস্রোতে ছিলো তা নয় বিপুল সংখ্যক বিশেষ ভাবে লক্ষ্যণীয়। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের অংশে।

    দুপুর দুইটায় কর্মী সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর বারটার পূর্বেই লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটে সম্মেলন স্থলে। পুরো শহরে যানযটের চিত্র ছিল  না। অথচ সর্বকালের বৃহত্তম লোকসমাগম। জামায়াতের নিজস্ব জনবল স্বেচ্ছাসেবকের  দায়িত্ব পালন করে কোথাও সামান্যতম যানযট হতে দেয়নি। শহরের যতদূর চোখে দেখা  যায় ততদূরেই ছিল মানুষ আর মানুষ। সাতক্ষীরার মানুষ মনে রাখবে এমন জনস্রোত

     

  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় পন্য ও ৬ টি হনুমান আটক

    সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় পন্য ও ৬ টি হনুমান আটক

    শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :
    সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল ও ৬ টি হনুমান জব্দ করেছে বিজিবি।

    বুধবার (০৪ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, বৈকারী, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় মালামাল ও ৬ টি মুখপোড়া হনুমান আটক করে বিজিবি।

    সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

    বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ী নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩ বোতল ভারতীয় মদ ও ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে। বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল ০৬ টি বন্যপ্রানী (মুখপোড়া হনুমান) ভারতে পাচারকালে আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সদর থানার কেড়াগাছি এবং রাজ্জাকের মোড় নামক স্থান হতে ৩৭ বোতল ভারতীয় মদ ও ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানার রাজপুর নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ ও ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির বিশেষ দল গোয়ালপাড়া নামক স্থান হতে ০৮ বোতল ভারতীয় মদ আটক করে। যার সর্বমোট সিজার মূল্য ১০ লাখ ৪৪ হাজার ১শত টাকা।

    বিজিবি অধিনায়ক আরো জানান, সাতক্ষীরা সদরের সাতানী নামকস্থান দিয়ে বাংলাদেশ হতে ভারতে বন্যপ্রানী পাচার করবে এমন গোপন সংবাদ প্রাপ্তির পর বৈকারী বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে ০৬টি হনুমান খাঁচাসহ সাতানী পাকা রাস্তার উপরে ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত প্রতিটি হনুমানের মূল্য ৪০ হাজার টাকা হারে সর্বমোট ৬ টি হনুমানের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

    বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা এবং উদ্ধারকৃত বন্যপ্রানীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

    উল্লেখ্য, চোরাকারবারী কর্তৃক উক্ত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করে বিজিবি। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

  • সদরের শাল্যে গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন সদর থানার ওসি সামিনুল হক

    সদরের শাল্যে গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করলেন সদর থানার ওসি সামিনুল হক

    শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে গ্রামের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন সদর থানার ওসি সামিনুল হক। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শাল্যে গ্রামের পশ্চিম পাড়া মার্কেট চত্বরে বিভিন্ন ধর্মের ও পেশার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মো. শাহিনুর রহমান শাহীন’র সঞ্চালনায় ও ইউপি সদস্য নূরুল হুদা’র সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সদর থানার সেকেন্ড অফিসার (এস আই) এস এম শামীম আক্তার,শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ অহিদুজ্জামান অহিদ, সাবেক ইউপি সদস্য আব্দুল হাকিম সানা, শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেন, মাস্টার সাজ্জাদ হোসেন, মোঃ জাকির হোসেন, আকরামুজ্জামান লিটন, আলহাজ্ব রফিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, কামরুজ্জামান খোকন, ডা. দেলোয়ার হোসেন, মোঃ সলিমুল্লাহ সুজন, হাফেজ আসাদুজ্জামান মনা, আল মুজাহিদ , মোঃ বিল্লাল হোসেন রিপন,মোঃ বজলুর রহমান, শাজাহান আলী বাবু, ইনজামামুল হক রানা, শ্রী আনন্দ মন্ডল, পুরোহিত দিনু ঠাকুর, আশুতোষ মন্ডল,গোবিন্দ,প্রকাশ সরকার, বিষ্ণুসহ এলাকাবাসী।
    সদর থানার ওসি সামিনুল হক এলাকাবাসীর মতবিনিময়কালে বলেন, আপনাদের এলাকায় কোন প্রকার মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় ও সেবন করলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন দেবেন আমরা তাদের ব্যাপারে আইনানক ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন এলাকায় জুয়া, চুরি বা বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা আমাদের সহযোগিতা করবেন। এ সময় তিনি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জরুরী সেবার নাম্বার ৯৯৯,নিজের ও সদর থানার ডিউটি অফিসারের মোবাইল নাম্বার প্রদান করেন। সদর থানার অফিসার ইনচার্জ এর এমন পদক্ষেপ দেখে এলাকাবাসী পুলিশকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানিয়েছে ।

  • দেবহাটার যুবলীগের সভাপতি মিন্নু জেল হাজতে

    দেবহাটার যুবলীগের সভাপতি মিন্নু জেল হাজতে

    স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দুর্ধর্ষ ক্যাডার মিজানুর রহমান মিন্নুর (৪৭) কে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে। জানা গেছে, ২০১৩-১৪ সাল থেকে জামায়াত-বিএনপি নেতা কর্মী ও নিরীহ মানুষকে দমন নিপীড়নের লক্ষে ব্যাপক তান্ডব চালাতে থাকে। বিশেষ করে ২০১৪ সালে দেবহাটার নাংলা গ্রামের জামায়াতকর্মী আনারুল ইসলামকে মৎস্যঘের থেকে তুলে নিয়ে কথিত বন্দুক যুদ্ধ দেখিয়ে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে এমন দাবি করে ২০২৪ সালের ৩০ আগস্ট নিহতের ভাই একটি মামলা দায়ের করেছেন। এ মামলা সহ আরো দুটি মামলায় অভিযুক্ত করে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ। আরো জানা গেছে, যুবলীগ নেতা মিন্নুরের নেতৃত্বে পারুলিয়া এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। এই বাহিনীর সদস্যদের দিয়ে জমি দখল, মৎস্যঘের দখল, ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল, ভাংচুর, লুটপাট, মানুষের উপর হামলা, চোরা ঘাট, মাদক পাচার সহ বিভিন্ন অপকর্ম চলে আসছিল। এমনকি নিরীহ মানুষ, সংবাদকর্মী থেকে শুরু করে বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজী, হয়রানি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে গেলে মিন্নুরও আত্নগোপনে চলে যান। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ আরও দুইটি মামলা রয়েছে বলে জানা গেছে। পারুলিয়ার এক যুবক জানায়, ২০২৩ সালে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরের দিন ১৫ আগস্ট দুপুরে বাড়ি থেকে মিন্নুরের অফিসে ডেকে নিয়ে তাকে মিথ্যা নাশকতা মামলায় পুলিশের কাছে তুলে দেয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তার মত অসংখ্য মানুষকে মিথ্যা ভাবে মামলায় জড়িয়ে হয়রানি করে মিন্নুর। সাম্প্রতিক দেবহাটায় ৫ সংবাদ কর্মীকে জড়িয়ে একটি মিথ্যা মামলার ইন্ধন দেয় যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্নুর। তার এক সহযোগীকে দিয়ে এ মিথ্যা ও হয়রানিমূলক মামলা করলে তার তদন্ত করে সিআইডি পুলিশ। পরে তদন্ত কর্মকর্তাদের নানা ভাবে প্রভাবিত করার চেষ্টা করে মিন্নুর সহ আওয়ামী লীগের নেতারা। পরে মামলাটি মিথ্যা হওয়ায় আদালত তা খারিজ করেছেন বিজ্ঞ বিচারক। এদিকে গ্রেফতার মিন্নুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার বাহিনীর কাছে থাকা অস্ত্র সহ বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে বলে মানে করেন অনেকে। দেবহাটা থানার ওসি মো. হযরত আলী জানান, জামায়াত কর্মী আনারুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান মিন্নুরকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া তিনি ২০১৯ সালের আরও দুটি মামলায় অভিযুক্ত। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • আশাশুনির বুধহাটা বাজার আই বি ডব্লিউএফ’র কমিটি গঠন সভাপতি-হাসান,সেক্রেটারী আক্তারুজ্জামান 

    আশাশুনির বুধহাটা বাজার আই বি ডব্লিউএফ’র কমিটি গঠন সভাপতি-হাসান,সেক্রেটারী আক্তারুজ্জামান 

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি:- আশাশুনির ঐতিহ্যবাহী বুধহাটা বাজারে ইন্ডাস্টিয়ালিস্টিস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন(আই বি ডব্লিউ এফ) এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবু হাসানকে সভাপতি এবং শেখ আক্তারুজ্জামানকে সেক্রেটারী করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন-আমিনুর রহমান,ইয়াছিন আরাফাত ড্যানিশ ও আব্দুল্লাহ মামুন সহ-সভাপতি,মাজহারুল ইসলাম ও সামাদুল ইসলাম সহকারী সেক্রেটারী,ফারুক হোসেন কোষাধ্যক্ষ,সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক,আল মামুন অফিস সম্পাদক,সাদ্দাম হোসেন প্রচার সম্পাদক,কিবরিয়া হোসেন সমাজ কল্যাণ সম্পাদক,মইনুর ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং জাহিদুল ইসলাম,আবুজার গিফারী,আব্দুল গফুর,আব্দুল্লাহ আল মামুন,কামাল হোসেনকে কার্যকরী সদস্য করে ১৮ সদস্য বিশিষ্ট বুধহাটা বাজার কমিটি গঠন করা হয়েছে।

  • সাতক্ষীরায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমনে আশাশুনি উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

    সাতক্ষীরায় আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমনে আশাশুনি উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:-

    আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরা আগমন উপলক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ নভেম্বর) বেলা ২টায় উপজেলা দলীয় কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ মোশারফ হোসেন ও উপজেলা যুব বিভাগ সভাপতি ডাঃ রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাতক্ষীরা-৩আসন পরিচালক আলহাজ্ব মাহবুবুল আলম,জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার ছিদ্দিক,জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-জেলা কর্ম পরিষদ সদস্য ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল,উপজেলা নায়েবে আমির মাওলানা নূরুল আফসার মুর্তজা,সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট শহিদুল ইসলাম,সহ-সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন,সাতক্ষীরা শহর জামায়াতের সহ-সেক্রেটারী অ্যাডভোকেট আবু তালেব,উপজেলা বাইতুলমাল সেক্রেটারী মাওলানা আনোয়ারুল হক,সমাজকল্যাণ সম্পাদক মাওলানার রিয়াছাত আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা আতাউর রহমান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান,উপজেলা কর্ম পরিষদ সদস্য আফসার উদ্দিন খান,আশাশুনি সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বর সাতক্ষীরার কর্মী সম্মেলনে সকলকে যোগদান করার জন্য এবং সাতক্ষীরার-৩(আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক)আসনের জামায়াত প্রার্থী হাফেজ মুহাদ্দিস মাওলানা রবিউল বাশারের পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য-আমীরে জামায়াত আগামী ৩০ শে নভেম্বর সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জতুল্লাহ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার,সাবেক এমপি গাজী নজরুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। একইদিন বিকাল ৪ টায় আশাশুনি বাজারের বিভিন্ন পয়েন্টে সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সাতক্ষীরার কর্মী সম্মেলনে যোগদান করতে লিফলেট বিতরণ করা হয়।

  • সাতক্ষীরার কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হাবিবুর – সম্পাদক – মিজানুর

    সাতক্ষীরার কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হাবিবুর – সম্পাদক – মিজানুর

     

    সাতক্ষীরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টা হতে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয় । নির্বাচনে ১০৫ জন ভোটারের মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
    ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে ডাঃ মো. হাবিবুর রহমান ছাতা প্রতিকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরুল ইসলাম চেয়ার প্রতিকে পেয়েছেন ৪৫ ভোট। সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন গোলাপফুল প্রতিকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাঈদুর রহমান মুকুল ইলিশ মাছ প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মোটরসাইকেল প্রতিকে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুজ্জামান ফুটবল প্রতিকে পেয়েছেন ৩৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মাহবুব রহমান হরিণ প্রতিকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী মো. বাবলু সরদার মোরগ প্রতিকে পেয়েছেন ২৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. চঞ্চল হোসেন হাতি প্রতিকে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা সুলতানা বাস প্রতিকে পেয়েছেন ৩৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. আব্দুস সাত্তার উজ্জল কলম প্রতিকে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শাহীন আল প্রিন্স আম প্রতিকে পেয়েছেন ৩৭ ভোট। দপ্তর সম্পাদক পদে হাফেজ আব্দুর রউফ মোমবাতি প্রতিকে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহমুদুল হাসান বাইসাইকেল প্রতিকে পেয়েছেন ৩০ ভোট। প্রচার সম্পাদক পদে মো. আক্তার হোসেন টেলিভিশন প্রতিকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুর রহমান মাইক প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। কার্যকরী সদস্য পদে যথাক্রমে ডাঃ রিপন ঢালী ঘড়ি প্রতিকে ৫৯ ভোট, আব্দুল গফুর ফ্যান প্রতিকে ৫৩ ভোট ও মো. আব্দুর রউফ কলা প্রতিকে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

  • দেবহাটার পারুলিয়ায় হাফেজ কল্যান পরিষদের কমিটি গঠন: সভাপতি রবিউল, সম্পাদক হাফিজুর

    দেবহাটার পারুলিয়ায় হাফেজ কল্যান পরিষদের কমিটি গঠন: সভাপতি রবিউল, সম্পাদক হাফিজুর

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় হাফেজ কল্যান পরিষদের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা কমিটি ও উপদেষ্টা মন্ডলীর নের্তৃবৃন্দরা এ কমিটি গঠন করেন। এতে সভাপতি হয়েছেন হাফেজ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ হাফেজ হাফিজুর রহমান। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি হাফেজ মারুফ বিল্লাহ, হাফেজ নাইম হোসেন, যুগ্ম সম্পাদক হাফেজ মুফতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু মুছা, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক হাফেজ সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক হাফেজ ফিরোজ হোসেন, শিল্প সাহিত্য ও গবেষণা সম্পাদক হাফেজ আব্দুর রহমান, সমাজ কল্যান সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ আবু তাহের, হাফেজ জামসেদ, হাফেজ আব্দুর রহমান, হাফেজ ওয়ালিদ হাসান, হাফেজ ইসমাইল, হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ ওবায়দুল্লাহ, হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম, হাফেজ নাসিরুদ্দিন, হাফেজ শফিকুল ইসলাম, হাফেজ সাজিদুর রহমান, হাফেজ সিয়াম হোসেন, হাফেজ মাহমুদউল্লাহ, হাফেজ রাজিব হোসেন, হাফেজ সজিব হোসেন ও হাফেজ মনিরুল ইসলাম।

  • দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট

    দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট

    দেবহাটা প্রতিনিধি :- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা উপজেলার সখিপুর (উত্তর) ইউনিয়নের আয়োজনে ৪দলীয় আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
    এ খেলায় সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার।
    বিশেষ অতিথি ছিলেন, সখিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আফসার আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, দেবহাটা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী সাফায়েত হোসেন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বায়তুলমাল ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক রুহুল আমীন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারী শাহরিয়ার সজীব সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
    খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ও ২নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ফাইনাল খেলায় অংশ নেয়। খেলায় ৪নং ওয়ার্ড টাইব্রেকারে ৪-২ গোলে ২নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যানঅবদা টুর্নামেন্ট হন ৪নং ওয়ার্ডের তামিম হোসেন, সর্বোচ্চ গোলদাতা ২নং ওয়ার্ডের শাহরিয়ার সজীব, সেরা গোলরক্ষক ৪নং ওয়ার্ডের আবু ফয়সাল।

  • সাতক্ষীরায় আমীরে জামায়াত ডাঃ শফিকুরের আগমনে প্রতাপনগরে জামায়াতের প্রস্তুতি সভা

    সাতক্ষীরায় আমীরে জামায়াত ডাঃ শফিকুরের আগমনে প্রতাপনগরে জামায়াতের প্রস্তুতি সভা

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।সাতক্ষীরায় আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২২ নভেম্বর) বেলা ৩ টায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মসজিদে ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা আল-আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের নমিনী আলহাজ্ব মুফতি মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান,নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা,সহকারী সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহীন,বাইতুলমাল সেক্রেটারী প্রভাষক মাওঃ আনোয়ারুল হক,সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,প্রতাপনগর এ পি এস কলেজের অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান,অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ বদরুল আলম,উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান প্রমুখ।নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বর তারিখের জনসভায় সকল কর্মী সমর্থক দেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জনান।