Category: কালিগঞ্জ

  • নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি গঠন

    নলতা শরীফ ক্রিকেট একাডেমির নতুন কমিটি গঠন

    হারুন উর রশীদ,কালিগঞ্জ: ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট মাঠে দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে নলতা শরীফ ক্রিকেট একাডেমিতে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বিদ্যালয়ের এডিশনাল বিল্ডিংয়ের হল রুমে অনুষ্ঠিত কমিটি গঠন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান হোসেন। ক্রীড়া সংগঠক শেখ অজিবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, শেরে বাংলা ক্লিনিকের সহ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক মোঃ সাইফুল ইসলাম, প্রধান কোচ মোঃ রবিউল ইসলাম এবং স্থানীয় সাংবাদিকরা। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ডাঃ মোঃ আকছেদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ অজিবর রহমান, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম (তপু)। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ রমজান হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুম ইবনে মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম বিন আকবার, প্রধান কোচ মোঃ রবিউল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ গোলাম মোস্তফা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ আকরাম হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হক দোলন।

     

  • ইতিহাসের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে কালিগঞ্জের ‘নবরত্ন’ মন্দির

    ইতিহাসের কঙ্কাল হয়ে দাঁড়িয়ে কালিগঞ্জের ‘নবরত্ন’ মন্দির

    স্টাফ রিপোর্টার: জলাধারের স্থির জলে প্রতিচ্ছবি হয়ে আছে এক খণ্ড ভাঙাচোরা ইতিহাস। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নে একসময়ের জৌলুসপূর্ণ ৫০০ বছরের পুরনো ড্যামরাইল নবরত্ন মন্দিরটি এখন কেবল ইটের এক কঙ্কালসার স্তূপ। আগাছা আর পরগাছার শেকড়ে বন্দী এই স্থাপত্যটি যেন নি:শব্দে ধসে পড়ার প্রহর গুনছে। জলাধারের পাড়ে বিষণ্ণ দাঁড়িয়ে আছে ইতিহাসের এই জীবন্ত সাক্ষী। সম্প্রতি মন্দির এলাকায় গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। একসময় যেখানে চূড়াগুলো আকাশ ছুঁতে চাইত, সেখানের বট-পাকুড়ের ডালপালা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে মন্দিরটিকে। পাতলা ইটের গাঁথুনি খসে পড়ছে। মন্দিরের চারপাশের জলাধারটি ইতিহাসের সাক্ষ্য দিলেও এর অবকাঠামো এখন জরাজীর্ণ। দূর থেকে দেখলে মনে হয়, কোনো এক পরিত্যক্ত টিলা সিক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাসবিদদের মতে, ১৫৮০-এর দশকে রাজা প্রতাপাদিত্যের পিতা রাজা বিক্রমাদিত্য এই মন্দিরটি নির্মাণ করেন। বাংলার নিজস্ব নবরত্ন শৈলীতে নির্মিত এই মন্দিরের ছাদে ছিল ৯টি সুদৃশ্য চূড়া। তৎকালীন দক্ষিণবঙ্গের ধর্মীয় স্থাপত্যের এক শ্রেষ্ঠ উদাহরণ ছিল এটি। কিন্তু আজ চূড়া নেই, নেই সেই কারুকাজ করা দেয়াল; আছে শুধু ইতিহাসের হারিয়ে যাওয়ার হাহাকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসপ্রেমীরা যখন এই দুর্লভ স্থাপত্য দেখতে আসেন, তাদের চোখেমুখে ধরা পড়ে বিষাদ। পর্যটকদের জন্য কোনো পথ নেই, নেই সামান্য বিশ্রামের জায়গা। স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, ‘‘প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েই দায়িত্ব শেষ করেছে। বছরের পর বছর যায়, সংস্কারের কোনো ছোঁয়া লাগে না। জরুরি ভিত্তিতে এই মন্দিরের সংস্কার করা না হলে আগামী কয়েক বছরের মধ্যে এটি পুরোপুরি বিলীন হয়ে যাবে। এটি কেবল একটি মন্দির নয়, এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।’’ স্থানীয় কালিগঞ্জ রোকেয়া-মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন বলেন, দেয়ালের ফাঁক দিয়ে গজিয়ে ওঠা গাছগুলো মন্দিরের ভিত্তি আলগা করে দিচ্ছে। বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে শেষ স্মৃতিটুকুও। এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই দখলদার পরগাছা পরিষ্কার করে বৈজ্ঞানিক পদ্ধতিতে মন্দিরটি সংস্কার করা হোক। পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক এই ঐতিহাসিক স্থানটিকে। কর্তৃপক্ষের অবহেলায় বাংলার এই অমূল্য রত্নটি কি শেষ পর্যন্ত ধুলোয় মিশে যাবে? নাকি নতুন করে প্রাণ পাবে ড্যামরাইলের এই নবরত্ন? উত্তর এখন সময়ের হাতে।

  • হ্যাঁ ভোট মানে বাংলাদেশের স্বাধীনতা। না মানে দিল্লীর বশ্যতা.. ডা. তাহের

    হ্যাঁ ভোট মানে বাংলাদেশের স্বাধীনতা। না মানে দিল্লীর বশ্যতা.. ডা. তাহের

    কুমিল্লা অফিস :
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, এবারের নির্বাচনে একটি সুযোগ আসছে। গত ৫৬ বছরে অত্যাচার, দখলবাজ, লুটতরাজ, চরিত্রহীন কাজ, বাজে সংস্কৃতি এবং বাজে রাজনীতি ছিল সেটার কবর রচনা করে, আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবো, ইনশাআল্লাহ।এই নতুন বাংলাদেশে কি হবে? ৫৬ বছরে যে দুর্নীতি ছিল, সেটা থাকবে না। দুর্নীতির বিরুদ্ধেই আমাদের জিহাদ।
    এই নির্বাচনের দিন দুইটি ভোট। একটি দাঁড়িপাল্লায় দিবেন। অপরটি হ্যাঁ ভোট আর না ভোট। আমরা সবাই হ্যাঁতে ভোট দিবো। কারণ, হ্যাঁ মানে বাংলাদেশের স্বাধীনতা। না মানে দিল্লীর বশ্যতা। আমরা মাথা উচু করে দাঁড়াবো। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না।

    ডা.তাহের বলেন, আপনারা জানেন বাংলাদেশ দুর্নীতিতে পরপর তিনবার এক নম্বর হয়েছিল। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। এ দুর্নীতি যদি চলে যায়, তাহলের বাংলাদেশের উন্নয়ন অটোমেটিকভাবে ডাবল হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের মূল টার্গেটই হবে দুর্নীতি বন্ধ করা। সেটা আমরা অতীতে প্রমাণ করেছি। আপনারা জানেন ২০০১-০৬ সালে বিএনপির নেতৃত্বে যে সরকার ছিল, সেখানে জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। জামায়াতের মন্ত্রীদের কোন দুর্নীতি পাওয়া যায়নি। সুতরাং, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো সেটা আগেই প্রমাণ করেছিলাম।
    ডাঃ তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    ইউনিয়ন জামায়াতের আমীর কাজী মোঃ আবদুল কাদেরের সভাপতিত্বে ও জামায়াত নেতা আশরাফুল ইসলাম ইমরান লিটনের যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন। বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ইকবাল হোসেন মজুমদার, এডভোকেট সিরাজুল ইসলাম, ব্যাংকার আবদুল মান্নান ভুঁইয়া, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক নাজমুল হক মাহাদী, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আহসান উল্লাহ, ব্যবসায়ী এরশাদ উল্লাহ মজুমদার, এটিএম খোরশেদ আলম, সমাজসেবক আবদুর রাজ্জাক প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন……….মুহাদ্দিস রবিউল বাশার

    দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন……….মুহাদ্দিস রবিউল বাশার

    মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ,সাতক্ষীরা।।
    সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার মৌতলা,চাম্পাফুল ও নলতা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ ও হিন্দু সমাবেশ এবং নির্বাচনীয় জনসভা, অংশগ্রহণ করেন।

    মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ) সকাল থেকে কালিগঞ্জের মৌতলা বাস স্ট্যান্ড ও রায়পুর বাস স্ট্যান্ডে সংলগ্ন বাজারে গণসংযোগ, বিকালে চাম্পাফুল ইউনিয়নের শ্মশান ঘাটা নামক স্থানে হিন্দু সমাবেশ ও চম্পাফুল ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনীয় জনসভা এবং সন্ধ্যায় নলতা ইউনিয়নে কাশিবাটি টাইগার ক্লাব সংলগ্ন বাজারে গণসংযোগ ও ইছাপুরে হিন্দু সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। এসময় তিনি বলেন দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দল-মত ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন। তিনি আরও বলেন আপনারা অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের দুইটি মন্ত্রণালয় পরিচালনা করতে দেখেছেন। সার্চলাইট দিয়ে খুঁজেও ওই মন্ত্রণালয় দুটিতে কোনো অনিয়ম ও দুর্নীতি পাওয়া যায়নি।সংসদে যেতে পারলে সাতক্ষীরা জেলাকে বৈষম্যমুক্ত করে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন বলেও প্রতিশ্রুতি দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক , সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন ও সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলামসহদলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কর্মীও নেতৃবৃন্দ,কৃষক,শ্রমিক,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।গণসংযোগ ও জনসভায় বক্তারা আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব নির্বাচনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

  • কালিগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল

    কালিগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল

    আলমগীর কবির কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধিঃ

    সাতক্ষীরার কালিগঞ্জে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    যুব অধিকার পরিষদের কালিগঞ্জ উপজেলা সভাপতি সাইফুল ইসলাম আঙ্গুরের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুছানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহঃ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জনি। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি ।
    এছাড়াও আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াছিন আরাফাত, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি তবিবুর রহমান, জেলা সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি শারাফাত হোসেন, পেশাজীবী অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি ঢালী হাফিজুর রহমান, ছাত্র অধিকার পরিষদের
    ইকবাল হোসেন, কালিগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাসেল, কালিগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক আহবায়ক শিমুল, ব্যবসায়ী হাসানুর রহমান হাসান এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

  • নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

    নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ঈদ উপহার বিতরণ

    মোঃ হারুন উর রশীদ( কালিগঞ্জ, সাতক্ষীরা)
    সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় রমজানের শেষ সময়ে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক টুকরো ঈদের আনন্দ বয়ে আনলো মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ)। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী ও আপনজনদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়নের আমীর মাস্টার মোঃ আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের (এসডিএফ) নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম এবং নলতা ইউনিয়ন যুব জামায়াত ইসলামীর দায়িত্বশীল মোঃ আশরাফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম.জেএফ)এর সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, আরিফ হোসেন, আবুল কাশেম, আব্দুল্লাহ, রহিমা খাতুন, আবুল হুসাইন প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।এ ধরনের মহতী উদ্যোগ সমাজে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ। অতিথিরা তাদের বক্তব্যে এমজেএফ-এর এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবান মানুষদের ভবিষ্যতে এমন আরও উদ্যোগ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
    উপস্থিত শিক্ষার্থীরা উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত হয় এবং তাদের হাসিমুখ পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের এমন সহযোগিতা বিশেষ শিশুদের জীবনে আনন্দ ও উৎসবের বার্তা পৌঁছে দেয়, যা সত্যিই প্রশংসনীয়।

  • কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন

    কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন

    নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
    ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এ দিন (বুধবার, ২৬শে মার্চ) দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। উপজেলার সকল সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সোহরাওয়ার্দী পার্কের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন অধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারী সংস্থা ও সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।
    সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষে কুচকাওয়াজ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা ও চিত্রংকন এর আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ আকরাম হুসাইন। গীতা থেকে পাঠ করেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক। অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথি বৃন্দ প্যারেড মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক কবুতর উড্ডয়ন করেন। এরপরে প্যারেড পরিদর্শন কুচকাওয়াজ উপভোগ করেণ অতিথিবৃন্দ। উপজেলা পরিষদ মাঠে সুসজ্জিত প্যান্ডেলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে যুব উন্নমন কর্মকর্তা এসএম আকরাম হোসেন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা ছাত্র সমন্বয়কের আহবায়ক আমির হামজা প্রমুখ।
    অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুধীজন। উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামন করে বিশেষ দোয়া ও উপাসনা করা হয়।

  • কালিগঞ্জ জামায়াতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

    কালিগঞ্জ জামায়াতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

    মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন সহ ৩ শতাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার (২৪ মার্চ) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লেয়াকাত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের রাজনৈতিক এবং ধর্মীয় পার্থক্য ও মতবিরোধ থাকবে কিন্তু এ দেশটা আমাদের সবার, দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
    অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

    এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা আহবায়ক মো: আমির হামজা প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।

  • নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ সাতক্ষীরা) ।।
    সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (২৩ মার্চ) বিকাল ৪:০০ টা সময় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা থানা শাখার সভাপতি হাফেজ বিলাল উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবিরের অফিস সম্পাদক মোঃ নাজমুল হোসেন ।বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা ও কর্ম সদস্য কাজী মুজাহিদুল আলম,জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা সহকারি সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম,উপজেলা বায়তুল মাল সম্পাদক আবু রাসেল আশকারী, সাবেক ছাত্রনেতা ও জামায়াত নেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসাইন ও সেক্রেটারি কাজী হাবিব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রেজা,শিবিরের দায়িত্বশীল সোহেল রানা, নাঈম হোসেন, নাজমুস সাকিবও ইউনিয়নের দায়িত্বশীল কর্মীবৃন্দ প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।

  • নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

    নলতায় সামাদ হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

    মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা)
    সাইফুল ইসলাম ওরফে সামাদ নামে ১৪ বছরের এক শিশু কিশোরকে গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
    শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজের পর হতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নবাসীর আয়োজনে নলতা-তারালী সড়কের ইন্দ্রনগর মোড় নামক স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
    উক্ত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে ইন্দ্রনগর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শাহিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন নলতা ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুল্লাহ হাবিব, শেখ আবু বক্কর, শিক্ষক আলমগীর হোসেন বাবু, ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক, রেজাউল ইসলাম শেখ, আমিনুল ইসলাম, শেখ, মুস্তাফিজুর রহমান সজল এবং তরিকুল ইসলাম চান্দু প্রমূখ।
    এসময় বক্তারা বলেন-ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র মাদকাসক্ত শরিফুল ইসলাম ওরফে অমিত কর্তৃক গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে সাইফুল ইসলাম ওরফে সামাদকে গলাই ছুরি দিয়ে জবাই হত্যা চেষ্টা চালায়। উক্ত ঘটনা দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে এর প্রতিবাদ কর্মসূচির হুমকি ঘোষণা করা হয়।

    উল্লেখ্য, ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের শিশু পুত্র সাইফুল ইসলাম ওরফে সামাদ এবং একই গ্রামের রেজাউল পাড়ের মাদকাসক্ত পুত্র শরিফুল ইসলাম ওরফে অমিত দু’জন গত কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি আসে। দু’জনের পূর্ব শত্রুতা ও মনোমালিন্যের জের ধরে গত ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্দ্রনগর হুসনাইনবাদ জামে মসজিদের সামনে ফেলে সাইফুল ইসলাম ওরফে সামাদকে প্রকাশ্যে গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে। ঐসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমান সামাদ সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উক্ত ঘটনায় ভুক্তভোগীর পিতা আব্দুল মালেক বাদী হয়ে গত ১২ মার্চ বুধবার কালিগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা করে। উক্ত মামলায় ১৩ মার্চ বৃহস্পতিবার রাতে ইন্দ্রনগর গ্রামের রহিম বক্স পাড়ের পুত্র আব্দুর রউফ ওরফে রফুকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়াও মামলার অন্যতম মুল আসামি শরিফুল ইসলাম ওরফে অমিতকে আজ শুক্রবার বেলা দেড়টার সময় নলতা হাটখোলা হতে পুলিশ গ্রেফতার করে। এই নিয়ে পুলিশ এ পর্যন্ত মোট ২ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ মামলার অন্যান্য আসামিরা হলো ইন্দ্রনগর গ্রামের মৃত রহিম বক্স পাড়ের পুত্র রেজাউল পাড় এবং তার পুত্র জনি। আসামি ২ জনের গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।