Category: কালিগঞ্জ

  • নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    নলতায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

    মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার , ৭ মার্চ বিকাল ৫:৩০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা শাখার উদ্যোগে নলতা হাটখোলা কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াতে মধ্য দিয়ে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক দেবহাটা আমির আসাদুজ্জামান মুকুল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সহকারি সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারী শহিদুল ইসলাম ঢালী,বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেন,বাংলাদেশ জামায়াত ইসলামি নলতা ইউনিয়ন শাখার সহ-সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা উপজেলা ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন, অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সাবেক সভাপতি আজিজুর রহমান, জামায়াত নেতা মুজিবুর রহমান,সাইফুল ইসলাম,শ্রমিক নেতা কাওসার আলী,সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  • কালিগঞ্জে বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন

    কালিগঞ্জে বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন

    মো: আফজাল হোসেন, নিজস্ব প্রতিনিধি: গ্রাম হবে শহর এই প্রতিপাদ্যর বাস্তব প্রতিফলনের প্রচেষ্টা এবং গ্রামীন জনপদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে কৃষ্ণনগর বাজারে বন্ধন হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে।সেবা নিন” সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে হসপিটালটির উদ্বোধন উপলক্ষে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
    ২৫ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে, বন্ধন গ্রুপের নির্বাহী পরিচালক ও বন্ধন চিকিৎসালয়টির প্রধান নির্বাহী আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল। হাফিজুর রহমান শিমুল ও আবু আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস , উপজেলা সমবায় অফিসার আকরাম হোসেন , কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ মৃধা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওঃ মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সা়ংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত হোসেন, সমাজ সেবক মোঃ আব্দুল আজিজ গাইন, মাস্টার রফিকুল ইসলাম, আমিনুর রহমান প্রমুখ।
    আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, বন্ধন সংস্থার কর্মকর্তা ককর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভা শেষে কৃষ্ণনগর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধন হসপিটাল চত্বরে ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। সবশেষে মাওলানা সিদ্দিক হাসানের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম সমাপ্তি করা হয়।

  • পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ

    পপ তারকার মৃত্যুদণ্ড দেয়া হয়নি: ইরানের বিচার বিভাগ

    নিউজ অনলাইন: রাষ্ট্র পরিচালিত একটি মিডিয়ায় প্রচারিত পপ তারকা তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরানের বিচার বিভাগ।
    আজ সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যশনাল। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) তাতালুর মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রতিবেদনটি প্রথম প্রকাশ করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জামে জাম। তবে বিচার বিভাগের গণমাধ্যম অফিস এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছে, তাতালুর চূড়ান্ত রায় এখনও দেয়া হয়নি।
    মিডিয়াটি দাবি করেছিল, নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে ‘তাতালু’ নামে পরিচিত বিতর্কিত গায়ক আমির হোসেন মাগসুদলুকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
    ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সম্প্রতি এই গায়ক ‘আইনি ধারায় ছাড়পত্র পাওয়ার যোগ্য’ হয়ে উঠেছেন। ফৌজদারি আদালতের নবম শাখার রায়ে প্রসিকিউটর আপত্তি জানানোর পর তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ খারিজ করা হয়। এরপর মামলা অন্য আদালতে পাঠানো হয়েছে।
    ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন ৩৭ বছর বয়সী তাতালু। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি কর্তৃপক্ষ তাকে ইরানে ফেরত পাঠায়। তাকে ‘পতিতাবৃত্তি প্রচার’, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘প্রচার’ এবং ‘অশ্লীল বিষয়বস্তু’ প্রকাশের অভিযোগসহ বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।
    ২০১৭ সালে অতি-রক্ষণশীল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে টেলিভিশনে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। মাগসুদলু তার ট্যাটু ও পপ সঙ্গীতের জন্য ভক্তদের কাছে বেশি পরিচিত। ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গানও প্রকাশ করেন।

    /এএম

  • পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

    পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক

    নিউজ অনলাইন: পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন আনা হচ্ছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
    জানা গেছে, বৈঠকে আয়রন, রয়েল ব্লু, ডিপখাকি, ডিপব্লু, জলপাইসহ কয়েকটি রংয়ের পোশাকের মডেল উপস্থাপন করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে তিন বাহিনীর জন্য আলাদা আলাদা রংয়ের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে ‘আয়রন’। র‌্যাবের পোশাক হচ্ছে জলপাই বা অলিভ রংয়ের এবং আনসারের পোশাকের রং হচ্ছে ‘গোল্ডেন হুইট’।
    এর আগে, বিভিন্ন স্যাম্পলের পোশাক উপস্থাপন করা হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে যুব ও ক্রীড়া, পরিবেশ, বিদ্যুৎ জ্বালানি, শিল্পসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যদের বিভিন্ন রঙয়ের পোশাক পরিয়ে বৈঠকে উপস্থিত করা হয়। সেখান থেকে এক এক বাহিনী নিজেদের জন্য এক এক রঙয়ের পোশাক নির্ধারণ করে নেয়। ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক।

  • বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ: বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখা অফিস রুমে ২৫টি অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার আমির মাস্টার আকবর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি কাজী হাবিবুর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবাংলাদেশ জামায়াত ইসলামী কালিগঞ্জ উপজেলা যুব বিভাগের টিম সদস্য ও সাবেক ছাত্রনেতা মাওলানা আশরাফ হোসেন, নলতা ইউনিয়ন শাখার নায়েবে আমির মোহাম্মদ রফিকুল ইসলাম , জামায়াত নেতা নিজামুদ্দিন, আশিকুর রহমান,সহ বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

  • কালিগঞ্জে  আমিনুল-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    কালিগঞ্জে আমিনুল-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ সাতক্ষীরা): আসুন আমরা শীতার্তদের পাশে দাঁড়াই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এতিম, অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন আমিনুল- আশরাফ ফাউন্ডেশন । গত বৃহস্পতিবার (১৬ই – জানুয়ারি) বেলা ১০ টার সময় রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আমিনুল ইসলাম ও তার ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলামের নিজস্ব বাসভবন চত্বরে প্রায় ৬ শতাধিক শীতার্তদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব মাহবুবুর রশিদ মুকুলের সঞ্চালনায় এবং কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রতিষ্ঠাতা প্রাক্তন অধ্যক্ষ আবু সাঈদ মাহমুদ । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আতাউর রহমান, শিক্ষক মোহাসিন, রতনপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আজাদুর রহমান, দলিল লেখক আব্দুল খালেক, জহিরুদ্দীন, মতিয়ার রহমান প্রমুখ।
    এ সময় বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করলে সাধারণ অসহায় গরীব মানুষ উপকৃত হবে। আত্ম মানবতা সেবায় আত্মনিয়োগ করা পরম এবাদত। বক্তারা বলেন প্রচণ্ড শীতে এলাকার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও হতদরিদ্ররা কষ্ট পাচ্ছে। শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো বস্ত্র কেনার সামর্থ্য নাই। তাই সামর্থ্যবানদের উচিত এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো।

  • নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

    নলতায় এম,জে,এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

    বিশেষ প্রতিনিধি: নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) আয়োজনে এবং অধ্যাপক ডা. মো.আব্দুল মালেক খান ও অধ্যাপক ডা.এস, এম আব্দুল ওহাব এর সহযোগিতায় বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অভিভাবক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম (খোকন), নলতা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আরিফুল হক, আবুল কাশেম, শরিফা পারভীন, রহিমা খাতুন, আবুল হুসাইন, শাহআলম, রাজিয়া খাতুন সহ প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না। তাদেরও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের জন্য সেবা সবার আগে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হবে। তিনি আরো বলেন, কালিগঞ্জ উপজেলার একমাত্র সরকার স্বীকৃতি প্রতিবন্ধী বিদ্যালয়টি অবহেলিত মানুষের জন্য বিশেষ অবদান রাখায় ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যাব।

  • নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার স্বনামধন্য নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের হল রুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক মাহমুদুন্নবী খান ও মোমেনা খানমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজের গর্ভানিং বডির সভাপতি মোঃ নজরুল ইসলাম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ,কালিগঞ্জ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মোঃ আকবার হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসাবে পবিত্র কোরআন তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ, হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর জীবন ধারা পাঠ, কবিতা আবৃত্তি, একক অভিনয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  • আশাশুনিতে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের ওরিয়েন্টেশন

    আশাশুনিতে ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের ওরিয়েন্টেশন

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি:  আশাশুনিতে উপজেলা জামায়াতের আয়োজনে বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তাজা,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,মাওলানা আব্দুল বারী,প্রভাষক শাহজাহান আলী,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী,উপজেলা কর্মপরিষদ সদস্য শাহ অহিদুজ্জামান শাহিন,এবিএম আলমগীর পিন্টু প্রমুখ।

  • কালিগঞ্জ জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    কালিগঞ্জ জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার(১২ জানুয়ারী) সকাল ৮টায় জাফরপুর সমাজ কল্যাণ পরিষদ প্রাংগনে ১০০ টি অসহায় দুস্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বিএনপি নেতা আব্দুল গফফার, তারালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম এবং সমাজ কল্যাণ পরিষদটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি আজিজুর রহমান সমাজ কল্যাণ পরিষদের এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে মানবিক কাজে এবং দুস্থ অসহায়দের সাহায্যর্থে বৃত্তবানদের এগিয়ে আশার আহবান জানিয়ে সুস্থ সুন্দর মানবিক সমাজ বিনির্মানে ইসলামের সু-মহান আদর্শ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান। শীতবস্ত্র পেয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে উচ্ছাস লক্ষ্য করা যায়।