হারুন উর রশীদ: সাতক্ষীরার কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের অভিযানে কালিগঞ্জ উপজেলা মোড়ে মান্দার স্টোরের মালিক ইয়াহিয়া খানকে ৩ হাজার এবং পাউখালি এলাকার একটি মুদিখানা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান। এ সময় কালিগঞ্জ থানা পুলিশ অভিযানকে সহায়তা প্রদান করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Category: কালিগঞ্জ
-

নলতায় এমপি মুহাদ্দিস রবিউল বশারকে সংবর্ধনা
হারুন উর রশীদ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আল হেরা প্রি-ক্যাডেট অ্যান্ড মডেল মাদরাসায় নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বশারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সোমবার (৯ মার্চ) সকালে মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণিতে অংশ নেওয়া ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন ট্যালেন্টপুলসহ মোট ১৭ জন এবং ৮ম শ্রেণিতে অংশ নেওয়া ৭ জনের মধ্যে ৪ জন ট্যালেন্টপুলসহ ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। মাদরাসার সিনিয়র শিক্ষক আবু বকর সাকিব জামানের সঞ্চালনায় এবং আলহাজ মোকসেদ আলী মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বশার। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। উপস্থিত ছিলেন আবু রাসেল আসকারী, আনোয়ারুল ইসলাম, মাওলানা আশারাফ, মাস্টার আকবার হোসাইন, রফিকুল ইসলাম খোকন, নাজমুল ইসলাম ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামানসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। পরে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বশার বলেন, কোরআনের আলোকে মানুষ গড়ার শিক্ষাই প্রকৃত শিক্ষা। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
-

কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় মোকলেছুর রহমান নামের এক বিকাশ এজেন্টের ওপর হামলা করে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ৩টার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর ও পরে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি কালিগঞ্জের মৌতলা গ্রামের বাসিন্দা। মোকলেছুর রহমান জানান, তিনি পেশায় একজন বিকাশ এজেন্ট। তার কৃষ্ণনগর বাজারে একটি দোকান রয়েছে। রোববার দুপুর আনুমানিক ৩ টার দিকে তিনি মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন। বাজার থেকে ১কি:মি: আগে বাশতলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
-

কালিগঞ্জে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি
কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক নেতারা। রবিবার (৮ মার্চ ২০২৬) সকালে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস-১২০৬৮) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালিগঞ্জ উপজেলার ৬৩নং বেনাদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীন (আলো)-এর ওপর একই বিদ্যালয়ের ভুয়া জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু) শারীরিক নির্যাতন, সরকারি কাজে বাধা প্রদান এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৬ মে ২০২৫ তারিখে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির চারুকারু বিষয়ে প্রান্তিক মূল্যায়ন চলাকালে অভিযুক্ত আরিফুল ইসলাম আকস্মিকভাবে বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা বন্ধ করার হুমকি দেন। এ সময় সহকারী শিক্ষক আছিয়া পারভীন প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়। পরদিন ৭ মে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে আবারও বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষায় বাধা সৃষ্টি ও ওই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। পরে অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ২১৬৮ নং স্মারক আদেশে শিক্ষক আছিয়া পারভীনকে একই উপজেলার ১১৭ নং পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়। এতে তিনি চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেন শিক্ষক নেতারা। বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা শিক্ষক সমাজের জন্যই নয়, সমগ্র জাতির জন্য লজ্জাজনক। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। মানববন্ধনে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা, ২১৬৮ নং স্মারক আদেশ প্রত্যাহার করে শিক্ষক আছিয়া পারভীনকে পূর্বের বিদ্যালয়ে পুনর্বহাল করা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষকদের সুরক্ষায় পৃথক শিক্ষা সুরক্ষা আইন প্রণয়ন করা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিনা আক্তার চায়নার সভাপতিত্বে এবং বিশ্বনাথ অধিকারী শীলনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এস এম গোলাম রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হোসেন মিঠু, শিক্ষক নেতা জাকিয়া সুলতানা, শহিদুল ইমরান, দেবদাস মন্ডল, দেবাশিষ অধিকারী, সহকারী শিক্ষক আবু আসলাম, গোলাম মোস্তফা প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এ সময় দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন তারা।
-

কালীগঞ্জে জমায়াতের যুব ও ক্রীড়া বিভাগের ইফতার মাহফিল
আমিমুল ইহাসান: কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে ইউনিয়ন জমায়াত অফিসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ সৃষ্টি করে যুবকদেরকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় না, জামায়াত যুবকদেরকে আল আল থকুরআনের কর্মী তৈরি করতে চাই। আজ ঐতিহাসিক বদর দিবসে যুবকদেরকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিজেদেরকে এক একজন কোরআনের কর্মী হতে হবে। তারালী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো: আবু তাহের সেলিমের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন উপজেলা জমায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও উপজেলা জমায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জমায়াতের আমির জনাব আবদুল ওয়াজেদ, ইউনিয়ন জমায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক, তারালী ইউনিয়ন ছাত্র শিবির পশ্চিমের সভাপতি আল আমিন হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন তারালী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের টিম সদস্য মাসুম বিল্লাহ, হাবিবুল্লাহ, আবু বক্কার সিদ্দিক, রবিউল ইসলাম ও আব্দুস সালাম।
-

কালীগঞ্জে বেশি দামে পেট্রোল বিক্রির অভিভাগে জরিমানা
হারুন উর রশীদ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলায় খোলা বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রমণ আদালতে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) সরকারি নির্দেশনা অনুযায়ী কালিগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনে ও খোলা বাজারে তেল সরবরাহের ব্যাপারে মালিক পক্ষ ও সাধারণ মানুষদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয়। এসময় খোলা বাজারে বেশি টাকায় পেট্রোল বিক্রিয় করায় ভ্রাম্যমান আদালতে ১জনকে ১০০০ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম খান। এ সময় কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
-

সাতক্ষীরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণকে কেন্দ্র করে সাতক্ষীরায় সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ উঠেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই কাঙ্ক্ষিত পণ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেন ক্রেতারা। সরেজমিনে সাতক্ষীরা সদর উপজেলা ও কালিগঞ্জ উপজেলা-র বিভিন্ন টিসিবি ডিলারের দোকানে গিয়ে দেখা গেছে, নারী-পুরুষের দীর্ঘ লাইন। ইফতারের ঠিক আগে বা আজানের পূর্বমুহূর্তে পণ্য বিতরণ করায় ক্রেতাদের মধ্যে হুড়োহুড়ি দেখা দেয়। সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন।
টিসিবি ট্রাকে সীমিত পরিমাণে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে। পাঁচ ধরনের পণ্য সমন্বয়ে একটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা, যা বাজারদরের তুলনায় কম। এই সাশ্রয়ের জন্য মানুষ রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিন ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে ডিলাররা পণ্য সঠিক সময়ে বিতরণ না করে পরে বেশি দামে বিক্রি করছেন। শহরের কয়েকজন ডিলার গ্রাহকদের নম্বরযুক্ত কার্ড দিয়েছেন, যার ফটোকপি ডিলারের কাছে সংরক্ষিত থাকে। অভিযোগ রয়েছে, যারা নির্ধারিত দিনে পণ্য নিতে আসেন না, তাদের বরাদ্দকৃত পণ্য অন্যত্র বিক্রি করা হয়। এছাড়া কালিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় স্মার্ট কার্ড স্ক্যান করে পণ্য দেওয়ার নিয়ম থাকলেও কিছু ডিলারের কাছে গ্রাহকদের কার্ডের স্ক্যানকপি কম্পিউটার বা ল্যাপটপে সংরক্ষিত থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই কপি ব্যবহার করে অনুপস্থিত গ্রাহকদের পণ্য অন্যত্র বিক্রির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা। রাশিদা খাতুন নামে এক নারী জানান, দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি পণ্য পাননি। পণ্য কম থাকায় সবাই দ্রুত নিতে চাওয়ায় হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়, যা ঝুঁকিপূর্ণ। মো. বায়েজীদ হাসান অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে টিসিবি পণ্য পরে কালোবাজারে বিক্রি হচ্ছে। বিকাল ৫টার পর পণ্য বিতরণ শুরু হলেও অধিকাংশ মানুষ তা সংগ্রহ করতে পারছেন না। তিনি বিষয়টি জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে দায়িত্বপ্রাপ্ত টিসিবি ডিলার শেখ সাদিকুর রহমান বলেন, মূল স্মার্ট কার্ড স্ক্যান ছাড়া কাউকে পণ্য দেওয়ার সুযোগ নেই। যে কার্ড স্ক্যান হয় না, সেই পণ্য জমা রাখা হয় এবং পরবর্তী মাসে ওই পরিমাণ পণ্য কম বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত সময়েই পণ্য বিতরণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, বিষয়টি জানা হয়েছে। খোঁজখবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। -

ধলবাড়িয়ায় এমপি মুহাদ্দিস রবিউল বাশারকে সংবর্ধনা ও ইফতার মাহফিল
হারুন উর রশীদ: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (০৩ মার্চ ২৬) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা গোবিন্দকাটি প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ধানবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ শাহা মাসউদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বক্তব্যে বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়া পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও নৈতিক মূল্যবোধ বিষয়ে তিনি আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এবং কালিগঞ্জ উপজেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি ডঃ মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
-

নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল
নলতা প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ২টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের হলরুমে মনোরম পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি রফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির ও সাতক্ষীরা জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা ইউনিট সদস্য মাওলানা আশরাফ হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা সূরা কর্মপরিষদ সদস্য ডা. মাওলানা আজিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা শাহ সিদ্দিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ও নলতা ইউনিয়ন টিম সদস্য প্রভাষক মামুন বিল্লাহ, জামায়াত নেতা মাস্টার আনিসুর রহমান, শ্রমিক নেতা মুজিবুর রহমান, শ্রমিক নেতা কাউসার আলী, ছাত্রনেতা সাকিব হোসেন, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক লতিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাজী মুজাহিদুল আলম।
-

কালিগঞ্জে ইঞ্জি. আইয়ুব হোসেন মুকুলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
হারুন উর রশীদ: পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের গরিব, অসহায় ও মেহনতি মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানবতার ঘর ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জি. আইয়ুব হোসেন (মুকুল)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, কুশলিয়া, ধলবাড়িয়া, রতনপুর, কৃষ্ণনগর, মৌতলা, বিষ্ণপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
