নিউজ অনলাইন: বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এই কথা বলেন।
সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ভারত ওই সব স্থানে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।
Category: কালিগঞ্জ
-

বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
-

কালিগঞ্জ জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। আজ ০৯ জানুয়ারি সকাল ৭টার সময় কালিগঞ্জ শহরের মোসলেমের হাটখোলায় ৩০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।কুশুলিয়া ইউনিয়ন সভাপতি জনাব আব্দুর রশিদ ঢালির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি জননেতা মাওলানা আজিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব আফতাব উদ্দীন, ড.মিজানুর রহমান,সমাজ সেবক শেখ আলমগীর হোসেন,হাফিজুর রহমান,জামায়াত নেতা আব্দুর রহিম ও নজিবর রহমান প্রমুখ।প্রধান অতিথি বলেন, জামায়াতের পক্ষ থেকে এটা আপনাদের জন্য সামান্য উপহার। দেশব্যাপী আমাদের এমন কর্মসূচি অব্যাহত।উচিত ছিল রাষ্ট্রের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিন্তু রাষ্ট্র এটা করতে ব্যর্থ হয়েছে। একমাত্র ইসলামি রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আগামীতে এমন একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আমদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।
-
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে নলতাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন
উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলা, নলতা ইউনিয়ন পরিষদের এক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।০৬ জানুয়ারি ২০২৫ সোমবার সকাল ১২টা সময়ে নলতা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে চেয়ারম্যান আজিজুর রহমান পাড় এর সভাপতিত্বে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সামরিক প্রশিক্ষন দেওয়ার ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ না করার বিষয় তুলে ধরেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়নের অফিসার মোঃ আকরাম হোসেন ও কালিগঞ্জ উপজেলা সমন্বয়ক মোঃ আমির হামজা, মোঃ মারুফ বিল্লাহ, মোঃ আবু ইছা, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আনারুল ইসলাম, নলতা এ এম আর কলেজের অধ্যাপক মোঃ আব্দুল, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আব্দুল মজিদ, মানষ চক্রবতি সহ নলতা মাধ্যমিক বিদ্যালয়র ও নলতা কলেজের সমন্বয়ক বৃন্দু । এছাড়াও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়নের সচিব মোঃ শহিদুল ইসলাম ও ওয়ার্ড মেম্বার গণেরা।
-

জলবদ্ধতা নিরশনে কালিগঞ্জের বিলগুল্লি এলাকার নালা (বারো পিট) কাজের শুভ উদ্বোধন
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ,
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে (সোমবার ৬ জানুয়ারি) বিকাল ৫ টায় সাদপুর ব্রাক অফিস সংলগ্ন বিলগুল্লিতে সাদপুর খামারপাড়া নারায়ণপুর বিলগুল্লি বিলের পানি নিষ্কাশন নালা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্বল্প পানি চাহিদা সম্পন্ন ফসল আবাদে পানি নালা (বারো পিট) কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শফিউল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ভাড়াসিমলা ইউপি মেম্বার আব্দুল কাদের, মেম্বার রেজাউল ইসলাম, সাংবাদিক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, কৃষক শাহীন ও আব্দুল হালিম প্রমূখ অনুষ্ঠানে স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ষার সময় এলাকার জলবদ্ধতা নিরসনে ও মিষ্টি পানি আটকে মিষ্টি পানির মাছ চাষ ও বোরো ধান চাষ করার লক্ষ্যে এই নালা খুনন করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের দাবির প্রেক্ষিতে নালা খননের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী নালা খনন করা হবে। খালটি খনন হলে এলাকার প্রায় সাড়ে ৩০০ বিঘা জমির ফসল উৎপাদনে কৃষকরা উপকৃত হবে এবং সাদা মাছের চাষের সুবিধায় আসবে। সরকারি খরচে এই নালা খালটি ৮ ফিট গভীর ও ১২ ফিট চওড়া করে স্থানীয় শ্রমিক ও কৃষকরা কাটবে । উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন নালাটি কাটা হলে চাষাবাদের পাশাপাশি এলাকার জলবদ্ধতা নিরসনে এলাকাবাসীর ও কৃষকদের ব্যাপক উপকারে আসবে। -

কালিগঞ্জ ছাত্রশিবিরের উত্তর আদর্শ শাখার কর্মী শিক্ষা বৈঠাক
মোঃ হারুন উর রশীদ, কালীগঞ্জ :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উত্তর আদর্শ উপজেলা শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষ বৈঠকের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলা নলতা ঐশী অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষা বৈঠকের থানা সভাপতি শেখ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া ইউনিভার্সিটি সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক বর্তমান নলতা ইউনিয়নের রোকন মাওলানা নাজমুস সাদাত । প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সভাপতি ছাত্রনেতা ইমামুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ,নলতা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব
আরো আলোচনা পেশ করেন ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃরফিকুল ইসলাম রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পশ্চিম আদর্শ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম ।
আরো উপস্থিত ছিলেন,থানা সেক্রেটারী মোঃমারুফ বিল্লাহ প্রমুখ। -

মাস্টার হাফিজুর রহমানের শ্বশুরের ইন্তেকাল, জানাযা সম্পন্ন
শফিকুল ইসলাম, লাঙ্গলঝাড়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার হাফিজুর রহমানের শ্বশুর মাস্টার আব্দুল আজিজ (৮০) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৫টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়ি কলারোয়ার লাঙ্গলঝাড়ায় ইন্তেকাল করেন।
জানাযা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ওমর আলী, মাস্টার হাফিজুর রহমান, লাঙ্গল ঝড়া জামে মসজিদের ইমাম আজহারুল ইসলাম, মরহুমের ছোট ছেলে অধ্যাপক মহসিন রেজা পিন্টু প্রমুখ।
-

কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ হারুন -উর-রশিদ,কলিগঞ্জ
কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা সুলতানপুর গ্রামে ৮ ডিসেম্বর (রবিবার) সকাল ৭ ঘটিকার দিকে পানিতে ডুবে আয়ান তোহা নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সুলতানপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে রাজমিস্ত্রি শেখ আতিকুর রহমানের ২ বছর বয়সের একমাত্র পুত্র আয়ান তোহা।আয়ান তোহার বড় চাচা খালেক মাসুদ বলেন, তোহা প্রতিদিন সকালে তার দাদার সাথে চা-বিস্কুট খেতে বাজারে যেতেন। আজ যখন তোহার দাদা বাজার থেকে বাড়ি ফেরে তখন সাথে কেউ ছিলো না, শোনাবোঝা করলে তিনি বলেন আমি একা গিয়েছিলাম বাজারে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠান পুকুরের দিকে গেলে তোহাকে সানের পাশে উল্টা হয়ে ভাসতে দেখি। পরে তোহাকে নিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তোহার দাদা শেখ আজিজুর রহমান বলেন, আমার দাদুভাই প্রায়ই আমার সাথে চা-বিস্কুট খেতে বাজারে যেতো। আজও যদি আমার সাথে যেতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না।
আয়ান তোহার পিতা শেখ আতিকুর রহমান কাজের উদ্দেশ্যে শরীয়তপুর অবস্থানকালে এ ঘটনাটি ঘটেছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী এ অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত। -

কালিগঞ্জে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন
মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ; সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল প্রাঙ্গনে লক্ষ টাকার ৮ দলীয় চেয়ারম্যান কাপ ২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায়। তীব্র প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় খুলনা মাসুম ফুটবল একাডেমির বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে মহিষকুড় সূর্য সৈনিক ক্লাব। জয়ী দলের পক্ষে ৪ নম্বর জার্সি পরিহিত মেহেদী গোলটি করেন। খেলা পরিচালনা করেন সাতক্ষীরা জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য মোঃ নাসির উদ্দিন, সহকারি হিসাবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মিজানুর রহমান, মুর্শীদ এলাহী বাবু ও ম্যাচ কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু। ঐতিহ্যবাহী ৬নং নলতা ইউনিয়ন বিএনপি-এর আয়োজনে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন অনুজা মন্ডল কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার , অমিত কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি), মোঃ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কালিগঞ্জ থানা, মোঃ আজিজুর রহমান পাড়, চেয়ারম্যান ৬নং নলতা ইউনিয়ন পরিষদ, রফিকুল ইসলাম খোকন, সভাপতি নলতা ইউনিয়ন বিএনপি ও প্রধান অতিথি সাতক্ষীরা ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম ভার্চুয়ালী যুক্ত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, শিক্ষক ও নলতা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় একমাত্র গোলদাতা মেহেদী সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
আগামী ২৫ নভেম্বর (সোমবার) টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় যশোর বাঁকড়া ফুটবল একাডেমির মুখোমুখি হবেন কালিগঞ্জ পাইলট ফুটবল ক্লাব।
-

কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান
স্টাফ রিপোটারঃ কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি কে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৩০ অক্টোবর ২০২৪ রোজ বুধবার সকাল ১১ টায় কলেজ মাঠ প্রাঙ্গনে জমকালো অনুষ্ঠানের মাধ্যম অত্র কলেজের নবনির্বাচিত সভাপতি সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ও নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ কতৃপক্ষ। উক্ত কলেজ আইটি বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ ইসরাফিল হোসেনের সঞ্চালনায় অধ্যক্ষ আরিফ বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নবনির্বাচিত কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য ও কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা নায়েবে আমির আলহাজ্ব মাওলানা লিয়াকত আলী ও অন্যান্য শিক্ষকবৃন্দ । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু ইসলাম সাবেক জি.বি সদস্য, আবু বকর সিদ্দিক সাবেক জি. বি সদস্য, মো:শামসুদ্দিন সানা, সাবেক জি.বি সদস্য, মো: মাষ্টার আব্দুল ওয়াজেদ, সাবেক জি.বি সদস্য, কাজী আলাউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, চাম্পাফুল ইউনিয়ন আমির নূরুল ইসলাম, ওয়ার্ড মেম্বার মোঃ ইব্রাহীম প্রমুখ ।
-

আওয়ামী খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে কালিগঞ্জে জামাতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পল্টন হত্যাকাণ্ডে জড়িত বাংলাদেশ আওয়ামীলীগের খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টন-বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে নৃশংসভাবে হত্যা করে। রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনাটি দেশের ইতিহাসে একটি অন্যতম নৃশংস ঘটনা।
সেই ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার(২৮ অক্টোবর) বিকাল ৩ টায় খান বাহাদুর আহছানউল্লাহ সেতুর দক্ষিন পাশ্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামাতের উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তি প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের সাতক্ষীরা জেলা নায়েবে আমীর মাওলানা মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, নায়েবে আমীর মাওলানা লিয়াকত আলী, সহকারী সেক্রেটারী মোশাররফ হোসাইন চৌধুরী, আবু ইসলাম, আনোয়ারুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারী আবু রাসেল আসকারী, তা’লিমুল কুরআন বিভাগীয় সভাপতি মাওলানা নুরুজ্জামান হাবীবী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার সালাউদ্দীন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মিজানুর রহমান, মাষ্টার ইউসুফ আলী, জামায়াতের চাম্পাফুল ইউনিয়ন আমীর মাওলানা নুরুল ইসলাম, নলতা ইউনিয়ন আমীর মাস্টার আকবার হুসাইন, রতনপুর ইউনিয়ন আমীর মাওলানা আজিজুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন আমীর মোঃ ইব্রাহিম বাহারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব আদর্শ শাখার সাবেক সভাপতি মোঃ জামাল ফারুক, পশ্চিম আদর্শ শাখার সাবেক সভাপতি মোঃ আজগার আলী, কালিগঞ্জ পূর্ব আদর্শ শাখার সভাপতি আজহারুল ইসলাম, পশ্চিম আদর্শ শাখার সভাপতি রবিউল ইসলাম, কালিগঞ্জ উত্তর সাথী শাখার সেক্রেটারী মোঃ মারুফ বিল্লাহ, শহীদ মোস্তফা আরিফুজ্জামানের পিতা শেখ আফতাব উদ্দীন, শহীদ আলী মোস্তফার ভাই মোঃ শাহ্ সিদ্দীক, শহীদ রুহুল আমিনের পিতা নূর ইসলাম গাজী প্রমুখ।