Blog

  • আশাশুনি বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ

    আশাশুনি বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বই বিতরণ

    আব্দুর রাজ্জাক : নতুন বছরের প্রথম দিনে আশাশুনি উপজেলার বৈকরঝুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১ জানুয়ারি)  সকাল ১১ টায় এ বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা শাকিলা খানমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাহিনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহজাহান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.টি.এ সভাপতি আহসান হাবীব। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক তাইজুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, শিক্ষিকা জেসমিন আরা,শিক্ষিকা তাসলিমা পারভীন, শিক্ষিকা জাহানারা খাতুন, শিক্ষিকা রোজিনা খাতুন প্রমুখ।

  • দেবহাটায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ 

    দেবহাটায় ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ 

    দেবহাটা প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনে দেবহাটা উপজেলায়  ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির পরিচালক এইচ এম ইমদাদুল হক।
    বুধবার (১ জানুয়ারি) সকালে ড্রিম ইন্টারন্যাশনাল একাডেমির  উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বই বিতরণ করা হয়।
    উদ্বোধনী বক্তব্যে পরিচালক এইচ এম ইমদাদুল হক বলেন , “শিক্ষা জাতির মেরুদণ্ড। নতুন বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানার্জনে সহায়ক হবে এবং উন্নত ভবিষ্যতের জন্য তাদের কর্মোদ্যোগী হিসেবে গড়ে তুলবে।” তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষা মানুষের জীবনের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতেই একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে পারবে।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক, এশারাত আলী,মোস্তাফিজর রহমান, আব্দুল মজিদ,আকরাম হোসাইন,আল আমিন টুটুল, সবুজ হোসাইন,আজমিরা সুলাতানা আখি, রাসেল, সাবিনা সুলতানা সহ  শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন।
    পরিচালক এইচ এম ইমদাদুল হক শিক্ষার্থীদের নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “এই বইগুলো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” বই বিতরণ কার্যক্রমের পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দমুখর পরিবেশ বিরাজ করে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ছিলো স্পষ্ট। অনুষ্ঠানের সমাপ্তি হয় এক উজ্জ্বল শিক্ষাবর্ষের প্রত্যাশার মধ্য দিয়ে।

  • দেবহাটায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

    দেবহাটায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে সখিপুর মোড় থেকে র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিন শেষ সখিপুর মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সভাপতিত্বে সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা এবাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মোখলেছ, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহাগ হোসেন প্রমুখ।

  • সাতক্ষীরায় ত্রিশমাইল সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

    সাতক্ষীরায় ত্রিশমাইল সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

    মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি,
    সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি ) দুপুর আনুমানিক ১২টার দিকে সাতক্ষীরা ত্রিশমাইলে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিনেরপোতা এলাকায় পরিবহনের সাথে মালবাহীভ্যানের ধাক্কা লাগে , ঘটনাস্থলে ভ্যান চালক আমানুল্লাহ (৬৫) নিহত হন। তার বাসা সাতক্ষীরা সদরের তালতলা গ্রামে। ঘটনা স্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইনস্পেক্টর নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহন সাতক্ষীরা দিক থেকে আসা মালবাহীভ্যানের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আমানুল্লাহ নিহত হয়।

  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    ভোমরা (সাতক্ষীরা) প্রতিনিধি:  গত ৩১ ডিসেম্বর ২৪ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার প্রথম পৃষ্ঠায় “ভোমরা স্থলবন্দর সি এন্ড এফ’র বিরুদ্ধে ট্রাক থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ, দেখার কেউ নেই” শিরোনামে যে খবর প্রকাশিত হয়েছে সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে এবং সি এন্ড এফ’র বিরুদ্ধে যেসব তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোদিত এবং প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
    প্রকৃতপক্ষে, পূর্ব থেকেই যথার্থ পার্কিং ব্যবস্থা না থাকায় স্থলবন্দরে দীর্ঘদিন ধরে যানজট থাকার কারণে একদিকে এক্সপোর্ট ও ইনপোর্ট দারুনভাবে ব্যাহত হচ্ছে, যাতে রাজস্ব আয়ও কমে যাচ্ছে। অন্যদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন, র‌্যাব-৬ (সিপিসি-১) সহ বর্ডার এলাকায় সকল প্রশাসনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দারুনভাবে বাধাগ্রস্থ হচ্ছিল। এজন্য প্রশাসন থেকেও সিএন্ডএফকে বার বার বন্দরে যানজন নিরসন করে রাস্তাটি ফাঁকা রাখার ব্যবস্থা করতে বলা হয়েছে।
    এমতাবস্থায়, এসোসিয়েশনের সিদ্ধান্ত ও বন্দর সংশ্লিষ্টদের অনুরোধে পরিবেশবান্ধব পার্কিং ব্যবস্থা করা হয়, যে কারণে বর্তমানে স্থলবন্দরটিতে এক্সপোর্ট সুবিধা ও রাজস্ব আয় বৃদ্ধি হয়েছে এবং রাস্তাগুলোতে চলাচলের পরিবেশ ফিরে এসেছে। এই পার্কিংএ মাত্র ৫০টাকা থেকে সকল খরচ বহন কর হয় যার মধ্যে থেকে জায়গা ভাড়া ১৫ টাকা দেওয়া হয় । কিন্তু এতকিছুর পরও এই সুন্দর ব্যবস্থাপনায় ২/৩জন কুচক্রীমহলের গাত্রদাহ হয়েছে। উক্ত উদ্দেশ্যপ্রনোদিত প্রতিহিংসার তথ্য সরবরাহ করা খবরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
    সভাপতি ও সাধারণ সম্পাদক
    ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশন
    ভোমরা, সাতক্ষীরা

  • দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা মাসিক সভা

    দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা মাসিক সভা

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. আসাদুজ্জমান বলেন, গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহণে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। একই সাথে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ইউনিয়ন পরিষদের পাশাপাশি সকল সরকারি দপ্তর ও উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের প্রচার-প্রচারণা ও সহযোগীতা করতে হবে। সভাপতি আরও বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষদের জানাতে হবে এবং সাধারণ জনগন যেন গ্রাম আদালতে সঠিক বিচার পায় সেজন্য উপজেলা গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিল বিষয়ক কর্মকর্তা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি, গণমাধ্যমর্মী, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানাসহ কমিটির সদস্যবৃন্দ। প্রসংগত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

  • সন্ন্যাসীরচক ইমামুদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রদান

    সন্ন্যাসীরচক ইমামুদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রদান

    দেবহাটা ব্যুরো: সন্ন্যাসীরচক ইমামুদ্দিন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণ হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আকরাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পাইকাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে বক্তব্য দেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর, মাদ্রাসার সহ সভাপতি মো. আয়ুব হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষিকা নারগিস সুলতানা, সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক ক্বারী মো. আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক আনুরুজ্জামান, সহকারী শিক্ষক আকরাম হোসেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনারুর ইসলাম, সাংবাদিক ইব্রাহীম হোসেন। বক্তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি ২০০০ সাল থেকে শিশুদের জেনারেল কারিকুলামের সাথে বাংলা, আরবি, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে শিক্ষা প্রদান করে যাচ্ছে। প্রান্তিক পর্যায়ে আধুনিক মানের শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় শিক্ষকদের ধন্যবাদ জানান বক্তারা। পরে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। বিভিন্ন ক্লাসে ১,২,৩ রোল অর্জনকারী, বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থী, অভিভাবক, দাতা এবং শিক্ষক-স্টাফদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

  • দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

    দেবহাটায় আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

    দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্জল, দেবহাটা থানার এসআই আদনান বিন আজাদ, জামায়াত নেতা জিয়াউর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেন, সহকারী শিক্ষা অফিসার মুনির আহম্দে, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা। সভায় সিদ্ধান্ত হয় রাত ১০টার পর চায়ের দোকান বন্ধ থাকবে। মৎস্যঘেরের পাশের রাস্তা থাকলে ভেড়ি দিতে হবে। অবৈধ বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। রপ্তানি শিল্প পুষ ও মাদক বন্ধে ভ্রাম্যমান আদালত সহ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধিতে তদারকি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

  • শ্যামনগরে জামায়াতে যুব বিভাগের কমিটি গঠন

    শ্যামনগরে জামায়াতে যুব বিভাগের কমিটি গঠন

    এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর সাতক্ষীরা।
    বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলায় যুব বিভাগের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা জামায়াত অফিস কার্যালয়ে এ অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
    উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুলের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম।
    সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাঈদী হাসান বুলবুলকে পুনরায় যুব বিভাগের সভাপতি নির্বাচিত করা হয় এবং মুহিত মুন্নাকে সেক্রেটারি পদে মনোনীত করা হয়। এছাড়া, সহ-সভাপতি পদে ডাঃ শেখ ইমাম হাসান, সহকারী সেক্রেটারি পদে মোঃ আশিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে মোমিনুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ রমিজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক পদে আবু মুসা এবং ক্রিড়া সম্পাদক পদে সাইফুল ইসলামকে মনোনীত করা হয়েছে। সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করতে নতুন কমিটির প্রতি সহযোগিতা ও একাগ্রতার আহ্বান জানান।

  • শোভনালী ৭নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

    শোভনালী ৭নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

    আব্দুর রাজ্জাক : শোভনালী গোদাড়া ৭নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।মঙ্গলবার (৩১ডিসেম্বর)বিকাল ৫টায় ওয়ার্ড জামায়াত অফিস কার্যালয়ে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জিয়াউল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ ও শূরা সদস্য শোভনালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি মরহুম এবিএম রিয়াছাত আলী সুযোগ্য পুত্র মাওলানা নুরুল আফসার মুরতাজা, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের টিম সদস্য কবির হোসেন,মাওলানা অলিউল্লাহ, মাওলানা গোলাম মোস্তফা, যুবনেতা আব্দুল্লাহ, ওয়ার্ড আমীর আজিজুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি আবু বকর সিদ্দিক,খায়রুল ইসলাম প্রমুখ।