Blog

  • সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক

    সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের ডাক

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ছাত্র-জনতার জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠনদের বাদ দিয়ে দলছুট, অনগপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে যাদের কোনো ভৃমিকা ছিলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করার অভিযোগ উঠছে।
    এ কমিটি বাতিলের দাবিতে শুক্রবার (৩ জানুয়ারি) খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে জরুরী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক মুহাম্মদ ইমরান হোসেন।
    উল্লেখ্য গত ২রা জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত পত্রে এ কমিটি দেওয়া হয়। সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরাফাত হোসাইন ও সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন সুহাইল মাহদীন। মুখ্য সংগঠক আল শাহরিয়ার এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মোহেনী পারভীন। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মুজাহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সোহেলী তামান্না, মইনুল ইসলাম দীপু, আব্দুল্লাহ আল মামুনসহ আরও আটজন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হোসেন, মো: রেজওয়ান আহমেদ, ওমর তাসনিম রাহাতসহ আরও সাতজন।
    সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন মো: হাসিবুল হাসান, আমিনুর রহমান রাতুল, শেখ ওমর ফারুকসহ মোট সাতজন। এছাড়াও ১২২ জন সদস্য কমিটিতে স্থান পেয়েছেন। এদিকে উক্ত কমিটি প্রত্যাখ্যান করে ৪ জানুয়ারী সকাল ১১টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির একাংশ।

  • দেবহাটায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড অফিস উদ্বোধন

    দেবহাটায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড অফিস উদ্বোধন

    দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ঘলঘলিয়া ৪নং ওয়ার্ড জামায়াত অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    এ অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম’র সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারী আব্দুর রাজ্জাক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মুফতি মুহাদ্দিস রবিউল বাশার।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আমীর আবুল হোসেন, সহ-সভাপতি ডা.রবিউল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, সহ-সেক্রেটারী আব্দুল হালিম, ফয়জুল ইসলাম, আমিরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণের সভাপতি রবিজুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।

  • দেবহাটায় পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ

    দেবহাটায় পারুলিয়া ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন ও কর্মী সমাবেশ

    আবু বক্কার সিদ্দিক, স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায় ইউনিয়ন জামায়াত অফিস কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত আমীর নির্বাচিত হন সোহরাব হোসেন এবং মাওলানা রফিকুল ইসলামকে সেক্রেটারী নির্বাচিত করে ১৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়ন আমীর সোহরাব হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।
    বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হোসেন, টিম সদস্য মাওলানা আবু ইউসুফসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
    নবনির্বাচিত কমিটি হলেন, আমীর সোহরাব হোসেন, সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবু মুবিন, আলহাজ্ব ফজলুর রহমান, সহ-সেক্রেটারী মাওলানা আল আমিন, রওশন আলী, হাফেজ নাসিরউদ্দীন, বায়তুলমাল সেক্রেটারী আরশাদ আলী, টিম সদস্য রফিক আহমেদ, মোসলেম আলী, নজরুল ইসলাম, খায়রুল বাশার, আনছার আলী,আজিজুল ইসলাম, জাহাঙ্গীর সরদার , ফারুক হোসেন।
    এসময় ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীর সোহরাব হোসেন ২০২৫-২৬ সেশনের জন্য ৯টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।

  • জয়ের ধারায় ফিরল রাজশাহী, বাড়ছে ঢাকার অপেক্ষা

    জয়ের ধারায় ফিরল রাজশাহী, বাড়ছে ঢাকার অপেক্ষা

    নিউজ অনলাইন: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম জয়ের দেখা পেল দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে হারলেও জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এনামুল হক বিজয়ের ব্যাটে ভর করে তাদের হারিয়েছে ৭ উইকেটে।
    বৃহস্পতিবার (২ জানুযারি) দিনের প্রথম ম্যাচে প্রথম জয়ের খুঁজে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। উভয় দল হেরেছিল তাদের প্রথম ম্যাচে। যেখানে রাজশাহী উত্তীর্ণ হলেও আসরে প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা বাড়ল ঢাকার।
    এ দিন টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৭৪ রান করে ঢাকা ক্যাপিটালস। জবাবে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় রাজশাহী। বিজয় ৪৬ বলে ৭৩ ও রায়ান বার্ল করেন ৩৩ বলে ৫৫ রান। অবশ্য রান তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। মোহাম্মদ হারিস ১২ রানে ফেরেন প্রথম ওভারেই। আর ৩.৫ ওভারে ৮ বল খেলে ০ রানে ফেরেন জিশান আলম। প্রথম ম্যাচেও ডাক মেরেছিলেন জিশান। ৩১ রানে ২ উইকেট হারানোর পর এনামুল হক বিজয় ও ইয়াসির আলি মিলে যোগ করেন ৩৩ বলে ৪২ রান। ইয়াসির (২২) ফিরলে এবার বিজয় হাল ধরেন রায়ান বার্লকে নিয়ে। এ জুটিতেই নিশ্চিত হয় জয়। ৫৬ বলে ১০৬ রানের যুগলবন্দী হয় বিজয় ও বার্লের মাঝে। বিজয় আসরে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন। মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু নেন একটা করে উইকেট। এর আগে, মিরপুরে ঝড় তুলেন তাসকিন আহমেদ। একাই তুলে নিলেন ঢাকা ক্যাপিটালসের ৭ উইকেট। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো বাংলাদেশীর সেরা বোলিং। টি-টোয়েন্টির ইতিহাসেও সমন্বিভাবে রেকর্ড গড়েছেন তাসকিন। তার আগে, দু’জন ক্রিকেটার স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিল। এ তালিকায় তাসকিন তৃতীয়। আগে ৭ উইকেট নেয়া দু’জন হলেন কোলিন অ্যাকারম্যান ও মালয়েশিয়ার সৈয়াজরুল ইদরুস। এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তাসকিনের তোপে পড়ে ঢাকা। লিটন দাসকে ০ ও তামজিদ হাসান তামিমকে তাসকিন ফেরান ৯ রানে। ১৪ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামলে দেন স্টিফেন ইস্কিনাজাই ও শাহাদাত হোসেন দিপু। তৃতীয় উইকেটে ৪৭ বলে ৭৯ রান যোগ করেন দু’জনে। ইস্কিনাজাই ২৯ বলে ৪৬ করে আউট হলে ভাঙে জুটি। এরপর থিসারা পেরেরার সাথে আরো ৩৬ রান যোগ করেন শাহাদাত। পেরেরা আউট হোন ৯ বলে ২১ করে। শাহাদাতও ফেরেন খানিকটা পর। তার আগে অবশ্য ফিফটি তুলে নেন। তাসকিনের বলে আউট হোন ৪১ বলে ৫০ রান করে। চতুরঙ্গা ডি সিলভাকেও এ পেসার ফেরান একই ওভারে। তাসকিন তার শেষ ৩ উইকেট নেন শেষ ওভারে এসে। পরপর দু’ বলে ফেরান আলাউদ্দিন বাবু, মুকিদুল ইসলামকে ফেরানোর পর এক বল পর ফেরান শুভম রঞ্জনকেও (১৩ বলে ২৪)।

  • ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত

    ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত

    ডেস্ক: ইসরাইলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপ-প্রধান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে তারা নিহত হন।
    হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের প্রধান মাহমুদ সালাহ এবং উপ-প্রধান হুসাম শাহওয়ান ইসরাইলি সেনাবাহিনীর ভোররাতের হামলায় নিহত হয়েছেন। হামলায় তারা ছাড়া আরো বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে।
    মন্ত্রণালয় ইসরাইলি সেনাবাহিনীকে অভিযুক্ত করে বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে এবং এর নাগরিকদের মানবিক দুর্ভোগ বাড়িয়ে তুলতে চাইছে।’ এ সময় এই দুই পুলিশ কর্মকর্তার হত্যাকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলেও অভিহিত করা হয়। হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধৃষ্টতা দেখানোর শামিল।
    উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই হলো নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গাজায় যুদ্ধের জন্য ইসরাইলও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি।

  • জাতীয় সমাজসেবা দিবসে শ্যামনগরে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

    জাতীয় সমাজসেবা দিবসে শ্যামনগরে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

    আশিকুর রহমান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ। সভাপতির বক্তব্যে আরিফুজ্জামান সমাজসেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “যদি কেউ ১৮ বছরের নিচে কোনো অপরাধ করে এবং তা প্রমাণিত হয়, তাকে জেলে প্রেরণ করা যাবে না। তার জন্য শিশু সংশোধন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা রয়েছে।”
    তিনি আরও জানান, শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের অধীনে ৪৪টি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর আওতায় প্রতি বছর ৩৪,৭৫৩ জন মানুষকে বিভিন্ন ভাতা বাবদ ২৬ কোটি ৮৫ লাখ ৬৩ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

    আশাশুনিতে জাঁকজমকপূর্ণ ভাবে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

    আশাশুনি প্রতিনিধি:-  ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আশাশুনিতে র‍্যালি, আলোচনা সভা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২রা জানুয়ারি) বেলা ১১টা আশাশুনি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং আশাশুনিতে কর্মরত সকল এনজিও’র সহযোগিতায় উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রসুন কুমার মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি আহয়বাহক সম হেদায়েত উল্লাহ, উপজেলা জামায়েতে ইসলামী আমীর নূরুল আফছার মোর্তজা। এসময় আরো বক্তব্য রাখেন, ইএসডিও কর্মকর্তা মাসুকুল ইসলাম, বারসিক কর্মকর্তা আসাদুল ইসলাম, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড়, ফ্রেন্ডশীপের হামিদুর রহমান, উন্নয়ন প্রচেষ্টা  মোস্তাফিজ, জেজেএসের আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ র‌্যালি ও বেলুনফেস্টুন উড়ানো শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

    দেবহাটায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

    দেবহাটা প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এই স্লোগান কে সামনে রেখে ,দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে প্রথম উপজেলা পরিষদ চত্বরে র‍্যালী ও পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মহিউদ্দিন সিদ্দিকী,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা দ্রুতি মন্ডল৷, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্র-জনতার উপজেলা সমন্বয়ক তানভীর আহমেদ, দেবহাটা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফয়জুল ইসলাম ছাড়াও বিভিন্ন ইউনিয়নের পরিষদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    আশাশুনিতে জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা শুরা সদস্য ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর প্রাক্তন চেয়ারম্যান মাওঃ আব্দুল মান্নান, নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, মাওলানা আব্দুল বারী, প্রভাষক শাহজাহান আলী, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ শহিদুল ইসলাম, শাহ অহিদুজ্জামান শাহিন, এবিএম আলমগীর পিন্টু, আফসার উদ্দিন খান প্রমুখ।
    বৈঠকে উপজেলার ১১ইউনিয়নের সভাপতি-সেক্রেটারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি-সেক্রেটারী, যুব বিভাগের সভাপতি-সেক্রেটারী ও মহিলা জামায়াতের সভানেত্রী- সম্পাদিকা উপস্থিত ছিলেন। প্রোগ্রামে সংগঠনের ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

  • তালার রাজাপুর ও হরিহরনগরে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর পথসভা

    তালার রাজাপুর ও হরিহরনগরে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর পথসভা

    আলা মামুন,তালা প্রতিনিধি: তালার খেশরা ইউনিয়নের রাজাপুর ও হরিহরনগর বাজারে জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় রাজাপুর ও সন্ধারপর হরিহরনগর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। খেশরা ইউনিয়ন শাখার আমির মাওলানা আব্দুল গফুর’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া ) আসনের নমিনী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ ।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, সহকারী সেক্রেটারী মাওলানা মাসুম বিল্লাহ প্রমুখ।
    প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, কোনো দুর্বলের ওপর জালিমের অত্যাচার সহ্য করা হবে না। দুর্নীতিবাজদের সমাজের সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠন করতে দেওয়া হবে না। কোর্ট,কাচারি ও আদালতকে দলীয় কার্যালয় করতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই ।