Blog

  • সাতক্ষীরায় শহর জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় শহর জামায়াতের দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত

    সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ( ১০ জানুয়ারি) শুক্রুবার বিকাল সাড়ে ৩টায় মুন্সিপাড়াস্থ আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে শহর জামায়াতের আমীর জেলা কর্মপরিষদ সদস্য জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা কর্মপরিষদ সদস্য ও শহর সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনার উপর ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

    ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরাহ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
    উল্লেখ্য, ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের করণীয় ও বর্জনীয় বিষয়ক বাৎসরিক পরিকল্পনা পেশ করা হয়। ওরিয়েন্টেশনে দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলা হয় প্রকৃতপক্ষে ইসলামের সুমহান আদর্শের ধারক ও বাহক হয়ে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ইসলামের আদর্শকে পৌঁছে দিতে হবে। ইসলামের আদর্শ মুখে প্রচারের সাথে সাথে নিজেকে ইসলামের সুমহান আদর্শেও ধারক ও বাহক হওয়ার মাধ্যমে নিজেকে সত্যের সাক্ষ্য হিসেবে উপস্থাপন করার মাধ্যমে প্রতিটি ঘরে প্রতিটি ব্যক্তির কাছে ইসলামী আন্দোলনেকে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিত্তিকে মজবুত করতে হবে। জামাতের প্রতিটি দায়িত্বশীলকে হতে হবে সৎ, যোগ্য, আল্লাহভীরু ও আদর্শ নাগরিক, রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে এমন কোন কাজ জামায়াতের কোন কর্মী কোন অবস্থায় করবে না।

  • সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু

    সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে কিশোরীর মৃত্যু

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে এই ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে। নিহতের চাচাতো মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। শুক্রবার সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে নিচে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পায় সে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদস হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে। মোঃ সাইদুল হোসেনঃ সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • অসুস্থ শেখ মনিরুজ্জামানের পাশে সাতক্ষীরা জামায়াতের নেতৃবৃন্দ

    অসুস্থ শেখ মনিরুজ্জামানের পাশে সাতক্ষীরা জামায়াতের নেতৃবৃন্দ

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং আগরদাড়ী ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান অসুস্থ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অসুস্থ শেখ মনিরুজ্জামানকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক ।এসময় তিনি চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ কামনা করে মোনাজাত করেন।

    এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসাইন, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও
    সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদের সদস্য ডক্টর রুহুল আমিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ ।

  • দেবহাটায় শীতার্তদের শীতবস্ত্র বিতরন

    দেবহাটায় শীতার্তদের শীতবস্ত্র বিতরন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও পরে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জানুয়ারী সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা। প্রধান অতিথি ছিলেন দেবহাটা দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম ও দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, সহকারী অধ্যাপক রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আবু হাসান, ক্লাবের সদস্য সাংবাদিক আবু সাঈদ প্রমুখ। শেষে অসহায় শীতার্ত মানুষদেরকে অতিথিবৃন্দ শীতবস্ত্র বিতরন করেন। এসময় অতিথিবৃন্দ শীতার্ত অসহায় মানুষদেরকে শীতবস্ত্র বিতরন করার জন্য রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান

  • আশাশুনির সাবেক ওসি বিশ্বজিৎ এর নির্দেশে ইন্সপেক্টর রফিকুলের নেতৃত্বে নবীর কটুক্তিকারী প্রতিবাদী মিছিলে বাধা দেন পুলিশ

    আশাশুনির সাবেক ওসি বিশ্বজিৎ এর নির্দেশে ইন্সপেক্টর রফিকুলের নেতৃত্বে নবীর কটুক্তিকারী প্রতিবাদী মিছিলে বাধা দেন পুলিশ

    স্টাফ রিপোর্টার: আশাশুনির মিত্র তেতুলিয়া কাদাকাটি ইউনিয়নের মন্টু অধিকারীর পুত্র রাকেশ অধিকারী ফেসবুকে মুসলিম জাহানের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় কাদাকাটি ইউনিয়নের মিত্র তেতুলিয়া ইউনিয়নসহ আশাশুনি উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদী মিছিল বের করেন এ সময় আশাশুনি থানার সাবেক ওসি বিশ্বজিৎ কুমার অধিকারীর নির্দেশে সাবেক তদন্ত ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে এস আই শাহিনুর রহমান ও আশাশুনি থানার সঙ্গীয় ফোর্সসহ ডিবি পুলিশ বাজারে অবস্থান করেন । আসর নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা মিছিলে যুক্ত হয়ে মেইন রোডে উঠার চেষ্টা করলে পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, এস আই শাহিনুর রহমান ও সাথে থাকা ডিবি পুলিশ শান্তিপূর্ণ ওই মিছিলে বাধা প্রদান করেন । পুলিশের ভয়ে এতদিন মুখ না খুললেও গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসলমানরা একের পর এক মুখ খুলতে শুরু করেছে । তেতুলিয়া বাজার জামে মসজিদের ইমাম রমজান আলী বলেন ২৪ মে ২০২৪ বাদ জুম্মা রোজ শুক্রবার আমরা শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম আসরের নামাজের পূর্বে সাবেক তদন্ত ওসি রফিকুল ইসলাম আমার মসজিদে এসে আমাকে বললেন মিছিল করা যাবে না, আমি বললাম কেন করা যাবে না তারপর তদন্ত ওসি রফিকুল ইসলাম আমাকে ধমক দিয়ে বলেন বললাম না করা যাবে না । এবং মিছিল প্রত্যাহারের মাইকে ঘোষণা দিতে বাধ্য করেন । তেতুলিয়া চর মসজিদের আরেক ইমাম মাওলানা হোসাইন আহমদ জানান তদন্ত ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ আমাদের মিছিলে বাধা দেন ও এস আই শরিফুল ইসলাম আমার উপর চড় উঠিয়ে মারতে আসে আমি এর বিচার চাই ।

    আশাশুনি থানার পুলিশ পরিদর্শক সাবেক ওসি তদন্ত রফিকুল ইসলামের নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদী মিছিলে বাধা দেওয়া এবং গ্রেফতারের হুমকির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন ।

    বড়দল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার হাফেজ রুহুল আমিন বলেন সেদিন আশাশুনি থানার সাবেক ওসি বিশ্বজিৎ কুমার অধিকারীর নির্দেশে পুলিশ আমাদের গ্রেফতার করার হুমকি ও মিছিলে বাঁধা প্রদান করে ।
    আমি বাদী হয়ে রাকেশ অধিকারীর বিরুদ্ধে থানায় একটি মামলা করেছিলাম কিন্তু আশানরূপ কোন ফল পাইনি ।
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি একে ইউসুফ বলেন স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পুলিশ ছিল অন্যতম হাতিয়ার । আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ (সাঃ) এর কটুক্তি কারীকে প্রকাশ্যে ও গোপনে যে সকল প্রশাসন সহযোগিতা করেছেন তাদেরকে চাকরি থেকে অপসারণ করে শাস্তির দাবি জানাচ্ছি ।

  • কালিগঞ্জ জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    কালিগঞ্জ জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। আজ ০৯ জানুয়ারি সকাল ৭টার সময় কালিগঞ্জ শহরের মোসলেমের হাটখোলায় ৩০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।কুশুলিয়া ইউনিয়ন সভাপতি জনাব আব্দুর রশিদ ঢালির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সন্মানিত সেক্রেটারি জননেতা মাওলানা আজিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব আফতাব উদ্দীন, ড.মিজানুর রহমান,সমাজ সেবক শেখ আলমগীর হোসেন,হাফিজুর রহমান,জামায়াত নেতা আব্দুর রহিম ও নজিবর রহমান প্রমুখ।প্রধান অতিথি বলেন, জামায়াতের পক্ষ থেকে এটা আপনাদের জন্য সামান্য উপহার। দেশব্যাপী আমাদের এমন কর্মসূচি অব্যাহত।উচিত ছিল রাষ্ট্রের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিন্তু রাষ্ট্র এটা করতে ব্যর্থ হয়েছে। একমাত্র ইসলামি রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আগামীতে এমন একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আমদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।

  • সাংবাদিক ইয়াছিনের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক

    সাংবাদিক ইয়াছিনের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক

    সাতক্ষীরা সংবাদদাতা: দৈনিক নয়াদিগন্ত পত্রিকার তালা উপজেলা সংবাদদাতা ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারী ইয়াছিন আলী সরদারের মাতা রহিমুন নেছার মৃত্যুতে গভীর শোক জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা: ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

    ৯ জানুয়ারী গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে মরহুমা রহিমুন নেছার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতারা বলেছেন, মরহুমা রহিমুন নেছা একজন গুণিজন ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তিনি অসংখ্য ভালো কাজ করে গেছেন। মহান আল্লাহ তায়ালা মরহুমা রহিমুন নেছার জীবনের ভুলভ্রান্তি ক্ষমা করে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করে। বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে ৩ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন। বৃহষ্পতিবার ভোর ৪টার দিকে পাটকেলঘাটা বাজার সংলগ্ন নিজ বাসভবনে তিনি ইন্তিকাল করেন।

    বৃহষ্পতিবার (৯ জানুয়ারী) পাটকেলঘাটা পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে হাজারো মুসল্লির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মসজিদের সামনে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার ছেলে ইয়াছিন আলী সরদার।
    জানাজা পূর্ব শোক সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমার স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সাতক্ষীরা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা ও ডা.মাহমুদুল হক, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী,মরহুমার স্বজন, মাষ্টার নেছার আলী, নজরুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, বগা সিনিয়র মাদ্রাসার শিক্ষক, মাওলানা আফসার উদ্দীন,পাটকেলঘাটা আলামিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম রাজুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

  • ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার কমিটি গঠন

    ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার কমিটি গঠন

    সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার সেটআপ অনুষ্ঠিত ।
    আজ ৯ জানুয়ারি ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর পূর্ব থানা শাখার জরুরী সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার সুযোগ্য সেক্রেটারি মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে ২০২৫ সেশনের জন্য পূর্ব থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাসুদ রানা এবং সেক্রেটারি নির্বাচন হয়েছেন জুবায়ের আহমেদ। অনুষ্ঠানে অন্যান্য মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বর্তমান হাসপাতাল বিভাগের সম্মানিত সেক্রেটারি মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি ৪ নং নম্বর ওয়ার্ড শাখার আমির মোঃ আব্দুল কাদের।

  • আশাশুনিতে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    আশাশুনিতে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬ডিসেম্বর)বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন,উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ,ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল,একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান,উপ সহকারী কৃ্ষি কর্মকর্তা তরিকুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন,থানার এসআই সাখাওয়াত হোসেন,ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী,সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু,প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, প্রভাষক সজল কুমার আঢ্য,আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা,শীতকালীন ক্রীড়া,পরিস্কার পরিচ্ছন্নতা, কর্মশালা,পিঠা উৎসব,সাংস্কৃতিক অনুষ্ঠান,মশক নিধন ও জলাবদ্ধতা রোধসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।

  • আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    আশাশুনিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সোমবার সকাল ১০ টায় এ সভার আয়োজন করে। উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
    সভায় সহকারী কমিশনার(ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ,ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ,হাজী আবু দাউদ ঢালী ও সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম,প্রভাষক সজল কুমার আঢ্য,ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল,একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান,উপ সহকারী কৃ্ষি কর্মকর্তা তরিকুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন,এসআই সাখাওয়াত হোসেন,আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান ও এস এম আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৩ ও ১৪ জানুয়ারী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা,কুইজ প্রতিযোগিতা,বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।