Blog

  • কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    কলারোয়া প্রতিনিধি:কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে উপশাখা টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১১ জানুয়ারি) কলারোয়া আলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে উপজেলা যুব বিভাগের সেক্রেটারী শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সভাপতি শামছুল আলম বুলবুল এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সম্মানিত সহ: সেক্রেটারী ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা সহঃ সেক্রেটারী মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারম মাওলানা ওমর আলী, জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার সম্মানিত আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহঃ সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু।
    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর প্রফেসর আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল হামিদ, উপজেলা সহঃ সেক্রেটারী প্রিন্সিপাল আশফাকুর রহমান বিপু, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আসাদুজ্জামান ফারুকী, কেরালকাতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ইয়াছিন আরাফাত,
    যুব বিভাগের থানা সহসভাপতি আসাদুজ্জামান রোমেল,যুব বিভাগের থানা সেক্রেটারী শরিফুজ্জামান মিঠু, সহ:সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তামজিদ হোসেন, টিম সদস্য ইমামুল ইসলাম প্রমুখ।

  • শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য উপদেষ্টার পিএসের পরিদর্শন

    শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য উপদেষ্টার পিএসের পরিদর্শন

    আশিকুর রহমান, শ্যামনগরঃ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা, খাদ্য, সেবা ও সরঞ্জামাদিসহ সার্বিক কার্যক্রম তদারকি ও খোঁজখবর নিতে শনিবার সকাল ১১টায় স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী (পিএস) ডা. মাহমুদুল হাসান পরিদর্শনে আসেন।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তিনি চিকিৎসক, নার্স, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, রোগী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি হাসপাতালের রোগীদের খাদ্যের মান, ভবন, যন্ত্রপাতি এবং অন্যান্য অবকাঠামোগত বিষয় পরিদর্শন করেন।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিদিন প্রায় ৫৫০ জন রোগীর সেবা দেয়। জরুরি বিভাগে প্রতিদিন ৮০ জনের বেশি রোগী আসেন এবং ইনডোরে গড়ে ৪০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। প্রশাসনিক ভবনের করিডোরে শিশুদের জন্য ৬টি বেড নির্ধারিত থাকলেও প্রতিদিন ১৫-২০ জন শিশু রোগী ভর্তি হন। প্রতি মাসে ৩০-৪০ জন প্রসূতির সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হলেও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের অভাবে বর্তমানে কোনো অপারেশন করা সম্ভব হচ্ছে না।
    পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মেসবাহ কামাল মুন্না ও ডা. মনিরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, গাজী আব্দুল হামিদ, ডা. ইমাম হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। স্থানীয় জনগণ স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবার মান উন্নয়নে দায়িত্বশীলদের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

  • সাতক্ষীরায় যুবকদের হুইসেল ব্লোয়ার হিসাবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় যুবকদের হুইসেল ব্লোয়ার হিসাবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত

    রুহল কুদ্দুস, সাতক্ষীরা : রূপান্তর বাস্তবায়িত আস্থা প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবকদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১১ জানুয়ারি) সকালে ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা সদর উপজেলার যুব ফোরামের সদস্যদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভায়
    সাতক্ষীরা সদর উপজেলার যুব ফোরামের আহবায়ক নুরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান ও জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য নাজমুল আলম মুন্না, রূপান্তরের জেলা সমন্বয়কারী মাসুদ রানা, ফিল্ড অফিসার বিপুল রায় সহ যুব ফোরামের সকল সদস্যবৃন্দ।
    এসময় বক্তারা বলেন, যুব সমাজ চাইলেই সকল কাজ খুব সহজেই করতে পারে
    তার সবচাইতে বড় প্রমান দ্বিতীয় স্বাধীনতা অর্জন সমাজ থেকে সমস্ত বৈষম্য বন্ধ করতে হবে। আমরা চাই বৈষম্যহীন দেশ ও সমাজ। সকলকে একে অপরের সাহায্য সহযোগিতা করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে সমাজের মুলধারায় অন্তর্ভুক্ত করতে হবে কারন কাউকে পিছিয়ে রেখে আমাদের মুল লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

  • সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল

    সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল

    অনলাইন ডেস্ক: তামিম ইকবাল অধ্যায়ের অবসান তো হলো। এবার কি তবে সাকিব আল হাসান? অবস্থাদৃষ্টে সেটাই মনে হচ্ছে। বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় আগামীকাল ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির ১৫ জনের দলে তাঁর না থাকাটা একরকম নিশ্চিত। সে ক্ষেত্রে প্রশ্নটা আসেই—তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কি এখানেই শেষ?
    কাল রাত পর্যন্ত যা খবর, সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে কোনো ইতিবাচক খবর পায়নি বিসিবি। এটাও বোঝা যাচ্ছে যে দল ঘোষণার আগে সেরকম কোনো খবর আসার সম্ভাবনাও নেই। এদিকে বিসিবি মনে করে না যে শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্টে খেলার মতো অবস্থায় আছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফির দলে তাই সাকিব থাকছেন না বলে নিশ্চিত করেছে বিসিবির একাধিক সংশ্লিষ্ট সূত্র।
    তাতে অবশ্য অকূল পাথারে পড়ে যাচ্ছে না গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি। কারণ, এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা শুরু থেকে কমই ছিল। নির্বাচকেরা তাই অনেকটা সেভাবেই দল গুছিয়ে রেখেছেন। সাকিব, তামিম খেললে তখন তাতে কাটছাঁটের প্রশ্ন আসত। তবে হ্যাঁ, ওপেনিংয়ে তামিমের অভিজ্ঞতা আর অলরাউন্ডার সাকিবের একের ভেতর দুই সত্তাকে তো মিস করবেই বাংলাদেশ। সমারসেট–সারে ম্যাচে বোলিং করছেন সাকিব। এই ম্যাচেই প্রশ্ন উঠেছে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে
    সমারসেট–সারে ম্যাচে বোলিং করছেন সাকিব। এই ম্যাচেই প্রশ্ন উঠেছে তাঁর বোলিং অ্যাকশন নিয়েছবি: ভিডিও থেকে নেওয়া
    গত সেপ্টেম্বরে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সমারসেটের বিপক্ষে ম্যাচে। সারের হয়ে টন্টনের সে ম্যাচে ১১১ রানে হেরে গিয়েছিল সাকিবের দল। কিন্তু দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে সাকিব নিয়েছিলেন ৯ উইকেট। ম্যাচের প্রায় দুই মাস পর জানা যায়, ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।

  • দেবহাটায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    দেবহাটায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গরুহাট নামক স্থানে পানি ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, ঘটন এটি ১০ই জানুয়ারি (শুক্রবার) আনুমানিক বিকাল ৫ টা দিকে শিশুটি গরুহাট গ্রামের রেজাউল ইসলামের তিনটি সন্তান দুইটি মেয়ের পরে ছেলে রিফাত হোসেন (৩) ।শিশুটির চাচা বিশিষ্ট ফিড ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান বিকালে রিফাতকে বাড়িতে না পেয়ে অনেক খোজাখুজির পরে তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়, তখন তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার শিশুটি পরিবার সহ ওই এলাকায় শোক নেমে এসেছে।

  • দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এসেছে নতুনত্ব

    দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এসেছে নতুনত্ব

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা রুপসী ম্যানগ্রোভ সেজেছে নতুন রুপে। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রমন পিপাসুদের মানসিক প্রশান্তি ও পরিবার পরিজন নিয়ে প্রাকৃতিক পরিবেশে বেড়ানোর দিককে সামনে রেখে রূপসী ম্যানগ্রোভকে সজ্জিত করা হয়েছে।
    শীতের সকালে বা স্নিগ্ধ বিকালে দর্শনার্থীদের জন্য নতুন রূপে প্রস্তুত করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত¡াবধানে ও দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত নান্দনিক পিকনিক স্পট রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিকে। প্রতিবছর বিভিন্ন ছুটিসহ আবহাওয়ার সাথে তাল মিলিয়ে গরম বা শীত এবং বিভিন্ন ঈদ ও পূজাকে সামনে রেখে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে এ পর্যটন কেন্দ্রটি।
    ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে একটু বিনোদন আর আনন্দ উপভোগের জন্য দর্শনার্থীরা সদলবলে ভিড় জমান এখানে। বিশেষ করে পর্যটন কেন্দ্রটির কোলঘেঁষে প্রবাহমান ইছামতি নদীর নৈসর্গিক সৌন্দর্য যেন বারবার কাছে টানে পর্যটকদের। পড়ন্ত বিকেলে ইছামতির পানিতে অস্তমিত রক্তিম সূর্যের আলোর ঝলকানি, নদীর তীরে প্রিয়জনের সাথে রোমাঞ্চকর কিছু সময় কাটানো, ইচ্ছে হলেই প্রিয়জনকে সাথে নিয়ে নদীর বুকে নৌকায় ভেসে বেড়ানো, ট্রেইল বেঁয়ে প্রিয়জনের হাতে হাত রেখে ম্যানগ্রোভ বনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ানো, সন্ধ্যায় ঝাঁকে ঝাঁকে আবাসস্থলে ফেরা নানা প্রজাতির পাখির কলকাকলি, আর ভাটির টানে নদীর পানি কমে গেলে ইছামতির বুকে জেগে ওঠা বিস্তৃর্ণ বালুরচরে ছুটে বেড়ানো অনেকটা সমুদ্র সৈকতের মতো অনুভূতির সঞ্চার করে সব বয়সের মানুষের মনে। তাতেই যেন বিমোহিত হয়ে এ পর্যটন কেন্দ্রটির প্রেমে পড়েন দর্শনার্থীরা। ২০১২ পরবর্তী তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসার আনম তরিকুল ইসলামের উদ্যোগে সরকারী খাস জমিতে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় এই রুপসী ম্যানগ্রোভকে।
    সেজন্য সুন্দরবন থেকে কেওড়া, গেওয়া, সুন্দরী ও গোলপাতাসহ নানা প্রজাতির চারা এনে এখানে রোপন করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী অফিসারকে এসে রুপসী ম্যানগ্রোভকে নতুন নতুন রুপ দেয়ার কাজ করেন। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান যোগদান করে এখানে বিনোদনের জন্য নানারকম ইভেন্ট তৈরি করেন। ইছামতি নদীর কূল ঘেষে এই বিনোদন কেন্দ্রটি সাধারন মানুষের কাছে বেশি আকর্ষনীয় করে তোলার জন্য তিনি কাজ শুরু করেন। তিনি এই নান্দনিক বিনোদন কেন্দ্রটিকে আরো রুপময় ও নৈসর্দিক রুপ দিতে বিভিন্ন নতুন নতুন ইভেন্ট, নতুন করে আবাসিক স্থান, ট্রেইলসহ নানারকম কাজ করেছেন।
    এতো গেল প্রাকৃতিক সৌন্দর্য। দর্শনার্থীদের পছন্দ আর প্রত্যশাকে প্রধান্য দিয়ে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বাড়তি সৌন্দর্য ফুঁটিয়ে তুলতে সর্বদা সচেষ্ট রয়েছে সাতক্ষীরা জেলা ও দেবহাটা উপজেলা প্রশাসন। তাইতো জেলা শহর থেকে ২৫ কিঃমিঃ দুরের এ পর্যটন কেন্দ্রে ২০ বিঘা জমিতে অনামিকা লেক, শিশুদের জন্য বঙ্গবন্ধু শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা, সভা-সমাবেশের জন্য কনফারেন্স রুম, ফটোসেশনের জন্য আকর্ষনীয় ও ব্যতিক্রমী একাধিক সেলফি পয়েন্ট, লেকের পানিতে প্যাডেল বোট, কফিশপ, নানা ধরনের কৃত্রিম জীবযন্তু, ঘোড়ার গাড়ি, রাত্রিযাপনের জন্য কটেজ ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, সীমান্ত এলাকা হওয়া স্বত্বেও ইতোমধ্যেই বিদ্যুতায়নের পাশাপাশি সেখানে পৌঁছেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
    নারী-পুরুষের আলাদা আলাদা নামাজের স্থান, ওয়াশ ব্লক এমনকি দর্শনার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও এখানে রেখেছে দেবহাটা উপজেলা প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জেলার মধ্যে এই রুপসী ম্যানগ্রোভটি সকল শ্রেনীর মানুষের কাছে আকর্ষনীয় ও অন্যরকম অনুভূতির জায়গা উল্লেখ করে জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় এই বিনোদন কেন্দ্রটির নানারকম রুপ দেয়ার কাজ চলছে। তিনি বলেন, সীমান্ত সংলগ্ন হওয়ায় প্রশাসনের বিভিন্ন উর্দ্ধতন কর্তৃপক্ষ এখানে এসে যেমন বিমোহিত হন ঠিক তেমনি সাধারন মানুষও এখানে এসে প্রশান্তি পান। সবদিক বিবেচনা করেই ভ্রমন পিপাসুদের কাছে এই বিনোদন কেন্দ্রটির আকর্ষন অন্যরকম বলে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান।

  • সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের বাছাইকৃত সাথী শিক্ষা বৈঠক

    মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বাছাইকৃত সাথীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    ১১ ই জানুয়ারি (শনিবার) সকাল ৮:৩০ মিনিটে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি জুবায়ের হোসেন এর সঞ্চালনায় এবং জেলা সভাপতি ইমামুল ইসলাম এর সভাপতিত্বে, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা শহর সভাপতি জিয়ারুল ইসলামের দারসের মাধ্যমে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন।
    প্রধান অতিথি রুহুল আমিন সাথীদের উদ্দেশ্যে ,ইসলামী আন্দোলনের গুরুত্ব, বাইয়াতের তাৎপর্য , ইসলামী আন্দোলনের জন্য সাহাবীদের ত্যাগ ও নজরানা, সাতক্ষীরার শহীদদের শাহাদাত হওয়ার করুন কাহিনী এবং ব্যক্তিগত জীবনে ইসলামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
    এছাড়া তিনি ৫ ই আগস্ট পরবর্তী সময়কে কাজে লাগিয়ে সকল ছাত্রের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আহ্বান করেন।

  • ঘোনা ইউনিয়ন শাখার নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির কর্মী সমাবেশ

    ঘোনা ইউনিয়ন শাখার নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির কর্মী সমাবেশ

    মুজাহিদ হোসেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪নং ঘোনা ইউনিয়ন শাখার নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হযেছে। শুক্রবার (১০ জানুয়ারি) এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোনা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কামরুজ্জামান।এসময় বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম হাবলু, লাবসা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাসান, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনসহ সকল নেতৃবৃন্দ।
    উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ লিয়াকত হোসেন।

  • আইন শৃংখলা বিষয়ক সচেতনতা সৃ্ষ্টিতে আশাশুনি পুলিশের বিশেষ মহড়া

    আইন শৃংখলা বিষয়ক সচেতনতা সৃ্ষ্টিতে আশাশুনি পুলিশের বিশেষ মহড়া

    এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি উপজেলা প্রতিনিধি।। আশাশুনি থানা পুলিশ আইন শৃংখলা রক্ষা ও সাধারণ নাগরিকদের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেছে। শুক্রবার(১০ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ মহড়া প্রদর্শন করা হয়। আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম জিপ ও মোটর সাইকেল যোগে আশাশুনি সদর,বুধহাটা ও কুল্যা ইউনিয়নের বিভিন্ন সড়কে মহড়া দেয়। এ সময় সচেতনতা মূলক প্রচার চালানো হয়। এ ছাড়া বিশেষ বিশেষ বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে থেমে জন সাধারণের সাথে মতবিনিময় এবং দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়। ওসি নোমান হোসেন বলেন,ডিআইজি ও এসপি স্যারের নির্দেশনা ও পরামর্শ মত আমরা থানার সার্বিক আইন শৃংখলা রক্ষায় মাঠে আছি। জনসচেতনতা সৃষ্টি এবং সকলের সহযোগিতা নিয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি অপরাধ দমনে কাজ করতে চাই। মদ,জুয়া,অসামাজিক কর্মকান্ড জিরো টলারেন্স দেখতে চাই। বেকার ও যু্ব সমাজকে বিকালে অপরাধের ধারে কাছে ঘেষতে না দিয়ে খেলাধূলা,সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে আনতে হবে। সন্ধ্যার সাথে সাথে বাড়িতে নিয়ে পড়ালেখা ও বাড়ির কাজে ব্যস্ত রাখার ব্যবস্থা করতে হবে।

  • সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা

    সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর ৫নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শুক্রবার বিকালে শহরের মেঝোমিয়ার মোড়ে ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মাসুম বিল্লাহ শাহীন।
    ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য হাফিজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ কামরুজ্জামান কামু,সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন রহমান, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদুল হক মুন্না, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাগর খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রফেসর মিলন, ৫নং ওর্য়াড বিএনপির সদস্য আব্দুল মাজেদ,হারুনার রশীদ, জাহাঙ্গীর ইসলাম, মিজানুর রহমান,শাহাজানসহ আরো অনেকে।
    এসময় বক্তরা বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। বিগত সময়ে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের হামলা মামলা করে নির্যাতন করেছিলো আওয়ামী লীগ সরকার। প্রতিটি ওয়ার্ডে জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে। কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা আরো বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে সেগুলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে বোঝাতে হবে এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেন।