Blog

  • আজ পবিত্র লাইলাতুল বরাত

    আজ পবিত্র লাইলাতুল বরাত

    আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত। যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে মুুক্তি পেতে মুসলমানর এ রাতে ইবাদাত বন্দেগী করবে।

    এই রাতে বিশেষ বরকত হাসিলের মানসে মুসলিম সম্প্রদায় নফল নামায আদায় ও কুরআন তেলাওয়াত, ইস্তেগফার, ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, তাসবিহ-তাহলিল, দোয়ায় মশগুল থাকেন। ‘লাইলাতুল বারাআত’ কে ‘শবেবরাত’ নামে অভিহিত করেছেন অনেকে। ‘শব’ শব্দটি ফারসি, অর্থ রাত। আর ‘বারায়াত’ শব্দের অর্থ হলোÑনাজাত, নিষ্কৃতি বা মুক্তি। শাবান মাসের মধ্যবর্তী রাতে পবিত্র শবে বরাত পালিত হয়।

    এ উপলক্ষে রাজধানীসহ দেশের প্রতিটি মসজিদে ওয়াজ মাহফিল, জিকির-আসকারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ আলোচনা ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। শবেবরাত উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি। সংবাদপত্রও আজ বন্ধ থাকবে। এ রাতের তাৎপর্য তুলে ধরে রেডিও-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। সংবাদপত্র প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র।

    প্রসঙ্গত, শবে বরাত পালন নিয়ে আলেম উলামাদের মধ্যে মতভেদ বিদ্যমান। শবে বরাতের ইতিহাস সম্পর্কে ইসলামের ইতিহাসে দেখা যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর ৪০০ বছরের মধ্যে শবেবরাত বলে কিছু ছিল না। অবশ্য শবে বরাতের বরকত, ফজিলত ও মর্যাদা নিয়ে বেশকিছু হাদিসের বর্ণনা আছে। শবে বরাতের নামায ও এবাদতের প্রথম প্রচলন হয় হিজরি ৪৪৮ সনে। তুরস্ক, ইরান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো কোনো দেশের কোনো কোনো এলাকায় শবে বরাত ভিন্ন ভিন্ন নামে পরিচিত। সৌদি আরব, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ-আমেরিকা-অস্ট্রেলিয়াসহ পৃথিবীর কোথাও শবে বরাতের কোনো অস্তিত্ব নেই। তবে ইরানে শবে বরাত পালন করা হয় মহাধুমধামে। জানা গেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। রমযানের প্রস্তুতির মাস হিসেবে তিনি এ মাসকে পালন করতেন।

  • আশাশুনির বলাবাড়ি ও নাকতাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত

    আশাশুনির বলাবাড়ি ও নাকতাড়ায় জামায়াতের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত

    এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লার প্রতিকের নির্বাচনী পথসভা জনসভায় রুপান্তরিত হয়েছে।
    সোমবার (০২ ফেব্রুয়ারী) আশাশুনি সদরে ইউনিয়নের বলাবাড়ি আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
    পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সোবহান মুকুল,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মুফতি হাফেজ জায়েদ আব্দুল্লাহ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুর্তাজা,সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,শ্রীউলা ইউনিয়ন আমির চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান,সাতক্ষীরা শহর শিবির সেক্রেটারি মেহেদী হাসান,সরকারী কলেজ সভাপতি রফিকুল ইসলাম,জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য এএইস এম রিফাত হোসেন,গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র কুমার মন্ডল,বাবু রামকৃষ্ণ মন্ডল,সাবেক মেম্বার দিলীপ চন্দ্র মন্ডল,ছাত্রনেতা শামীম হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মুসলিম,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার ধর্ম পালন করবে কিন্তু দেশ গড়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে গড়ে তুলবো।
    তিনি বলেন,জামায়াত সরকার গঠন করলে বাংলাদেশ একটি উন্নতদেশে পরিনত হবে,দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকবে,দেশ চাঁদাবাজ মুক্ত হবে,ঘের দখল,বাড়ি দখল মুক্ত হবে। তিনি আশাশুনি তথা দেশের উন্নয়নে দল মত নির্বিশেষে সকলকে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান##
  • পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার সম্মানিত আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।

    আরো উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. কামরুল ইসলাম, সেক্রেটারী মো. আব্দুস সামাদ, জমিদাতা মো. আলহাজ্ব আব্দুল খালেক সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

  • পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    পারুলিয়ায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন

    দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটার পারুলিয়া ইউনিয়নের নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টায় নাজিরেরঘের সরদারপাড়া পাঞ্জেগানা মসজিদ উদ্বোধন করা হয়।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার সম্মানিত আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা অলিউল ইসলাম।

    আরো উপস্থিত ছিলেন, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. কামরুল ইসলাম, সেক্রেটারী মো. আব্দুস সামাদ, জমিদাতা মো. আলহাজ্ব আব্দুল খালেক সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।

  • দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

    দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারী) পারুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পারুলিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জিয়া পরিষদের নেতা অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, বিএনপি নেতা হাসান সরাফি প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শোকসভা শেষে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

  • সাতক্ষীরা কলেজ ছাত্রশিবিরের সভাপতি রফিকুল, সেক্রেটারি ফাহিম নির্বাচিত

    সাতক্ষীরা কলেজ ছাত্রশিবিরের সভাপতি রফিকুল, সেক্রেটারি ফাহিম নির্বাচিত

    মাসুদ রানা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেট আপ পর থেকে বিভিন্ন শাখায় সেট আপ কার্যক্রম শুরু হয়েছে।তারই অংশ হিসেবে সাতক্ষীরা কলেজ ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে।

    এতে সকল সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জিয়াউর রহমান ফাহিম।

    রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সেটআপ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেট আপ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা আল মামুন। সেট আপে সকল সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জিয়াউর রহমান ফাহিম।

    সেটআপ শেষে প্রধান অতিথি মুহা আল মামুন উপস্থিত সাথী ও কর্মী ভাইদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন,ছাত্রশিবির শুধু একটি ডাকের নাম নয়—এটি একটি আদর্শ, একটি আমানত। আজকের এই সেট-আপের প্রতিটি কাজ আমাদের সেই আদর্শের সাক্ষ্য বহন করে। মাইক লাগানো, ব্যানার টানানো, চেয়ার সাজানো—সবই ইবাদতের অংশ, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।

    তিনি আরো বলেন,আমরা যেন মনে রাখি -শৃঙ্খলা ছাত্রশিবিরের পরিচয়,সময়ানুবর্তিতা ছাত্রশিবিরের সৌন্দর্য,আর ভ্রাতৃত্ব ছাত্রশিবিরের শক্তি।
    কাজ করতে গিয়ে কারও সঙ্গে রূঢ় আচরণ নয়, অহংকার নয়, দায়িত্ব এড়িয়ে যাওয়াও নয়। যে কাজ ছোট মনে হয়, সেটিই হয়তো আল্লাহর কাছে বড়। তাই হাসিমুখে,আন্তরিকতার সঙ্গে, দায়িত্বকে সম্মান করে কাজ করাই হলো একজন শিবির কর্মীর প্রকৃত পরিচয়।
    আমরা কথা ও কাজে এমন দৃষ্টান্ত স্থাপন করি—যাতে মানুষ ছাত্রশিবিরকে দেখে আদর্শ শিখে, শালীনতা শিখে, দায়িত্ববোধ শিখে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান ও অর্থ সম্পাদক আরিফ বিল্লাহ।

    সর্বশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেট আপ কার্যক্রম সমাপ্তি হয়।

  • গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

    গাজীপুরের কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

    মো: সাজ্জাত হোসেন, স্টাফ রিপোর্টার:
    গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার (৫ই জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    রেলওয়ে সূত্র জানায়, সোমবার (৫ই জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ঘটনার পরপরই রেলওয়ে কর্মীরা বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। টঙ্গী-ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় সে সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন- বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

  • ধ্বংসের পথে শ্যামনগরের নকিপুর জমিদার বাড়ি

    ধ্বংসের পথে শ্যামনগরের নকিপুর জমিদার বাড়ি

    এবিএম কাইয়ুম রাজ, বিশেষ, প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঐতিহাসিক নকিপুর জমিদার বাড়ি আজ চরম অবহেলা ও অযত্নে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ব্রিটিশ আমলে নির্মিত এই স্থাপত্য নিদর্শনটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও সংরক্ষণের অভাবে দিন দিন জরাজীর্ণ হয়ে পড়ছে।

    শ্যামনগর অঞ্চল বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম মহারাজ প্রতাপাদিত্যর স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে পরিচিত। জমিদার হরিচরণ রায় বাহাদুরের শাসনামলে ১৮৮৮ সালে নির্মিত তিনতলা বিশিষ্ট নকিপুর জমিদার বাড়িটি একসময় এলাকার গৌরব ও ঐতিহ্যের প্রতীক ছিল। বর্তমানে ভবনটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় কোনো রকমে টিকে আছে।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একসময় প্রজারা জমিদার বাড়ির সামনে দিয়ে চলাচলের সময় জুতা খুলে সম্মান প্রদর্শন করতেন। অথচ আজ সেই ঐতিহাসিক স্থাপনাটি অযত্নে পরিণত হয়েছে পরিত্যক্ত ও ভুতুড়ে ভবনে। জানালা ও দরজা হারিয়ে গেছে, দেয়ালের ফাঁকে ফাঁকে জন্ম নিয়েছে বটগাছ, ইট ও পলেস্তারা খসে পড়ছে। যথাযথভাবে সংরক্ষণ করা হলে এই জমিদার বাড়ি একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে উঠতে পারত বলে মনে করছেন এলাকাবাসী।

    জমিদার হরিচরণ রায় বাহাদুর শুধু একজন শাসকই ছিলেন না, তিনি শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নকিপুর মাইনর স্কুল, যা বর্তমানে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচিত। এছাড়াও রাস্তা, খাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো নির্মাণে তার অবদান ছিল উল্লেখযোগ্য। জমিদার বাড়ি সংলগ্ন দুর্গামণ্ডপ, নহবতখানা, শিবমন্দির ও পুকুরঘাট আজও তার ঐতিহ্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে।

    সাড়ে তিন বিঘা জমির ওপর নির্মিত এই জমিদার বাড়িটির নকশা ও নির্মাণশৈলী ছিল ব্যতিক্রমধর্মী। এতে ছিল শক্তিশালী সিংহদ্বার, প্রশস্ত বারান্দা, ভূগর্ভস্থ কক্ষ, সুদৃশ্য পুকুর, নহবতখানা এবং কারুকাজ খচিত কাঠের আসবাব। ১৯৫৪ সালে জমিদার পরিবার ভারতে চলে যাওয়ার পর থেকে ভবনটির রক্ষণাবেক্ষণ বন্ধ হয়ে যায়।

    সরকারিভাবে একসময় এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। স্থানীয়দের দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ ছাড়া নকিপুর জমিদার বাড়ির ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা করা সম্ভব নয়।

  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে বনভোজন

    সাতক্ষীরায় ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে বনভোজন

    দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২৬ মে) সকাল ৯টায় দেবহাটা বনবিবির বটতলায় ক্রীড়া প্রতিযোগিতা ও বিকালে দেবহাটা রুপসী ম্যানগ্রোভে বনভোজন অনুষ্ঠিত হয়।
    এ বনভোজন অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমামুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান।

    বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক ও সাবেক ইবি সভাপতি এইচ এম ইমদাদুল হক, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক নাজমুল হোসেন, বায়তুলমাল সম্পাদক নাহিদ ইসলাম, মাদ্রাসা সম্পাদক ফয়সাল হুসাইন, প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান, সাহিত্য সম্পাদক মতিউর রহমান, দাওয়া সম্পাদক হাফেজ সোহরাব হোসেন, ছাত্রশিবিরের দেবহাটা উপজেলা (উত্তর) শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, (দক্ষিণ) শাখার সভাপতি আশিকুজ্জামান আশিক সহ জেলা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।
    সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী জুবায়ের হোসেন।

  • শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    শ্যামনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা:  শ্যামনগর উপজেলা মিডিয়া সেন্টারের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) দুপুর ২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এই কর্মশালার আয়োজন করা হয়।
    মিডিয়া সেন্টারের পরিচালক প্রভাষক আব্দুল হামিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি সাংবাদিকতার গুরুত্ব এবং দায়িত্বশীল গণমাধ্যম চর্চার ওপর আলোকপাত করে বলেন, “সাংবাদিকতা হলো জাতির দর্পণ। সত্য ও ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশন করাই প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।”
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান এবং দেবহাটা নিউজের সম্পাদক আবু বকর সিদ্দিক। বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর মিডিয়া সেন্টারের সভাপতি হুসাইন বিন আফতাব।
    কর্মশালায় শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালার বিভিন্ন পর্বে সংবাদ লেখার কৌশল, অনুসন্ধানী সাংবাদিকতা, ডিজিটাল নিরাপত্তা ও নৈতিক সাংবাদিকতা নিয়ে মতবিনিময় করেন।
    এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।